শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পিতা-পুত্রের বিরুদ্ধে যুবলীগ নেতার জিডি
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে পিতা-পুত্রের বিরুদ্ধে যুবলীগ নেতার জিডি
শনিবার ● ৭ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে পিতা-পুত্রের বিরুদ্ধে যুবলীগ নেতার জিডি

---বিশ্বনাথ প্রতিনিধি :: (২৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৩.০৪মি.) দৈনিক যুগান্তর পত্রিকায় ‘‘যুবলীগ নেতার আস্তানায় দেহ ব্যবসা, পতিতা আটক’’ শিরোনামে প্রকাশিত সংবাদ ফেইসবুকে শেয়ার করার সিলেটের বিশ্বনাথে যুগান্তরের স্থানীয় প্রতিনিধি’সহ ৩ নিজের নাম উল্লেখ করে ৫ এপ্রিল বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন যুবলীগ নেতা রুহেল খান। ৬ এপ্রিল শুক্রবার দুপুর ১২টর দিকে ওই ৩ জনের একজন সিএনএন বাংলা টিভির বিশ্বনাথ প্রতিনিধি ও বাচাঁও বাসিয়া ঐক্য পরিষদের আহবায়ক ফজল খানকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও সাঙ্গপাঙ্গ নিয়ে হামলা করার চেষ্ঠা করেন যুবলীগ নেতার পিতা ওয়ারিছ খান।
এরপর শুক্রবার সন্ধ্যায় সেই পিতা-পুত্রের (ওয়ারিছ খান ও রুহেল খান) বিরুদ্ধে ভাড়াটিয়া লোক কিংবা তারা নিজেরা তাকে (ফজল) হত্যা করতে পারে ও মিথ্যা মামলায় জড়াতে পারে মর্মে অভিযোগ এনে থানায় সাধারণ ডায়েরী দায়ের করেছেন। ডায়েরী নং ৬.০৪.১৮ইং। ডায়েরীতে উল্লেখ রয়েছে ২০১৭ সালের ১২ ও ১৫ জুলাই তারিখে ০১৭৯৭-৩২৩২৮২ নাম্বার থেকে ফজল খানকে হত্যার হুমকি দিয়ে ছিলেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে ছিলেন ওই ওয়ারিছ খান। নিজের নিরাপত্তার স্বার্থে সাংবাদিক ফজল খান ১৮.০৭.২০১৮ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে অভিযোগ দিয়ে ছিলেন। যার অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার ও বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি)’কে প্রদান করা হয়।
সাধারণ ডায়েরীতে ফজল খান উল্লেখ করেছেন, গত ৫ এপ্রিল পতিতা’সহ ১০ জনকে গ্রেপ্তার করে বিশ্বনাথ থানা পুলিশ। ওই ঘটনায় দৈনিক যুগান্তর পত্রিকায় ‘‘যুবলীগ নেতার আস্তানায় দেহ ব্যবসা, পতিতা আটক’’ শিরোনামে সংবাদটি অনলাইনে প্রচার হইলে ফজল খান রাত ৯.৪৮ মিনিটে তার ফেইসবুক আইডিতে শেয়ার করেন। ৬ এপ্রিল দুপুর ১২টার দিকে ফজল খান জানতে পারেন যুবলীগ নেতা রুহেল খান ও তার পিতা ওয়ারিছ খান থানায় ফজল খান’সহ পত্রিকার প্রতিবেদক আশিক আলী ও পাঠক আবদুল হকের বিরুদ্ধে সাধারণ ডায়েরী করেন। এর সত্যতা জানার জন্য থানায় আসলে ফজল খান দেখতে পান থানার সকল অফিসাররা নামাজে রয়েছেন। ফলে ফজল খান নিজের এক সহকর্মীকে সাথে নিয়ে থানার পার্শ্ববর্তী ভোজন ঘর রেষ্টুরেন্টে অপেক্ষা করতে থাকেন। এমতাবস্থায় হঠাং ওয়ারিছ খান তার সাঙ্গপাঙ্গ নিয়ে ফজল খানের উপর হামলা চালান, তবে স্থানীয়দের হস্তক্ষেপে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান ফজল। পরবর্তীতে ফজল খান আবার রেষ্টুরেন্টের সামনে আসলে তাকে (ফজল) উপস্থিত লোকজনের সামনে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এগিয়ে আসলে (ফজলের দিকে) উপস্থিত লোকজন বিবাদী ওয়ারিছ খানকে আটকে রাখেন। এরপর স্থানীয়দের সহযোগীতায় ও সাধারণ ডায়েরী দায়ের করতে ফজল খান থানা গিয়ে অবস্থান নেন। থানায় সাধারণ ডায়েরী দায়ের করার জন্য ফজল খান অপেক্ষা করা অবস্থায় ওয়ারিছ খান থানায় গিয়েও ফজল খানকে খোঁজাখুঁজি করতে থাকেন। তাই নিজের ও পরিবারের লোকজনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরী দায়ের করার পাশাপাশি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রধানমন্ত্রীর সু-দৃষ্টি কামনা করেছেন ফজল খান।





আর্কাইভ