শিরোনাম:
●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ১৩ এপ্রিল ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে ছাত্রীরা গিনেজ বুকে রেকর্ড গড়তে ৪ হাজার মিটার রাস্তা আলপনায় রাঙাতে রং-তুলির যুদ্ধে নেমেছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » নান্দাইলে ছাত্রীরা গিনেজ বুকে রেকর্ড গড়তে ৪ হাজার মিটার রাস্তা আলপনায় রাঙাতে রং-তুলির যুদ্ধে নেমেছে
শুক্রবার ● ১৩ এপ্রিল ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নান্দাইলে ছাত্রীরা গিনেজ বুকে রেকর্ড গড়তে ৪ হাজার মিটার রাস্তা আলপনায় রাঙাতে রং-তুলির যুদ্ধে নেমেছে

---নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (৩০ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৬মি.) ময়মনসিংহের নান্দাইলে চার হাজার মিটার সড়কজুড়ে দেশের সর্ববৃহৎ বৈশাখী আলপনা তৈরির কাজ করছে নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যমী ছাত্রীরা। চৈত্রের খর তাপ মাথায় নিয়ে অসহ্য গরমে যবুতবু হয়েও মনের সাহস আর শক্তিকে পুঁজি করে রং তুলি হাতে নিয়ে রাস্তায় নেমে ৪ হাজার মিটার আলপনা এঁকে গিনেস বুকে রেকর্ড গড়তে চায় তারা।

পুরনো রেকর্ড ২০১৭ সালে দূর্গাপূজায় ভারতের নদীয়া’য় ২.৯ কিলোমিটার রাস্তায় আলপনায় রাঙ্গিয়ে গিনিজ বুকে নাম উঠানোর কাজকে পেছনে ফেলে নতুন রেকর্ড গড়ার স্বপ্ন বাস্তবায়নের চেষ্টায় শুক্রবার সকাল ৬টায় রং-তুলি হাতে নিয়ে আলপনা আঁকার যুদ্ধে নেমেছে নান্দাইলের ১ হাজার ৯ শত শিক্ষার্থী।

শুক্রবার (১৩ এপ্রিল) সকাল ৬ টায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইলের দশালিয়া থেকে ঝালুয়া বাজার পর্যন্ত ৪ হাজার মিটার দৈর্ঘ্যরে এবং ৩ মিটার প্রস্থ্যের আলপনা তৈরি কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন।

উদ্বোধনকালে নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাফিজুর রহমান, রেইনবো পেইন্টসের প্রধান পরিচালনা কর্মকর্তা কামরুল হাসান, হেড অব মার্কেটিং ফাহিম হোসেন ,ডেপুটি ব্রান্ড ম্যানেজার নাজমুল আকন্দ ও ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) মোঃ সাজেজুল আলম প্রমূখ উপস্থিত ছিলেন।

নান্দাইল পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের আয়োজনে এ আলপনা তৈরিতে পৃষ্ঠপোষকতা করছে আরএফএল গ্রুপের রংয়ের ব্র্যান্ড ‘রেইনবো’।

উদ্বোধনকালে রেইনবো পেইন্টসের প্রধান পরিচালনা কর্মকর্তা কামরুল হাসান বলেন,বাঙ্গালী সাংস্কৃতির এ কাজে ‘রেইনবো’ জড়িত থাকতে পেরে গর্ববোধ করছে।শুধু বাংলাদেশ নয়, পৃথিবীতে এত বড় আলপনা তৈরির কাজ আর হয়নি। আশা করছি সকলের সহযোগিতার এ আলপনা এঁকে গিনেস বুকে রেকর্ড গড়া সম্ভব হবে।

রেইনবো পেইন্টসের হেড অব মার্কেটিং ফাহিম হোসেন জানান, দেশের যেকোনো বড় অর্জনের সঙ্গে যুক্ত হতে পারা গর্বের বিষয়। এছাড়া রেইনবো পেইন্টস সমাজ সেবামূলক নানা কাজের সঙ্গে জড়িত। আমরা জেনেছি এই সড়কে অনেক সড়ক দুর্ঘটনার কথা। তাই এই আলপনার সঙ্গে আমরা সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক নানা প্রচারণার উদ্যোগ নিয়েছি।

এসময় ওই সৃজনশীল কর্মকান্ডের উদ্দ্যোক্তা নান্দাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী দীপানিতা দ্বীপ, অর্থীময়ী দে, ফারিয়া আফরিন, মৌমুমী আক্তার, আফসানা শারমীন, আদিয়া সুলতানা, নুসরাত জাহান রিয়া,ঐশী কর তৃনা,রায়হানা ইসলাম জানান, নান্দাইলের স্কুল ছাত্রীদের উদ্যোগে গিনেজ বুকে রেকর্ড গড়তে ৪ হাজার মিটার রাস্তায় আলপনা আকাঁর কাজের প্রায় ৭০ ভাগ শেষ হয়েছে,বাকী কাজ শেষ করা এখন সময়ের ব্যাপার মাত্র।‘চৈত্রের খর তাপ মাথায় নিয়ে অসহ্য গরমে যবুতবু হয়েও মনের সাহস আর শক্তিকে পুঁজি আমরা গিনেজ বুকে রেকর্ডের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছ্’ি এমন অশারবাণী শোনান তারা।

এদিকে শিক্ষার্থীদের এ কাজে উৎসাহ যোগাতে শত শত মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে উৎসাহ যোগাচ্ছে। বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মেয়েদের বিস্কুট, খাবার পানি দিয়ে সহযোগিতা করে যাচ্ছে। এ কাজে পুরুষ ও মহিলা এক কাতারে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করতে দেখা গেছে।

নান্দাইল পাইলট সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল খালেক জানান, স্কুলের শিক্ষার্থীরা চাইছিলো এমন কিছু করার যেন বিশ্বের বুকে বাংলাদেশকে নতুন ভাবে তুলে ধরা যায়। সেজন্য শিক্ষার্থীরা চার হাজার মিটার রাস্তায় বৈশাখী আলপনা একে বিশ্ব রেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে। শুক্রবার সকাল ৬টা থেকে ২৫ জনের এক একটি দলে ৪০টি গ্রুপে একহাজার ছাত্রী নেমে পড়েছে রেকর্ড গড়ার এ স্বপ্ন পূরণের লড়াইয়ে। তাদের সহযোগিতায় পুরো বিদ্যালয়ের আরও নয় শত ছাত্রী কাজ করে যাচ্ছে। এক কথায় বলতে পারেন আমার বিদ্যালয়ের ১ হাজার ৯শত ছাত্রীই জড়িত হয়েছে। এদের কেউবা আলপনা আঁকার চক নিয়ে, কেউবা তুলি নিয়ে, কেউবা রং নিয়ে, রংয়ের বালতি হাতে নিয়ে, খাবার পানি বা খাবার স্যালাইন হাতে নিয়ে সহযোগিতার জন্য রাস্তায় কাজ করছে। এ কাজে রেইনবো পেইন্টসের সহযোগিতার জন্য তাদের কাছে কৃতজ্ঞ। একইসাথে স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন , নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাফিজুর রহমানসহ পুলিশ প্রশাসন,সাংবাদিক,সুধীজন ও অভিভাবকদের সহযোগিতা না পেলে এ সাহস পেতাম না। সর্বপরি আমার বিদ্যালয়ের মেয়েরা মনের সাহসে এ কাজ সমাপ্ত করতে পারলে আমরা রেকর্ড গড়তে সক্ষম হবো বলে আশা প্রকাশ করছি। সকাল ৬ টা থেকে ১১টা পর্যন্ত প্রায় ৭০ ভাগ কাজ হয়ে গেছে। বাকী কাজও হয়ে যাবে।
প্রসঙ্গত, গত বছর ২০১৭ সনে দূর্গাপূজা উপলক্ষ্যে ভারতের নদীয়া’য় ২.৯ কিলোমিটার রাস্তায় আলপনায় রাঙ্গিয়ে গিনিজ বুকে নাম উঠান উদ্যোক্তারা।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)