সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল’কে ধানের শীষ মার্কায় ভোট দিন : সাবেক এমপি লালু
বিএনপির মনোনীত প্রার্থী সাইফুল’কে ধানের শীষ মার্কায় ভোট দিন : সাবেক এমপি লালু

বগুড়া থেকে আল আমিন মন্ডল :: কেন্দ্রীয় বিএনপির ক্ষুদ্র ও কুঠির শিল্প বিষয়ক সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, গাবতলী পৌরসভা নির্বাচনে বিএনপি’র মনোনীত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম’কে ধানের শীষ মার্কায় ভোট দিন৷ তাকে বিপুল ভোটে জয়যুক্ত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে৷ তিনি গতকাল সোমবার গাবতলী পৌরসভা নির্বাচন উপলক্ষে জয়ভোগা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ১নং ওয়ার্ড নির্বাচনী কমিটি গঠনকালে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন৷ পৌর বিএনপির ১নং ওয়ার্ডের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপির সভাপতি মাষ্ঠার আমিনুর রহমান তালুকদার, পৌর বিএনপির সভাপতি ডাঃ ছাবেদ আলী, সাধারণ সম্পাদক ও বিএনপির মনোনীত পৌর মেয়র পদপ্রার্থী মোঃ সাইফুল ইসলাম (ধানের শীষ)৷ অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কায়দুজ্জোহা টিপু, যুগ্ম-সম্পাদক সাহিদুল ইসলাম, বিএনপি নেতা ফিরোজ মন্ডল, সাহেদুল বারী সাইন, খলিলুর রহমান, আছালতজ্জামান, থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম আক্তারুজ্জামান লিটন, আরিফুর রহমান মজনু, মিজানুর রহমান মিন্টু, যুবদল নেতা আব্দুল মতিন, জাহাঙ্গীর আলম পোটল, তাজুল ইসলাম, জালাল উদ্দিন, শামীম হোসেন, থানা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আঃ হালিম, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার, ছাত্রদল নেতা তাজুল, শাওন, দৌলতুজ্জামান, মোকত্তাদির, পৌর স্বেচ্ছাসেবকদল নেতা নুরুলস্নাহ, রহেদুল ইসলাম প্রমূখ৷ এছাড়াও প্রধান অতিথি সাবেক এমপি লালু পৌর সভার ১নং ওয়ার্ড থেকে ৫নং ওয়ার্ড নির্বাচনী কমিটি গঠন করেন৷
আপলোড : ১৪ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৩৪ মিঃ





সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত