শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » পরবাস » নায়ক মারুফ আটক
প্রথম পাতা » পরবাস » নায়ক মারুফ আটক
সোমবার ● ১৪ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নায়ক মারুফ আটক

---
অনলাইন ডেস্ক :: নিরাপত্তার কারণ দেখিয়ে ঢালিউডের চিত্রনায়ক কাজী মারুফকে ঢাকামুখী বিমানে উঠতে দেয়নি ফ্রান্সের প্যারিস শার্ল দো গল বিমানবন্দর কর্তৃপক্ষ। পারিবারিক কাজে গত ২৮ নভেম্বর তিনি ফ্রান্সে যান।

চলচ্চিত্র পরিচালক কাজী হায়াতের ছেলে মারুফের দেশে ফেরার কথা ছিল গত ১২ ডিসেম্বর। কিন্তু নিরাপত্তার অজুহাতে তাঁকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। দেশে ফিরে মারুফের ‘মাস্তান পুলিশ’ শিরোনামের এক চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল।

এ বিষয়ে ছবির পরিচালক রকিবুল ইসলাম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের শুটিংয়ে নায়ক মারুফের যোগ দেওয়ার কথা ছিল এ সপ্তাহেই। কিন্তু পারিবারিক একটি কাজে তিনি ফ্রান্সে গিয়েছিলেন। ফেরার জন্য ১২ ডিসেম্বর বিমানবন্দরে গেলে তাঁকে আটক করা হয়। আসলে মুসলিম যত যাত্রী ছিলেন, তাদের সবাইকেই সেখানে আটক করা হয়। গত দুইদিন মারুফ বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে ছিলেন। আমরা যোগাযোগ করেছি। ফ্রান্সের বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে আমাদের সহযোগিতা করছে। তা ছাড়া অনলাইনে বিভিন্ন ছবির ক্লিপিং, নিউজ দেখিয়ে মারুফ প্রমাণ করেছেন তিনি বাংলাদেশের একজন অভিনয়শিল্পী। আজ সন্ধ্যায় তিনি দুবাই পৌঁছাবেন বলে জেনেছি। এক ধরনের আতঙ্ক কাজ করছে। আপনারা দোয়া করবেন, তিনি যেন সুস্থভাবে দেশে ফিরে আসেন।’

এ বিষয়ে জানতে চাইলে নায়ক মারুফের বাবা পরিচালক কাজী হায়াৎ এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি খুব দুশ্চিন্তার মধ্যে আছি। আজ সন্ধ্যায় তাঁর দুবাই পৌঁছানোর কথা, দেশে ফিরে না আসা পর্যন্ত আমার দুশ্চিন্তা দূর হবে না। তবে সে ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে প্রমাণ করতে পেরেছে সে সন্ত্রাসী নয়। সবাই দোয়া করবেন, আমার ছেলে যেন সুস্থ ও সুন্দরভাবে দেশে ফেরত আসে।’

ফ্রান্স ও ইউরোপের বিভিন্ন দেশে একের পর এক সন্ত্রাসী হামলার কারণে বিমানবন্দরে কড়াকড়ি আরোপ করেছে দেশগুলো। এই বাড়তি নিরাপত্তার কারণেই মারুফকে জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানান কাজী হায়াৎ। তবে মারুফকে ঢাকামুখী একটি বিমানে উঠিয়ে দেওয়া হয়েছে বলেও নিশ্চিত করেন কাজী হায়াৎ।

দেশে ফিরে মারুফ ‘মাস্তান পুলিশ’ ছবির শুটিংয়ে অংশ নেবেন। এতে তাঁর বিপরীতে অভিনয় করছেন নায়িকা বিন্দিয়া। গত আগস্ট মাসে এই ছবির শুটিং শুরু হয়। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন কাজী হায়াৎ। ছবির গানে কণ্ঠ দিয়েছেন প্রতীক হাসান ও নাওমী। ছবিতে গানের সুর করছেন ইমন সাহা ও শওকত আলী ইমন। গানগুলো লিখেছেন কবির বকুল।





পরবাস এর আরও খবর

সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত
ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের  চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত যুক্তরাজ্যে ওয়াটফোর্ড বাংলাদেশী এসোসিয়েশনের চট্টগ্রামের মেজবান অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত
রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত রেডব্রিজ কমিউনিটি ট্রাষ্ট এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত
নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি নির্বাচনে দ্বৈত নাগরিকত্বের প্রার্থীর কী বিধান, ইসির কাছে জানতে চেয়ে চিঠি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)