শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১ মে ২০১৮
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের কারাগারে চিকিৎসার অভাবে দু’শ্রমিকের মৃত্যু : আটকে আছে ৮ শ্রমিক
প্রথম পাতা » আন্তর্জাতিক » ভারতের কারাগারে চিকিৎসার অভাবে দু’শ্রমিকের মৃত্যু : আটকে আছে ৮ শ্রমিক
মঙ্গলবার ● ১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভারতের কারাগারে চিকিৎসার অভাবে দু’শ্রমিকের মৃত্যু : আটকে আছে ৮ শ্রমিক

---বাগেরহাট অফিস :: (১৮ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৪মি.) বাগেরহাটের মংলা বন্দর থেকে বাংলাদেশ-ভারত নৌ প্রটোকল রুটে চলাচলকারী লাইটার জাহাজের শ্রমিকরা প্রতিনিয়ত নানা ভাবে হয়রানী ও অমানুষিক নির্যাতনের শিকার হচ্ছে । ইতিমধ্যে ল্যান্ডিং পাশের জটিলতায় চিকিৎসার অভাবে দু’শ্রমিকের মৃত্যু সহ ভারতে কারাগারে আটকে আছে আরও ৮ শ্রমিক। এ ছাড়া নৌ রুটের ভারতীয় অংশে নাব্যতা সংকটসহ পুলিশী হয়রানী, চাঁদাবাজ, মাস্তান দস্যুতার দাপটে অতিষ্ঠ হয়ে উঠেছে দেশীয় নৌযান শ্রমিকরা। অপর দিকে ভারতগামী শ্রমিকরা তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করতে পারছে না। এ অবস্থায় প্রটোকল রুটে চলাচলকারী ৬ শতাধিক লাইটার জাহাজের প্রায় ৭ হাজার নৌযান শ্রমিক চরম মানবেতর জীবনযাপন করছেন। এ বিষয় মংলা বন্দর কর্তৃপক্ষ, খুলনা নৌ পরিবহন নৌযান গ্রুপ, কোস্টগার্ড সহ বিভিন্ন দপ্তরে প্রতিকার চেয়েছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন। আগামী ৫ মে’র মধ্যে এ বিষয়ে সুরাহা না হলে কর্মবিরতি পালন সহ মংলা বন্দর থেকে বাংলাদেশ-ভারত প্রটোকল রুটে পন্য বহনকারী নৌযান ও জাহাজ চলাচল বন্ধের হুমকি দিয়েছে সংগঠনটি।

নৌযান শ্রমিকরা জানান, ভারতগামী নৌযান শ্রমিকদের কোন ল্যান্ডিং পাশ নাই। এ কারনে কোন শ্রমিক অসুস্থ্য হলে তাকে হাসপাতালে নেয়া সম্ভব হয় না। ফলে চিকিৎসার অভাবে শ্রমিকদের ধুঁকে ধুঁকে মরতে হয়। গত ২৭ ফেব্রুয়ারি এমভি ‘গলফ-৭’ জাহাজের ড্রাইভার মাহাবুর রহমান ও ৮ এপ্রিল এমভি ‘নীল আকাশ’ জাহাজের বাবুর্চি দুলাল খন্দকার ভারতের নৌ বন্দরের নামখানা এলাকায় বিনা চিকিৎসায় মারা যায়। ওই দুই শ্রমিকরের চিকিৎসার বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে ভারতীয় পুলিশকে অনুরোধ করা হলেও তাদের হাসপাতালে নেয়া সম্ভব হয়নি। ভারত বন্ধু রাষ্ট্র প্রশাসনের বক্তব্য- ল্যান্ডিং পাশের ব্যবস্থা নেই,তাই প্রটোকলের চুক্তিতে চিকিৎসার ব্যবস্থাও নেই বলে জানায় ভুক্তভোগী শ্রমিকরা।

এ ছাড়া ভারতের প্রটোকল চুক্তির দূর্বলতার কারনে ভারতে আটক ৮জন দেশীয় নৌযান শ্রমিক দীর্ঘ ১৮ মাস ভারতের কারাগারে আটক আছে। তাদের জামিন হওয়ার পরও পুশব্যক সিরিয়ালের অজুহাতে কোলকাতা জেলে আটক রাখা হয়েছে। তাদের দেশে ফিরিয়ে আনার এখনও কোন ব্যবস্থা হয়নি। এ সব শ্রমিক পরিবার অর্ধাহারে-অনাহারে মানবেতর জীবন যাপন করছে।

এদিকে জাহাজের মাস্টার, ড্রাইভার ও শ্রমিকদের বর্তামান গড় দৈনিক খাদ্য ভাতা মাত্র ৫০-৬০ টাকা দিয়ে থাকে নৌযান মালিক পক্ষ। কিন্তু দৈনিক ২২০ থেকে ২৫০ টাকা প্রয়োজন হয়। খাদ্য রেশন সংরক্ষন দেশীয় পন্যবাহী লাইটার জাহাজের ফ্রিজিং ব্যবস্থা নেই। আর ল্যান্ডিং পাশ না খাকায় খাদ্য সংগ্রহ করতে পারে না শ্রমিকরা। এ কারনে খাদ্য সংকটে পড়তে হয় নৌযান শ্রমিকদের। এ ছাড়া ভারতীয় নৌ বন্দরে ঝুকি নিয়ে পাইলট নামানো-ওঠানো করতে গিয়ে অধিকাংশ নৌযানকে পড়তে হয় দূর্ঘটনার কবলে। ভারতীয় নৌ পাইলট পন্য বোঝাই জাহাজ ঝুকিপূর্ন নদীর ফেরিঘাট এলাকা পৌছে দিতে অস্বীকৃতি জানায়। এতে দূর্ঘটনার ঝুকি থাকে দেশীয় নৌযান সমূহের।

ভারতগামী নৌযান শ্রমিকরা আরও জানায়, ভারতের নৌ পথ অংশে দেশীয় নৌযান ও শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নেই। ভারতীয় হলদীয়া নৌবন্দরে পুলিশ, মাস্তান হয়রানী নিত্য নৈমত্তিক ঘটনা। দেশটির নৌ পথের বচ বচ এলাকায় টিটি সেট নৌ পুলিশ হয়রানীতে নাজেহাল হতে হচ্ছে শ্রমিকদের। বন্দরের টিটি সেট জেটি ও জি আর জেটিতে দেশীয় নৌযান গুলো পন্য বোঝাই হওয়ার পরও নানা অজুহাতে সেইলিং ব্যবস্থা না করে আটকে রাখা হয়। নৌ পথের ভারতীয় অংশের বি গার্ডেন্ট বচ বচ নামখানা বড় নদীতে কোন মুরিং বয়া না থাকায় দেশীয় নৌযান নোঙ্গর অবস্থান করতে দূর্ঘটনায় পড়তে হয়। এ ছাড়া সপ্তম মুক্ষি বজোবলোবপুর কেপলোট বড় নদীর মাথার চরে, যারখালীর চরে কোন বিকন বাতিও নেই। ড্রেজিংয়ের ব্যবস্থা না থাকায় হলদীয়া পাথর পতিমা ও মাথলা ও অন্যান্য জায়গায় নাব্যতার কারনে পন্যবাহি নৌযানকে ঝুকি নিয়ে চলাচল করতে হয়।

এ অবস্থায় ১৪ দফা দাবি নিয়ে আবারও আন্দালনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ লাইটারেজ শ্রমিকরা। লাইটারেজ ইউনিয়নের মংলা শাখার সাধারন সম্পাদক মামুন হাওলাদার বাদশা জানান, প্রটোকল রুটে চলাচলকারী নৌযান শ্রমিকদের দাবিনামা ইতিমধ্যে মংলা বন্দর কর্তৃপক্ষ, খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তর, খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ পরিবহন মালিক গ্রুপ,কার্গো ব্যাসেল মালিক সংগঠন সহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে অবহিত করা হয়েছে।

লাইটারেজ ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ শাহাদাৎ হোসেন জানান, নৌ প্রটোকল রুটে চলাচলকারী নৌযান শ্রমিকরা প্রতিনিয়ত জুলুম,নির্যাতন ও হয়রানীর শিকার হলেও কোন প্রতিকার মিলছে না। আর এ বিষয়টি সরকার সহ বিভিন্ন দপ্তরে একাধিকবার জানানো হলেও কর্ণপাত করছেন না কেউ । আগামী ৫মে’র মধ্যে এ বিষয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা না হলে বাংলাদেশ-ভারতে প্রটোকল রুটে চলাচলকারী লাইটার জাহাজের শ্রমিকরা কর্মবিরতী পালন করতে বাধ্য হবে।





আন্তর্জাতিক এর আরও খবর

ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক অনতিবিলম্বে ইরানে হামলা ও গাজায় গণহত্যা বন্ধে ইজরায়েলকে বাধ্য করার ডাক
বাংলাদেশ কোনভাবেই  ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা বাংলাদেশ কোনভাবেই ভারত - পাকিস্তান যুদ্ধ উত্তেজনার অংশ হবেনা
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
মার্কিন মদদেই ইসরায়েল গাজায়  গণহত্যা চালিয়ে যেতে পারছে মার্কিন মদদেই ইসরায়েল গাজায় গণহত্যা চালিয়ে যেতে পারছে
গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা গাজার প্রতি বৈশ্বিক সংহতির অংশ হোন - ‘নো ওয়ার্ক, নো স্কুল কর্মসূচি সফল করুন : জুঁই চাকমা
রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক রাঙামাটিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে দুই ভারতীয় আটক
নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছেন
ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের বরখাস্ত করলেন ট্রাম্প
ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর ভারতে ফিরে গেল আটকে পড়া মিতালী এক্সপ্রেস চার মাস পর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)