শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ মে ২০১৮
প্রথম পাতা » নওগাঁ » আজও ‘হালখাতা’র সংস্কৃতি ধরে রেখেছে আত্রাইবাসী
প্রথম পাতা » নওগাঁ » আজও ‘হালখাতা’র সংস্কৃতি ধরে রেখেছে আত্রাইবাসী
রবিবার ● ১৩ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আজও ‘হালখাতা’র সংস্কৃতি ধরে রেখেছে আত্রাইবাসী

---আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৩মি.) আমাদের দেশ বাংলাদেশ। প্রিয় মাতৃভুমি আর এ দেশের বাংলা সন প্রবর্তনের পর থেকে সর্বজনীন উৎসব হিসেবে হালখাতার প্রচলন শুরু হয়। এখন পয়লা বৈশাখ জাঁকজমকের সঙ্গে পালন করা হলেও আধুনিকতার ছোঁয়া ও কালের বিবর্তনে অনেকটাই বিলুপ্তির পথে এক সময়ের জনপ্রিয় ও প্রাণের উৎসব হালখাতা। তবে এখনও নওগাঁর আত্রাই উপজেলার ব্যবসায়ীরা হালখাতার প্রচলন অনেকটা ধরে রেখেছেন।

রীতি অনুযায়ী উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকানগুলোতে হালখাতার আয়োজন করা কথা ছিলো পহেলা বৈশাখে কিন্তু কৃষকেরা তাদের কষ্টের ফসল ধান ঘরে তোলার সাথে সাথে জ্যৈষ্ঠের প্রথম দিন থেকেই শুরু হয়েছে ব্যবসায়ীদের প্রাণের উৎসব শুভ হালখাতা। তবে বিভিন্ন ব্যবসায়ীরা বলছেন, দোকানগুলোতে হালখাতার উপকরণ তৈরির কাজ সপ্তাহখানেক আগেই শুরু হয়েছে। এজন্য হালখাতার আমেজটাও শুরু হয়েছে সপ্তাখানেক আগেই।

হালখাতার উৎসব উপলক্ষে উপজেলার মির্জাপুর-ভবানীপুর, উপজেলা সদও, বজ্রপুর-সিংসাড়া, নওদুলী, কাশিয়াবাড়ি, শাহাগোলা, বান্ধাইখাড়াসহ বিভিন্ন এলাকার অধিকাংশ দোকানেই চলছে ধোয়া-মোছা ও হিসাব-নিকাশের কাজ। আবার কেউ নতুন বছর উপলক্ষে পুরো দোকানেই নতুনত্ব আনার জন্য পুরোনো জিনিসপত্র রং করার কাজে ব্যস্ত।

দোকানগুলো সাজানো হয়েছে হালখাতা উদযাপনের নানা উপকরণ দিয়ে। দূরের ক্রেতারদের কার্ড বা ফোনের মাধ্যমে দাওয়াত দেয়া হয়েছে। এখন চলছে আশপাশের ক্রেতাদের দাওয়াতের কাজ। যেসব দোকানে হালখাতা আয়োজন করা হচ্ছে তাদের আয়োজন প্রায় শেষের দিকে।

এক সময় হালখাতায় ব্যবসায়ীরা ক্রেতাদের গরম মিষ্টি, জিলেপি ও অন্যান্য খাবার দিয়ে আপ্যায়ন করতেন। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে খাবারের আয়োজনেও পরিবর্তন এসেছে। বেশিরভাগ ব্যবসায়ী হোটেল বুকিং করে রেখেছেন এবং টোকেনের ব্যবস্থা করেছেন। ক্রেতারা ব্যবসা প্রতিষ্ঠানে দেনা মিটিয়ে একটি টোকেন দেখিয়ে হোটেলগুলো থেকে খাবার নেবেন। এদিকে হালখাতা উপলক্ষে টালি খাতা কেনার ধুম পড়েছে দোকানগুলোতে। পুরাতন খাতার হিসাব-নিকাশ নতুন খাতায় তুলতে হবে। তাই টালি খাতার কেনার জন্য ব্যবসায়ীরা টালি খাতার দোকানে ভিড় জমাচ্ছেন। আবার অনেকে টালি খাতা ফেরি করে বিক্রি করছে। অনেক দোকানি নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসেই কিনছেন নতুন টালি খাতা।

এব্যাপারে উপজেলার ভবানীপুর বাজারের সওদা ফ্যাশন এন্ড ক্লথ ষ্টোরের মালিক আলহাজ্ব মো. আব্দুর রশিদ বলেন, ‘আমার পূর্বপুরুষরাও হালখাতা করেছেন। ঐতিহ্য হিসেবে তাই আমরাও এই উৎসবটি আনন্দের সঙ্গে পালন করে থাকি। পাশাপাশি অনেক পাওনা টাকাও আদায় হয় এই উৎসব উপলক্ষে।’

খাবারের বিষয়ে তিনি বলেন, ‘দোকানের মধ্যে খাবার-দাবারের ব্যবস্থা রাখা হয়নি। তবে দোকানের পাশেই করা হয়েছে খাবারের ব্যবস্থা এবং সেখানেই খাবারের পর্বটা সারা হবে।’

এ বিষয়ে ভাই ভাই বস্ত্রালয় এন্ড গার্মেন্টস এর মালিক মো. বাবর আলী শেখ বলেন, প্রায় এক সপ্তাহ আগ থেকে হালখাতার কার্যক্রম শুরু হয়েছে। যেমন, দোকান পরিষ্কার করা, দোকান মেরামত, দাওয়াত কার্ড ছাপানো ও ক্রেতাদের দাওয়াত কার্ডপৌঁছানো ইত্যাদি। আর এ সব তো একদিনের কাজ নয় অনেক সময়ের ব্যাপার তাই আমরা এ সপ্তাহ আগে থেকেই প্রস্তুতি নিচ্ছি।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)