রবিবার ● ১৩ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ভোজন বাড়ি রেস্টুরেন্টে হামলা
সিলেটে ভোজন বাড়ি রেস্টুরেন্টে হামলা
সিলেট প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮মি.) সিলেট নগরীর জিন্দাবাজরস্থ ভোজন বাড়ী রেস্টুরেন্টে একটি মিছিল থেকে হামলা ও ভাংচুর চালিয়েছে কতিপয় লোকজন। আজ রবিবার বেলা দেড়টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
পুলিশ সুত্র জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের একটি মিছিলে ভোজনবাড়ী রেস্টুরেন্ট থেকে ইটপাটকেল নিক্ষেপের জেড় ধরে এ হামলা চালিয়েছে মিছিলে থাকা বিক্ষুব্ধ নেতাকর্মীরা। তবে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
এদিকে অপর একটি সুত্র জানিয়েছে লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আজ সিলেটে বিক্ষোভ মিছিল করে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগ। লন্ডনে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তিকারী ঐ বিএনপি নেতা ভোজন বাড়ি রেস্টুরেন্টের পরিচালক। এমন ক্ষোভ থেকে এ হামলার ঘটনা ঘটেছে।
রেস্টুরেন্ট কর্তৃপক্ষের অভিযোগ কোন কারণ ছাড়াই রেস্টুরেন্টে হামলা চালিয়েছে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।
তবে বিষয়টি অস্বীকার করেছেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
কোতয়ালী থানার ডিউটি অফিসার সাংবাদিকদের জানান, ভোজনবাড়ী রেস্টুরেন্টে হামলার ঘটনা শুনেছেন। তবে, আপাতত এ বিষয়ে তিনি বিস্তারিত কিছু বলতে পারছেন না।
সিলেট বন্দর বাজার ফাঁড়ির এস আই নজরুল ইসলাম জানান, জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকলীগের একটি মিছিল থেকে ভোজনবাড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক