শিরোনাম:
●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ
রাঙামাটি, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাবির কর্মচারীদের রুটিনমাফিক অফিস ফাঁকি
প্রথম পাতা » প্রধান সংবাদ » রাবির কর্মচারীদের রুটিনমাফিক অফিস ফাঁকি
রবিবার ● ১৩ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাবির কর্মচারীদের রুটিনমাফিক অফিস ফাঁকি

---রাজশাহী প্রতিনিধি :: (৩০ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৮মি.) নিয়ম নীতির তোয়াক্কা না করে ইচ্ছেমতো অফিস করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রশাসনিক ভবন ও বিভিন্ন হলের কর্মকর্তা-কর্মচারীরা। অফিস সময় না মেনে অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী যখন খুশি তখন আসছেন এবং নির্ধারিত কর্মঘন্টা শেষ না হতেই আবার চলে যাচ্ছেন। শুধু দেরীতে আসায় নয়, অফিসের কাজেও তাদের নানা তালবাহানা। অফিসের কাজ ফেলে জটলা দিয়ে মেতে উঠেন খোশ গল্পে। চা-নাস্তার নাম করে ঘন্টাখানেক লাপাত্তা। আবার কেউ কেউ অফিসে হাজিরা দিয়েই চলে যান বাড়ির জন্য বাজার করতে।

দেরীতে এসে আগে যাওয়া ও নানা অজুহাতে অফিসের কাজে ফাঁকি দেওয়া তাদের প্রতিদিনের রুটিন। এছাড়া স্থানীয় রাজনীতিতে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে অফিসে না আসার অভিযোগও রয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা না থাকায় বেশ নিশ্চিন্তেই এসব নীতিবর্হিভূত কাজকেই এসব তারা বানিয়েছেন নীতি। শিক্ষক-শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার ব্যবস্থা নিতে বললেও প্রতিবারই দেখা গেছে প্রশাসনের অনীহা।

বিশ্ববিদ্যালয় প্রশাসন গত বছর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিস সময় নির্ধারণ করেন। কিন্তু গত একসপ্তাহ ধরে বিশ্ববিদ্যালয়ের দু’টি প্রশাসনিক ভবন ও বিভিন্ন আবাসিক হলে অনুসন্ধানে দেখা গেছে নিয়ম না মেনে কর্মকর্তা-কর্মচারীদের ফাঁকিবাজির নানা দৃশ্য।

গত বুধবার বিকেল ৪টার দিকে সরেজমিনে দেখা যায়, প্রথম প্রশাসনিক ভবনের সংস্থাপন শাখা, অর্থ ও হিসাব শাখা, মার্কশিট শাখা, দ্বিতীয় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভান্ডার ও প্রকৌশল দফতরসহ বিভিন্ন দফতরের বেশকিছু চেয়ার ফাঁকা। কেউ কেউ অফিসের কাজ না করে জটলা পাকিয়ে আড্ডায় মগ্ন আবার কেউবা নিচ্ছেন চলে যাওয়ার প্রস্তুতি। সাড়ে চারটা বাজতেই দেখা গেল দফতরগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে। হাতেগুনা কয়েকজন বসে চেয়ারে বসে আছেন। তারা নির্ধারিত সময়ের আগে চলে যাওয়ায় বিকেল সোয়া ৫টার কর্মচারীদের জন্য বাসগুলো প্রায় ফাঁকা থাকে।

সর্বশেষ আজ রবিবার সকাল ৯টায় হল ও প্রশাসনিক ভবনে দেখা যায়, অধিকাংশ কক্ষের চেয়ার ফাঁকা পড়ে আছে। আবার কোন কোন দফতরের কক্ষে তালা ঝুলছে। হলের পিয়ন আসলেও প্রশাসনিক কর্মচারীরা আসেনি তখনো। অফিস সময় ৯টায় শুরু হলেও তারা আসা শুরু করেন সাড়ে ৯টা থেকে। আবার বিকেল ৫টায় অফিস সময় শেষ হলেও সোয়া চারটার দিকেও অনেকে কাজ ফেলে উধাও হয়ে যান।

হলের কর্মচারীরা অন্যদের চেয়ে একধাপ এগিয়ে! প্রশাসনিক ভবনের দফতরগুলোতে কয়েকজন থাকলেও সাড়ে ৪টা বাজলেই হলের কর্মচারীরা সবাই দলবেধে চলে যান। তবে কয়েকজন কর্মচারীর সাথে কথা বললে তারা অফিস ফাঁকির বিষয়টি অস্বীকার করেন। বৃহস্পতিবার সাড়ে চারটায় শহীদ জিয়াউর রহমান হল, শহীদ সোহরাওয়ার্দী হল, মাদার বক্স হল, শহীদ শামসুজ্জোহা হলে গেলে কর্মচারীদের কক্ষগুলো বন্ধ পাওয়া যায়।

কর্মকর্তা-কর্মচারীদের এসব কর্মকান্ডের ফলে ভোগান্তি পোহাচ্ছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জরুরি প্রয়োজনে গেলে কর্মচারীদের অফিসে পাওয়া যায় না। কখনো কখনো দিনে ২-৩ বার গেলেও তাদের দেখা মেলে না। কাজের ক্ষেত্রেও তারা গাফিলতি করেন। প্রতিশ্রুত সময়মত কাজ ঠিকভাবে করেন না। যে কাজ একদিনে করা সম্ভব অনেকসময় তা ৪-৫ দিনও লেগে যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ তদারকির অভাবেই কর্মচারীরা যাচ্ছেতাই কাজ করছেন।

হলের কর্মচারিদের ব্যাপারে জানতে চাইলে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক রুবাইয়াত ইয়াসমিন বলেন, কর্মচারীদের ওপর মনিটরিং একটি ধারাবাহিক প্রক্রিয়া। তারা ঠিকমত কাজ করছেন কিনা এ ব্যাপারে মনিটরিং হয়। তবে হলগুলোতে লোকবল সংকটসহ কিছু পারিপার্শ্বিক অবস্থার কারণে আমাদের বিভিন্ন বিষয় ম্যানেজ করে কাজ করতে হয়। প্রাধ্যক্ষ পরিষদের মিটিংয়ে এ ব্যাপারে হল প্রাধ্যক্ষদের সাথে আলোচনা করা হবে।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান বলেন, ‘কর্মচারীদের অফিস ফাঁকি দেয়ার বিষয়টি আমি জেনেছি। আমার কাছে একাধিক অভিযোগ এসেছে। শ্রীঘ্রই আমরা তাদের একটি সারপ্রাইজ (হঠাৎ অভিযান) দিব। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমাণ পেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)