শিরোনাম:
●   মূল্যস্ফীতি ও বাজার নিয়ন্ত্রণে আনতে না পারলে বেতনবৃদ্ধি কাজে আসবেনা ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা ●   অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর : ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ ●   চুয়েটের ২৪তম বিশ্ববিদ্যালয় দিবসের প্রথমদিনের ক্লাব ফেস্ট ও লেকচার অনুষ্ঠিত ●   ছাত্র পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফল করার লক্ষ্যে জরুরি সভা অনুষ্ঠিত ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু
রাঙামাটি, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে খবর সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা : বিচার দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে খবর সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা : বিচার দাবিতে মানববন্ধন
সোমবার ● ১৪ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে খবর সংগ্রহের সময় সাংবাদিকের ওপর হামলা : বিচার দাবিতে মানববন্ধন

---ময়মনসিংহ অফিস :: (৩১ বৈশাখ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের খবর সংগ্রহের সময় এটিএন বাংলার সাংবাদিক শাহ আলম উজ্জ্বল ও যমুনা টিভির ক্যামেরাপারসন দেলোয়ার হোসেনের ওপর জাককানইবি’র হামলাকারি শিক্ষার্থীদের গ্রেফতার ও বিচার দাবিতে ময়মনসিংহ নগরীতে প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। এ ঘটনার বিচার দাবিতে আগামী ১৮ মে বৃহত্তর ময়মনসিংহের সাংবাদিকদের নিয়ে ময়মনসিংহ প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা দেয়া হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে।

আজ  ১৪ মে সোমবার বিকেলে ময়মনসিংহ প্রেসক্লাব,সাংবাদিক ইউনিয়ন,সিটিপ্রেসক্লাব,রিপোর্টার্স ইউনিটি,টেলিভিশন জার্ণালিষ্ট অ্যাসোসিয়েশন, সাংবাদিক বহুমুখি সমবায় সমিতি ও ইয়থ জার্নালিষ্ট ফোরাম যৌথভাবে ওই প্রতিবাদ সভা ও মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে। আজ বিকেলে ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিমের সভাপতিত্বে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় জেলা প্রশাসক ড. সুভাষ চন্দ্র্র বিশ্বাস ও পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রতি সমবেদনা জানান।

এসময় তারা দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। এ প্রতিবাদ সভা ও দেড় ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসুচীতে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহমেদ, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংবাািদক বহুমুখি সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফা, টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অমিত রায় ও সাধারণ সম্পাদক আবু সালেহ মোঃ মুসা, দৈনিক স্বদেশ সংবাদের সম্পাদক জগদীশ চন্দ্র্র সরকার, প্রবীণ সাংবাদিক জিয়াউদ্দিন আহমদ, বিএফইউজে’র নেতা রবীন্দ্রনাথ পাল, এমইউজে’র সাবেক সভাপতি এ জেড এম ইমামউদ্দিন মুক্তা প্রমূখ। এসময় বক্তারা হামলাকারিরা গ্রেফতার না হওয়া পর্যন্ত কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সব ধরণের খবর বর্জন এবং এ ঘটনায় আন্দোলন অব্যাহত রাখার ঘোষনা দেয়া হয়।

এদিকে ফের সোমবার (১৪ মে) বেলা ১১টার দিকে সদর উপজেলার বেলতলীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। মহাসড়কে গাছের গুড়ি ফেলে টায়ারে আগুন জ্বালিয়ে বেলা ১টা পর্যন্ত অবরোধ করে রাখে। এসময় শিক্ষার্থীরা প্রকাশ্যে পিস্তল, রামদা, লাঠিসোটা নিয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এক পর্যায়ে শিক্ষার্থীরা প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে কৃষকের ক্ষেতের আধাপাকা ধান ও অন্যান্য ফসলের ক্ষতিসাধান করে। এসময় আশাপাশের ঘরবাড়ি ও দোকানপাঠ ভাঙচুর করা হয়।

এ সংবাদ সংগ্রহ করতে গেলে এটিএন বাংলা ও এটিএন নিউজের প্রতিনিধি শাহ আলম উজ্জ্বল এবং যমুনা টিভির ক্যামেরাম্যান দেলোয়ার হোসেনকে বেধড়ক মারধর করে রক্তাক্ত জখম করে ও তাদের ক্যামেরা ছিনিয়ে নেয়।গতকাল রোববার এব্যাপারে প্রিন্ট ও ইলেস্ট্রনিক মিডিয়ায় খবর প্রচারিত হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়। এর জেরেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটে।

উল্লেখ্য, ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে রোববার পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় মহাসড়ক অবরোধর করে রাখে।স্থানীয় এলাকাবাসি এঘটনার প্রতিবাদ জানালে শিক্ষার্থীরা মহসড়ক অবরোধ করে যানবাহন চালাচল বন্ধ করে দেয় এবং প্রায় অর্ধশত যানবাহন ভাঙচুর করে। হামলার ঘটনায় শতাধিক যাত্রী আহত হন। এব্যাপারে প্রিন্ট ও ইলেস্ট্রনিক মিডিয়ায় খবর প্রচারিত হলে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে এর জেরেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটায়।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)