মঙ্গলবার ● ১৫ মে ২০১৮
প্রথম পাতা » খেলা » বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিশ্বনাথ প্রেসক্লাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বিশ্বনাথ প্রতিনিধি :: (১ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৯মি.) সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের ২য় আভ্যন্তরিণ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১৬-২০১৮ এর পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। আজ ১৫ মে মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, পরিষদের প্যানেল চেয়ারম্যান রফিক হাসান ও হেলাল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য জামাল মিয়া ও স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি তজম্মুল আলী রাজু।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, জামাল মিয়া ও মো. আবুল কাশেম।
ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টের মধ্যে ক্যারেম প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন তজম্মুল আলী রাজু, রানার্স-আপ জামাল মিয়া, গাফলা প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন নূর উদ্দিন, রানার্স-আপ এমদাদুর রহমান মিলাদ এবং লুডু প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন প্রনঞ্জয় বৈদ্য অপু ও রানার্স-আপ হয়েছেন রফিকুল ইসলাম জুবায়ের। বিজয়ী ও অংশগ্রহনকারীদের হাতে পুরস্কার ও সম্মানী তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।





তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল