বৃহস্পতিবার ● ১৭ মে ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » ঝালকাঠিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা
ঝালকাঠিতে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা
ঝালকাঠি প্রতিনিধি :: (৩ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৮মি.) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৮১ সালের এদিন দীর্ঘ নির্বাসন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকেল সাড়ে ৪টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের বোয়িং বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছেন।
ঝালকাঠিতে এ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ মে ৩৭তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৭ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ঝালকাঠি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে জেলা আ,লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোবারক হোসেন মল্লিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর তরুন কর্মকার, উপজেলা আ,লীগের সহ-সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন শাহিন, জেলা আওয়ামীলীগের সদস্য খসরু নোমান, জেলা আওয়ামীলীগ দপ্তর সম্পাদক আবুসাইদ খান,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির,জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগ নেতা ও পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ ও যুবলীগ নেতা কাওসার হোসেন মায়েজ প্রমূখ।





শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত
নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন