শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২১ মে ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন
প্রথম পাতা » গাজিপুর » উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন
সোমবার ● ২১ মে ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

উদ্বোধনের অপেক্ষায় বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (৬ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.০৩মি.) উদ্বোধনের অপেক্ষায় রয়েছে বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের গাজীপুরের গ্রাউন্ড স্টেশন। চলতি সপ্তাহে এটি উদ্বোধন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জানা গেছে, বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটটি উৎক্ষেপণের পর এটির নিয়ন্ত্রণ নিতে গাজীপুরে স্থাপিত বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রাইমারি গ্রাউন্ড স্টেশনটি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এটি গাজীপুর সিটি কর্পোরেশনের তেলিপাড়া এলাকায় টেলিযোগাযোগ স্টাফ কলেজ সংলগ্ন এলাকায় স্থাপন করা হয়েছে। গ্রাউন্ড স্টেশনটির নির্মাণ কাজ, যন্ত্রপাতি স্থাপনসহ সবকিছুই এখন প্রস্তুত। গ্রাউন্ড স্টেশনটিতে কর্মরত প্রকৌশলীরা সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন।

তবে গুরুত্বপূর্ণ এ প্রতিষ্ঠানটির ব্যাপারে মুখ খুলছেন না গ্রাউন্ড স্টেশনে কর্মরতরাসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা। সংবাদ সংগ্রহের জন্য প্রায় প্রতিদিনই সংবাদকর্মীরা স্টেশনে গিয়ে ভিড় জমাচ্ছেন। কিন্তু সেখানে কর্মকর্তারা তথ্য জানাতে অপারগতা প্রকাশ করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রাউন্ড স্টেশনে কর্মরত এক কর্মকর্তা জানান, বিটিআরসির অনুমতি ছাড়া কোনো তথ্য দেয়া তাদের পক্ষে সম্ভব নয়।

ওই কর্মকর্তা আরও জানান, স্টেশনটি শিগগিরই উদ্বোধন করা হবে। এজন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।

গাজীপুরের জেলা প্রশাসক ড. মোহাম্মদ দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর জানান, ১১ মে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল লঞ্চপ্যাড থেকে দেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ করা হয়। কক্ষপথে নির্দিষ্ট স্থানে স্থাপিত হওয়ার পর গাজীপুরে স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন থেকে এটিকে নিয়ন্ত্রণ করা হবে। এ ধরনের আরেকটি গ্রাউন্ড স্টেশন রাঙামাটির বেতবুনিয়ায় স্থাপন করা হলেও সেটি গাজীপুরের গ্রাউন্ড স্টেশনের বিকল্প হিসেবে কাজ করবে। মূল নিয়ন্ত্রণ কেন্দ্র হবে গাজীপুরের গ্রাউন্ড স্টেশন।

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট প্রকল্প সংশ্লিষ্টরা জানান, স্যাটেলাইটটি সম্পূর্ণ চালু হওয়ার পর এর নিয়ন্ত্রণ বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে হস্তান্তর করবে এটির ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস অ্যালেনিয়া।





আর্কাইভ