বুধবার ● ২৩ মে ২০১৮
প্রথম পাতা » খেলা » আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া খেলায় আটক-১৩
আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া খেলায় আটক-১৩
ময়মনসিংহ অফিস :: (৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৯মি.) ময়মনসিংহের গফরগাঁওয়ে ইন্ডিয়ান প্রিময়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলা নিয়ে জুয়ার খেলার অভিযোগে ১৩জনকে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ।
আজ বুধবার (২২ মে) দুপুরে আটককৃতদের জুয়া আইনে আদালতে মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তার আগে গতকাল মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টায় উপজেলার পরশীপাড়া এলাকার আবুলের চা স্টলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (২২ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার পরশীপাড়া মোড়ে জনৈক আবুল হোসেনের চা ষ্টলে টিভিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ক্রিকেট খেলা দেখার নামে জয়-পরাজয় নিয়ে জুয়ায় মেতে উঠে এলাকার উঠতি বয়সের যুবকরা। এ খবর পেয়ে গফরগাঁও থানার এস আই হেলাল উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাৎক্ষণিক ১৩জন আটক করা হয়।
গফরগাঁও থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান এ তথ্য নিশ্চিত করে বলেন, বুধবার (২২ মে) দুপুরে আটককৃতদের জুয়া আইনে আদালতে মাধ্যমে ময়মনসিংহ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল