বুধবার ● ২৩ মে ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট কারাগারে ১৬টি ফ্যান প্রদান করলেন বিশ্বনাথের পংকি খান
সিলেট কারাগারে ১৬টি ফ্যান প্রদান করলেন বিশ্বনাথের পংকি খান

বিশ্বনাথ প্রতিনিধি :: (৯ জ্যৈষ্ঠ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৫মি.) সিলেট কেন্দ্রীয় কারাগারের কয়েদিদের জন্য ১৬টি ফ্যান (বৈদ্যুতিক পাখা) দিলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খান। আজ মঙ্গলবার (২২ মে) বিকালে কারা কর্তৃপক্ষের হাতে আনুষ্ঠানিকভাবে এই ফ্যান গুলি হস্তান্তর করেন সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফিরুজ খান, বিশ্বনাথ উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, ত্রান ও সমাজ কল্যান সম্পাদক হাজী আব্দুল মতিন, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, প্রচার সম্পাদক ও প্রকাশনা সম্পাদক শাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।
এ বিষয়ে আলহাজ্ব পংকি খান বলেন, কারাগারে কয়েদিদের জন্য আরও বৈদ্যুতিক পাখার প্রয়োজন রয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সভাপতি পংকি খান একজন উদার মনের মানুষ। তিনি কয়েদিদের জন্য নিজ তহবিল থেকে বৈদ্যুতিক পাখা দিয়ে মহানুভবতার পরিচয় দিয়েছেন।





গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক