বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে তোপধ্বনিকালে পটকা বিস্ফোরণে চারজন আহত
গাজীপুরে তোপধ্বনিকালে পটকা বিস্ফোরণে চারজন আহত

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ ও কাপাসিয়া থানায় বিজয় দিবসের তোপধ্বনির সময় পটকা বিস্ফোরণে কমপক্ষে চারজন আহত হয়েছেন ৷
আহতদের মধ্যে কালীগঞ্জে বিশেষ আনসারসহ দু’জন এবং কাপাসিয়ায় দু’জন রয়েছেন ৷
আহতদের প্রাথমিক চিকিত্সা শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে ৷
বিজয় দিবসের প্রথম প্রহরে কালীগঞ্জ পাইলট হাইস্কুল মাঠে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে পটকা ফাটিয়ে তোপধ্বনি করার সময় পটকা বিস্ফোরিত হয়ে দু’জন দ্বগ্ধ হয় ৷
দগ্ধরা হলেন- বিশেষ আনসার মুক্তার হোসেন ওরফে মুক্তি এবং ইলেক্ট্রিশিয়ান কামাল ৷
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান সত্যতা নিশ্চিত করে প্রতিনিধিকে বলেন, ‘কয়েকজন সামান্য আহত হয়েছেন, তাদের হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে ৷
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের উপ-সহকারী কম্যুনিটি মেডিকেল অফিসার মোতালেব হোসেন প্রতিনিধিকে জানান, রাত ১টার দিকে আহত অবস্থায় মুক্তার হোসেন ও কামাল হোসেনকে হাসপাতালে আনা হয় ৷ প্রাথমিক চিকিত্সা শেষে তাদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে ৷
এদিকে, কাপাসিয়া থানায় রাত ১২টার পর তোপধ্বনি করার সময় পটকা বিস্ফোরিত হয়ে দু’ব্যক্তির চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে ৷
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা: মৌসুমি দাস আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, রাতে থানা থেকে ফোন পেয়ে হাসাপাতালের এ্যাম্বুলেন্সে করে দু’জন আহতকে ঢাকায় পাঠানো হয়েছে ৷
অবশ্য কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসানউল্লাহ গাজীপুর জেলা প্রতিনিধিকে সংবাদটি এড়িয়ে যান ৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২