বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে শিবিরের বিজয় শোভাযাত্রা
গাজীপুরে শিবিরের বিজয় শোভাযাত্রা

গাজীপুর জেলা প্রতিনিধি :: ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, গাজীপুর মহানগরী ৷
গাজীপুর মহানগরী সেক্রেটারি আহমদ ইমতিয়াজের নেতৃত্বে ১৬ ডিসেম্বর বুধবার সকাল ৮টার দিকে সাইনবোর্ড এলাকায় শোভাযাত্রা বের হয় ৷
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় গবেষণা সম্পাদক মুতাসিম বিলস্নাহ,গাজীপুর মহানগরী সাংগঠনিক সম্পাদক ইশমাম আব্দুলস্নাহ, অফিস সম্পাদক ফজলুল হক নোমান, অর্থ সম্পাদক মিজানুর রহমান আরিফ, মানব উন্নয়ন সম্পাদক গোলাম কিবরিয়া, শিক্ষা সম্পাদক সাইফুল ইসলাম, কলেজ ও ফাউন্ডেশন সম্পাদক আরিফ রব্বানী, প্রচার সম্পাদক আশরাফুল ইসলামসহ আরো অনেকেই ৷
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ‘একাত্তরের মহান বিজয় আমাদের গর্ব৷ সেই সকল বীর মুজাহিদদের সম্মানের সাথে স্মরণ করছি যাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি ৷’
‘স্বাধীনতার ৪৪ বছর পরেও এখনও পুরোপুরি স্বাধীনতা থেকে আমরা বঞ্চিত ৷ আর্থিক, সামাজিক, রাজনৈতিকভাবে আমরা অনেকাংশে পিছিয়ে রয়েছি ৷’ মন্তব্য করেন তারা ৷





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা