শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মহান বিজয় দিবস উদ্যাপন
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মহান বিজয় দিবস উদ্যাপন
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে মহান বিজয় দিবস উদ্যাপন

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: সারা দেশের মতো নানা আয়োজন ও বিপুল উত্‍সাহ উদ্দীপনার মধ্য দিয়ে গাজীপুরে বিভিন্ন সংগঠন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে ৷
১৫ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত ১২ টা ০১ মিনিটে একত্রিশ বার তোপধ্বনি, শহীদ মিনারে পুস্পসত্মবক অপর্ণ, বুধবার সকালে মাঠ সমাবেশ, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সম্বর্ধনার মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদ্যাপনের শুভ যাত্রা শুরু হয় ৷
গাজীপুর শহরের রাজবাড়ি মাঠে অবস্থিত শহীদ মিনার ও মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷
প্রথমে গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ, গাজীপুর প্রেস ক্লাব ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন শহীদ মিনারে দলে দলে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ৷
সকালে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ও পুলিশ সুপার হারম্নন অর রশিদ ৷ কুচকাওয়াজে কচি-কাঁচা একাডেমী দ্বিতীয় ও ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে ৷ বিজয় দিবস উপলক্ষ্যে গাজীপুর রাজাবাড়ি মাঠে চলছে বিজয় মেলা ৷
অপরদিকে, জেলার কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে৷ ১৬ ডিসেম্বর- মহান বিজয় দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ পরিবার ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দেয়া হয়েছে ৷
কাপাসিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বজলুর রশীদ মোলস্নার সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, সিনিয়র উপজেলা মত্‍স্য কর্মকর্তা গোলাম কিবরিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আশীষ কুমার কর, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ হাফিজ উদ্দিন, আব্দুল হাই চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা আইন উদ্দিন, আব্দুল আওয়াল প্রমূখ৷ সংবর্ধণা অনুষ্ঠানে ৫ শতাধিক মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন ৷
এর আগে ১৬ ডিসেম্বর প্রথম প্রহরে মুক্তিযোদ্ধা স্মৃতি সৌধে পুস্পসত্মবক অর্পন করেন কাপাসিয়ার স্থানীয় সংসদ সদস্য বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ, কাপাসিয়া থানা প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ, কাপাসিয়া প্রেস ক্লাব, কমিউনিষ্ট পার্টি, বাসদ, গণতন্ত্রী পার্টি, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতি, কাপাসিয়া ডিগ্রি কলেজ, উদীচী শিল্পী গোষ্ঠী, পলস্নী বিদ্যুত্‍ সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জাতীয় শ্রমিকলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামীলীগ, শহীদ রাজিব প্রজন্ম, প্রাইভেট হসপিটাল ৷
এছাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকালে থানা পুলিশসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে ৷ এ সময় উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী অফিসার আনিসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুলস্নাহ্, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এড. রেজাউর রহমান লস্কর মিঠু, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ, কাপাসিয়া ডিগ্রি কলেজ অধ্যক্ষ ছানাউল্লাহ্, কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফাইজ উদ্দিন ফকির প্রমূখ ৷
অপরদিকে, ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটির মহান বিজয় দিবস পালন করেছে ৷
১৬ ডিসেম্বর ২০১৫ মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার গাজীপুর জেলার সদর উপজেলাধীন ইকবাল সিদ্দিকী এডুকেশন সোসাইটি পরিচালিত ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ, কচি-কাঁচা একাডেমী ও নয়নপুর এন এস আদর্শ বিদ্যালয়ের উদ্যোগে কুচকাওয়াজে অংশগ্রহণ, দেওয়াল পত্রিকা প্রকাশ ও আলোচনা সভার আয়োজন করা হয়৷ সকালে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর জেলা প্রশাসন আয়োজিত কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলম ও পুলিশ সুপার হারম্নন অর রশিদ৷ কুচকাওয়াজে কচি-কাঁচা একাডেমী দ্বিতীয় ও ইকবাল সিদ্দিকী স্কুল এন্ড কলেজ তৃতীয় স্থান অর্জন করে৷ প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর সভাপতিত্বে সোসাইটির রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় দিনটির তাত্‍পর্য তুলে ধরে বক্তব্য রাখেন প্রভাষক দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক নওরিন জাহান এবং দশম শ্রেণির শিক্ষার্থী মুক্তাদি রেজা মুন্না ৷ আলোচনা সভাটি পরিচালনা করে নবম শ্রেণির শিক্ষার্থী মনিষা দেবনাথ৷ এছাড়া নবম শ্রেণির শিক্ষার্থী শৈলী দেওয়ান ও উর্বী চাকমা সম্পাদনায় ‘রক্ত প্রদীপ’ নামে একটি দেওয়াল পত্রিকা প্রকাশিত হয় ৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)