বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » ঢাকা বিভাগ » গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান
গাজীপুরে আগুনে পুড়ে গেছে ৩০টি দোকান

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ::গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়ন বাজারে আগুনে ৩০টি দোকান পুড়ে গেছে ৷
১৬ ডিসেম্বর বুধবার বেলা ১২টার দিকে মধ্যবাজারে আগুনের সূত্রপাত ঘটে৷ আগুনের খবর পেয়ে নরসিংদী, কিশোরগঞ্জ ও গাজীপুর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটের কর্মী এবং বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়ে প্রায় ২ ঘন্টাপর আগুন নেভাতে সক্ষম হয়৷ ইতোমধ্যে ওই বাজারের ছোট বড় প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ৷ তবে এ ঘটনায় এ পর্যন্ত কোনো হতাহতের ঘটনা ঘটেনি ৷
কাপাসিয়া থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, টোক নয়ন বাজারের আব্দুল কাদিরের লেপ-তোষকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয় ৷ ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগি্নকান্ডের ঘটনা ঘটেছে৷ আগুন মুহূর্তের মধ্যে আশপাশের টিনের দোকানসহ বেশ কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে ৷ এ সময় বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন ৷
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আক্তারুজ্জামান প্রতিনিধিকে জানান, বেলা পৌনে ১টার দিকে নরসিংদী জেলার মনোহরদী ফায়ার সার্ভিসের একটি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে অংশগ্রহন করেন ৷ সম্মিলিতভাবে আগুন বেলা পৌনে ১টার দিকে ফায়ার সার্ভিসের গাজীপুর জেলার দুটি, কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দুটি ও নরসিংদী জেলার মনোহরদীর একটিসহ পাঁচটি ইউনিটের কর্মীরা এসে আগুন নেভানোর কাজে অংশ নেয় ৷ তবে এই আগুনে কত টাকার ক্ষয় ক্ষতি হয়েছে তা তাত্ক্ষনিক জানা যায়নি৷





তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন
রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন
নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা
খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ
চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে