শিরোনাম:
●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল
রাঙামাটি, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
প্রথম পাতা » গাজিপুর » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট
বুধবার ● ১৬ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার যানজট

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি ::
গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটে প্রায় কয়েক ঘন্টা ধরে যান চলাচলে ব্যাঘাত ঘটে ৷
১৫ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে শুরম্ন হওয়া যানজট রাত ১১টার পরও অব্যাহত ছিল ৷ গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড়ে রাত সাড়ে ৮টার দিকে যানজটের কবলে পড়েন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ৷
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে বুধবার জাতীয় ছুটি থাকায় মহাসড়কে এ দিন অতিরিক্ত গাড়ি ছিল ৷ এ কারণে যানজট ছিল কিছুটা অনুমিতই ৷ তবে বিকেলে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে গাজীপুরের কোনাবাড়ীতে এমইএইচ আরিফ কলেজের ৫ শতাধিক শিক্ষার্থী ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখলে যানজটের তীব্রতা বৃদ্ধি পায় ৷
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একদিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এবং অপরদিকে ভোগড়া বাইপাস থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেইট পর্যন্ত যানজটের সৃষ্টি হয় ৷ উভয় পাশের এ যানজট ৩০ কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায় ৷
গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হুমায়ূন কবির আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, বিকেলে কোনাবাড়ীর আরিফ কলেজের ছাত্র-ছাত্রীদের মহাসড়ক অবরোধ করার কারণে যানজটের সৃষ্টি হয়ে সেখান থেকে মির্জাপুরের গোড়াই মিলগেইট পর্যন্ত পৌঁছেছে ৷ যানজট নিরসনে চেষ্টা চলছে বলেও জানান করেন তিনি ৷
কোনাবাড়ী (সালনা) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু দাউদ মিয়া  প্রতিনিধিকে জানান, কোনাবাড়ীতে মহাসড়ক অবরোধ ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে যানজটের সৃষ্টি হয়েছে ৷ চন্দ্রা ত্রিমোড়ে তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী কিছু সময় যানজটে আটকে ছিলেন ৷ অল্প সময়ের মধ্যে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে যাবে বলে উল্লেখ করেন ওসি ৷





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)