বুধবার ● ১৩ জুন ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঈদের ষষ্ঠদিনে টিএ পান্না ও রাকা বিশ্বাসের বহুরুপী প্রচার হবে
ঈদের ষষ্ঠদিনে টিএ পান্না ও রাকা বিশ্বাসের বহুরুপী প্রচার হবে
বিনোদন প্রতিবেদক :: আসন্ন ঈদ-উল ফিতরের জন্য নির্মিত একটি বিশেষ নাটকে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন বর্তমান চরচ্চিত্রের জনপ্রিয় নায়িকা এনএইচ রাকা বিশ্বস এবং বিশিষ্ট সাংবাদিক ও পরিচালক টিএ পান্না,লারা লোটাস ও প্রান্ত। নাটকে হোসেনের চরিত্রে অভিনয় করেছেন টিএ পান্না,সাদিয়ার চরিত্রে এনএইচ রাকা বিশ্বস এবং বকুলের চরিত্রে লারা লোটাস ও প্রবালের চরিত্রে প্রান্ত অভিনয় করেছেন।
এছাড়াও অভিনয়ে বহুরুপের অধিকারী জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ, মাসুম আজিজ, জামিলুর রহমান শাকা,সাবিহা জামান, রুপকথা ও পাঁচু অভিনয় করেছেন। কবি নাসির আহমেদের মূল ভাবনায় মিসেস নাজমুন ইসলামের রচনা এবং টিএ পান্নার পরিচালনায় হাসতে ভুলে যাওয়া মানুষকে হাসাতে এবার ঈদ উপলক্ষে সমাজের বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে নাটক বহুরুপী। ঈদের বিশেষ অনুষ্ঠান মালায় স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভিতে ঈদের ষ্ষ্ঠদিন শুক্রবার বিকেল ৫ টায় নাটকটি প্রচার হবে। বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র,যুক্তরাজ্য ও মধ্য প্রাচ্যের বিভিন্ন দেশের দর্শকরা নাটকটি দেখতে পাবেন।
নাটকের গল্পে হাসান মাসুদ,মাসুম আজিজ, জামিলুর রহমান শাকা,সাবিহা জামান, সাথী ও পাঁচু, কালু পরিবারের একমাত্র মেয়ে বকুলের বিয়েকে কেন্দ্র করে সমাজের বাস্তবমুখি নানা নাটকীয় ঘটনার জন্ম দিবে, যা দেখে হাসতে ভুলে যাওয়া দর্শকরা মনের অজান্তেই হাসতে বাধ্য হবে। অন্যদিকে দু’টি পরিবারের সদস্য টিএ পান্না,সাদিয়া ও তক্কেল, বকুল ও সাথীর বিয়েকে কেন্দ্র করে গোটা নাটকেই বিয়ে,ঘটকালী এবং দৈনন্দিন পারিবারিক জীবনের বাস্তবতাকে নানাভাবে ফুটিয়ে তুলবেন যা দর্শকদের খুব সহজেই ভাল লাগবে।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা