শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৫ জুন ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টানা বর্ষনে কাউখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » টানা বর্ষনে কাউখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি
সোমবার ● ২৫ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

টানা বর্ষনে কাউখালীতে ব্যাপক ক্ষয়ক্ষতি

---কাউখালী প্রতিনিধি :: পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলায় সাম্প্রতিক কালে টানা বর্ষনের ফলে সৃষ্ঠ পাহাড় ধ্বস ও পাহাড়ী ঢলে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট, চাষের জমি,কালভার্ট,বিভিন্ন সৃজিত বাগান,বাড়িঘরের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে ।
বেশ কিছুদিন যাবত থেমে থেমে টানা বর্ষনের ফলে উপজেলার চারটি ইউনিয়নেরই ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। তার মধ্যে ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়নের সুগার মিল ডাক বাংলো মঈনুল উলুম রেজভীয়া মাদ্রাসার পিছনে খালের ভাংগনে ব্যাপক ক্ষতি হয়। বর্তমানে মাদ্রাসার কোটি টাকার দোতলা ভবনটি ঝুকিঁপুর্ন অবস্থায় রয়েছে। বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ ভবনটির সামনে মাটি ভেঙে গিয়ে বড় গর্তের সৃষ্টি হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি সম্পুর্ন ঝুকিঁপুর্ন অবস্থায় রয়েছে। কাউখালী হতে বার্মাছড়ি সড়কটির ৪ কিঃ মিটারের মধ্যে ১কিঃমিটার ভেঙেঁ গিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন। সোনাইছড়ি বড়বিলি, হেমন্ত পাড়া,গজালিয়া পাড়ায় পাহাড় ধ্বসে পড়ে রাস্তাঘাট বন্ধ রয়েছে। কলমপতি ইউনিয়নের কাউখালী হতে নাইল্যাছড়ি হয়ে সুগারমিল ১২ কিলোমিটার সড়কের মধ্যে প্রায় ৫/৭ কিলোমিটার সড়ক ভেঙে গিয়েছে এবং ৫/৭টি কালভার্ট ভেঙেঁ গিয়ে উপজেলা সদরের সাথে সম্পুর্ন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে। তাছাড়া এই ইউনিয়নের অনেক এলাকায় পাহাড় ধ্বসের কারনে ৪/৫টি বাড়ি ঘর ভেঙেঁ যায়। পোয়াপাড়া নতন টিটিসি কলেজের পাশে পাহাড় ধ্বসে একটি বাড়ি সম্পুর্ন মাটি ছাঁপা পড়ে রয়েছে কিন্তু কোন হতাহতের ঘটনা ঘটেনী। ফটিকছড়ি ইউনিয়নের ডাবুয়া ক্ষিরাম বার্মাছড়ি এলাকায় পাহাঢ় ধ্বসে গ্রামীণ অনেক যোগাযোগের (কাচাঁ পাকা) রাস্তাঘাট বিচ্ছিন্ন হয়ে রয়েছে। ঘাগড়া ইউনিয়নের কাউখালী পানছড়ি ৮কিলোমিটার সড়ক প্রায় জায়গায় ভেঙেঁ যায় এবং ১টি কালভার্ট সম্পুর্ন ভেঙেঁ যায়, কাউখালী সদর হতে ঘিলাছড়ি বাঙালী এলাকা সড়কের উপর পাহাড় ভেঙেঁ পড়েন, পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় তা সড়ক হতে অপসারন করা হলে সড়কটি বর্তমানে চালু রয়েছে। তা ছাড়া কাউখালী সদর হতে ঘাগড়া সড়ক ৯ কিলোমিটারের মধ্যে প্রায় ৪কিলোমিটার ভেঙেঁ যায়, যার ফলে এই সড়ক বর্তমানে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এই ইউনিয়নের বেশ কিছু এলাকায় পাহাড় ধ্বসে পড়ে বলে জানা যায়। কিন্তু কোন হতাহতের ঘটনা ঘটেনী বলে উপজেলা প্রশাসন সুত্র জানায়।
অপরদিকে সুত্র আরো জানায়, দির্ঘদিন যাবত টানা বর্ষনের ফলে উপজেলার চার ইউনিয়নের প্রায় এলাকায় ফসলি চাষের জমি, পাহাড়ের পাদদেশে থাকা বাড়িঘরের, সৃজিত বিভিন্ন বনজ/ফলজ বাগানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। এখনো থেমে থেমে ভারী বর্ষন অব্যাহত রয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ খুটি উপরে পড়েন।
সরেজমিন পরিদর্শনকালে দেখা যায়, উপজেলার বেতবুনিয়া সুগারমিল , ডাক বাংলো, হেমন্ত পাড়া, কলমপতি নাইল্যাছড়ি বড়ডুলু পাড়া, তারাবুনিয়া, সুগারমিল,ডাববুনিয়া ছড়া, ঘাগড়া কলাবাগান,ছেলাছড়া, ঘাগড়া ্উচ্চ বিদ্যালয়, কাশঁখালী, রাঙীপাড়াহাসপাতাল এলাকা ইছামতি খালের তীর ঘেষে এলাকাগুুলি সরেজমিনে দেখা যায় ছোট ছোট পাহাড় ধ্বসে পড়ে রাস্তাঘাটের বেহাল অবস্থা। তা ছাড়া এসব এলাকার বাড়িঘর, কালভার্ট, নিজস্ব উদ্যোগে সৃজিত বিভিন্ন ফলজ,বনজ বাগান বেশ কিছুদিন ধরে টানা বর্ষনের ফলে পাহাড়ী ঢলের কারনে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ম্যুখীন হয়। তা ছাড়া কাঊখালী হতে রানীর হাট পর্যন্ত ইছামতি খালের দু পাশে বেশ ভাঙনের ফলে বর্তমানে খালের দু পাশের মানুষের বসত বাড়ি,স্কুল, মাদ্রাসা,মসজিদ, বিভিন্ন পীরের মাজার ভবন বর্তমানে ভাঙঁনের হুমকির মুখে রয়েছে। তা ছাড়া কাউখালী কাশখালী হতে রানীর হাট পর্যন্ত ইছামতি খালের দু পাশে বৈধ এবং অবৈধভাবে মেশিনের সাহায্যে বালু তোলার কারনে ইছাঁমতি খালের দু পাশে ভাঙনঁ অব্যাহত থাকায় খালের পাশের রাস্তাঘাট ব্রীজ কালভার্ট গুলি রয়েছে হুমকির মুখে।
অন্যদিকে অব্যাহত টানা বর্ষনের ফলে কাউখালী উপজেলায় ক্ষতিগ্রস্থ রাস্তাঘাট কালভার্ট ভেঙেঁ যাওয়া প্রসংগে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী পরিতোষ চন্দ্র দত্ত “দৈনিক সিএইচটি মিডিয়া”কে বলেন, এই বর্ষায় কাউখালী উপজেলার বিভিন্ন এলাকায় যে হারে রাস্তাঘাট,কালভার্ট,ব্রীজ ভেঙেঁ গেছে তাতে প্রায় ২০ কোটি টাকার মতো ক্ষতি হয় বলে তিনি জানান। কলমপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ক্যাজাই মারমা বলেন, এবারের বর্ষন গত ২০১৭ ইং সালের বর্ষনের ছেয়ে কম নয়। টানা বর্ষনের ফলে কলমপতি ইউনিয়নের রাস্তাঘাট,ব্রীজ,কালভার্ট এবং মানুষের বাড়িঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। কলমপতি ইউনিয়নের একমাত্র প্রধান সড়ক সদর হতে নাইল্যাছড়ি হয়ে সুগারমিল সড়কটি বর্তমানে বন্ধ রয়েছে। মানুষের ভোগান্তি যেন এখন নিত্য সংগী হয়ে দাড়িয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা বলেন, আমাদের উপজেলায় ১০টি ঘর সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়, এবং ২৫টি ঘর আংশিক ক্ষতিগ্রস্থ হয়। তার মধ্যে উপজেলার বেশ কিছু কাচাঁ রাস্তা নষ্ট হয়। ইতি মধ্যে সরকারের জিআর হতে ১০ মেট্রিক টন চাল (খাদ্য শষ্য) ক্ষতিগ্রস্থ ৫০০জন পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরন করা হয়।
এ প্রসংগে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার এ,এমজহিরুল হায়াত “দৈনিক সিএইচটি মিডিয়াুঁ”কে বলেন, ঈদের আগে বেশ কয়েকদিন যাবত টানা প্রবল বর্ষন হয়। কিন্তু এখন যদিওবা টানা বর্ষন হচ্ছেনা কিন্তু প্রতিদিন থেমে থেমে য়েভাবে বর্ষন হচ্ছে তাতে উপজেলার অনেক রাস্তা ঘাট, মানুষের বাড়িঘর, ব্রীজ, কালবার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা এসবের তালিকা জেলা প্রশাসনে ইতিমধ্যে পাঠিয়েছি। তারপরেও আমরা উপজেলা প্রশাসনের পক্ষ হতে সার্বক্ষনিক খোজ খবর রাখছি। কিন্তু এখন পর্যন্ত আমাদের উপজেলায় কোন হতাহতের ঘটনা ঘটেনী বলে তিনি জানান।
পরিশেষে বর্তমানে প্রতিদিন যেভাবে থেমে থেমে ভারী বর্ষন হচ্ছে তাতে করে ঈদের পুর্ব থেকে শুরু করে টানা বর্ষনের ক্ষয় ক্ষতি এখনো অব্যাহত রয়েছে। টানা বর্ষনের সৃষ্ট ক্ষয় ক্ষতি মানুষ এখনো কাটিয়ে উঠতে পারছেনা কাউখালী উপজেলাবাসি সংশ্লিষ্ট মহল এখন তাই মনে করছেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল
মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)