শিরোনাম:
●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
রাঙামাটি, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৮ জুন ২০১৮
প্রথম পাতা » অপরাধ » শিশু নূর হত্যা মামলার প্রধান অসামী সোহেল বিশ্বাসের ফাঁসির আদেশ
প্রথম পাতা » অপরাধ » শিশু নূর হত্যা মামলার প্রধান অসামী সোহেল বিশ্বাসের ফাঁসির আদেশ
বৃহস্পতিবার ● ২৮ জুন ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু নূর হত্যা মামলার প্রধান অসামী সোহেল বিশ্বাসের ফাঁসির আদেশ

---চাটমোহর প্রতিনিধি  ::  (১৪ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ রাত ৯.৪০মি.) আজ বৃহস্পতিবার পাবনার চাটমোহর উপজেলার চাঞ্চল্যকর শিশু আব্দুল্লাহ্ আল নূর (৪) হত্যাকান্ডের রায় ঘোষণা হয়েছে। দীর্ঘ ৪ বছর বিচারিক কাজ চলার পর এ রায় ঘোষণা হলো। প্রধান আসামী সোহেল বিশ্বাস (৩৮) কে ফাঁসির রায় দিয়েছে আদালত। একই সঙ্গে এই মামলার অপর আসামী শিশু নূরের ফুফা আব্দুস সামাদ (৪০) কে যাবজ্জীবন কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা আদেশ দেওয়া হয়।
এ মামলায় অপর অভিযুক্ত আব্দুস সামাদের ছেলে কবির হোসেন, নূরের সৎ দাদী আয়শা বেওয়া ও সোহেলের স্ত্রী আজিজা আক্তার রূপাকে বেকসুর খালাসের রায় দিয়েছে আদালত। রাজশাহীস্থ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় আদালতে উপস্থিত হয়ে রায়ের সারাংশ পাঠ করেন এবং দুপুর দেড়টার দিকে চূড়ান্তরায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় মামলার সকল আসামী আদালতে উপস্থিত ছিলেন।
চাঞ্চল্যকর এই হত্যাকান্ডের রায়কে কেন্দ্র করে আদালত চত্ত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদেশ শুনে ফাঁসির দন্ডাদেশপ্রাপ্ত সোহেল বিশ্বাসকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়। পুলিশ দন্ডপ্রাপ্ত দু’জনকে দ্রুত আদালত চত্ত্বর থেকে কারাগারে নিয়ে যায়। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিশেষ পিপি অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট আবু বক্কার, অ্যাডভোকেট একরামূল হক ও অ্যাডভোকেট হামিদুল হক।
উল্লেখ্য, চাটমোহর পৌরসদরের হারান মোড় মহল্লার বাসিন্দা ব্যবসায়ী মো: আবুল হোসেনের ৪ বছরের শিশু সন্তান আব্দুল্লাহ্ আল নুর ২০১৪ সালের ২৫ জুন বুধবার সকাল ১১টার দিকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজি করেও নুরের সন্ধান না পেয়ে স্বজনরা পুলিশ সহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতা কামনা করেন। এ ঘটনায় শিশুটির পিতা আবুল হোসেন বাদী হয়ে একইদিন রাতে তার বাড়ির ভাড়াটিয়া সোহেল বিশ্বাসকে প্রধান অভিযুক্ত করে সোহেল বিশ্বাসের স্ত্রীসহ অন্তত: ৬ জনকে বিবাদী করে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন।
নিখোঁজের দু’দিন পর একই বছরের ২৭ জুন শুক্রবার বিকেলে উপজেলার ভাদড়া খেলার মাঠের দক্ষিণ পাশে জলমগ্ন কচু ক্ষেত থেকে মাথা, হাত, নাড়িভূড়ি বিহীন ক্ষত-বিক্ষত পঁচা দূর্গন্ধযুক্ত বিকৃত একটি শিশুর মৃতদেহ পলিথিন ব্যাগে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। একই স্থান থেকে অপর একটি পলিথিন ব্যাগ থেকে উদ্ধার হয় শিশুটির শরীর থেকে বিচ্ছিন্ন করা দু’টি হাত। খবর পেয়ে শিশুর পিতা আবুল হোসেন মৃতদেহটি তার সন্তান আব্দুল্লাহ্ আল নুরের মর্মে সনাক্ত করেন। এসময় সবাই শোকে স্তব্ধ হয়ে যান। পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে আবুল হোসেনের বাড়ির নীচতলার ভাড়াটিয়া সোহেল বিশ্বাস (৩৮) কে আটক করে।
এ ঘটনার পরেরদিন ২৮ জুন শনিবার বিকেলে আবুল হোসেনের বাড়ির অদুরে হারান মোড় ব্রীজের পাশ থেকে উদ্ধার হয় শিশুটির বিচ্ছিন্ন মাথা। এদিন পুলিশ কর্মকর্তারা সোহেলের ঘর ও ঘরের আশপাশে তল্লাশী চালিয়ে হত্যাকান্ডের সাথে সম্পর্কিত বেশকিছু আলামত ও উদ্ধার করেন।





অপরাধ এর আরও খবর

পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)