শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহ্ফিল
রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় দোয়া মাহ্ফিল
ষ্টাফ রিপোর্টার :: (২৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২১মি.) বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপারশন বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাঙামাটি জেলা শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে দোয়া মাহ্ফিল ও আলোচনা সভা আজ ৬ জুলাই শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুন,সাংগঠনিক সম্পাদক এ্যাড, সাইফুল ইসলাম পনির, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুবুল বাসেত অপু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, পৌর বিএনপি’র দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সহ রাঙামাটি জেলা ছাত্রদল এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভা পরিচালনা করেন রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেন সাকু ।
সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহমেদ সাব্বির।





সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু
গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪