শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » সেনা সদস্যের সহায়তায় প্রতিবন্ধী নারীকে নির্যাতন
প্রথম পাতা » গাজিপুর » সেনা সদস্যের সহায়তায় প্রতিবন্ধী নারীকে নির্যাতন
শুক্রবার ● ৬ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনা সদস্যের সহায়তায় প্রতিবন্ধী নারীকে নির্যাতন

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৪মি.) গাজীপুরের কাপাসিয়ায় প্রতিবন্ধী নারীকে নির্যাতনে সহযোগিতা করার অভিযোগ উঠেছে এক সেনা সদস্যের বিরুদ্ধে। ওই সেনা সদস্যের নাম সুমন।

তিনি রাজেন্দ্রপুর ক্যান্টমেন্টে সৈনিক পদে কর্মরত। উপজেলার রায়েদ ইউনিয়নের মাহতাবপুর (বাগেরহাট) গ্রামের আবুল কাশেমের ছেলে তিনি।

সুমন সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ, তারা একই গ্রামের মোঃ হালিম উদ্দিনের শারীরিক প্রতিবন্ধী মেয়েকে অপহরণ ও ধর্ষণ করার হুমকি দিয়েছে। এতে করে ভিকটিম জান-মাল-ইজ্জতের নিরাপত্তাহীনতায় ভুগছে।

ভিকটিম জানায়, দুই বছর আগে সৈনিক সুমনের ছোট ভাই সোহাগের সঙ্গে তার বিয়ে হয়। তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সোহাগের বাড়িতে সংসার করতে থাকে। বিয়ের পরপরই তাদের দাম্পত্য জীবনের সুখের কথা ভেবে তার পরিবারের পক্ষ থেকে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকার আসবাব পত্র উপহার হিসেবে দেয়া হয়। কিন্তু কিছুদিন পর থেকেই স্বামী সোহাগ মটর সাইকেল কেনার জন্য ভিকটিমের বাবার বাড়ি থেকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা এনে দেবার জন্যে ভিকটিমকে মানসিকভাবে চাপ দিতে থাকে।

ভিকটিম তার পরিবারের দৈন্যদশার কথা উল্লেখ করে যৌতুকের চাহিদা মিটাতে অপারগতা প্রকাশ করলে প্রায়ই কথা কাটাকাটির পর সোহাগ তার উপর শারীরিক নির্যাতন চালায়। এ নিয়ে ভিকটিমের পরিবার স্থানীয়ভাবে আপোষ মীমাংসার চেষ্টা চালালেও বিষয়টির কোনো সুরাহা করতে পারেনি।

চলতি ২০১৮ সালের ৬ মে উক্ত যৌতুকের দাবিতে ভিকটিমকে সোহাগ ও তার পরিবারের লোকজন বেধরক মারপিট করে বাড়ি থেকে বের করে দেয়। তখন সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। পর দিন ৭ মে ভিকটিম বাদী হয়ে সোহাগ, তার মাতা খোদেজা বেগম, পিতা আবুল কাশেম ও তার ভাই সুমনকে আসামী করে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে। এ ব্যাপারে কোনো প্রতিকার না পেয়ে সে গত ২৪ জুন গাজীপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে যৌতুক নিরোধ আইনের ৩ ও ৪ ধারায় একটি মামলা (২০৮/২০১৮) দায়ের করে।

এতে সোহাগ ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়ে রিয়া ও তার পরিবারের লোকজনকে প্রাণ নাশের হুমকি দিতে থাকে। নিরুপায় হয়ে সে গত ২৮ জুন কাপাসিয়া থানায় সোহাগ ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরি (নং- ১০৬৭ ) করে।

উক্ত মামলা ও জিডি প্রত্যাহার করে নিতে সুমন সহ ৪ জন ভিকটিমকে চাপ দিতে থাকে। একপর্যায়ে তারা হুমকি দেয় সেই মামলা ও জিডি প্রত্যাহার না করলে তাকে অপহরণ পূর্বক ধর্ষণ করা হবে।

এ ব্যাপারে কথা হয় সুমন, সোহাগ সহ সংশ্লিষ্টদের সঙ্গে। তারা অভিযোগ অস্বীকার করে জানান, তারা ওই নারীর ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে।তাদের বিরুদ্ধে আনীত কোন অভিযোগ সত্য নয়।





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)