শিরোনাম:
●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন ●   রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ ●   পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার ●   বান্দরবানে রুমায় মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু ●   জুমার নামাজ আদায়ের মাধ্যমে ২০০তম মসজিদ সফর করলেন শিমুল ●   নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ ●   সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে আংশিক কমিটি ঘোষণা ●   বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
রাঙামাটি, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২২ জুলাই ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ১২টি রাস্তার পাকাকরণ কাজ বন্ধ : ঠিকাদার উদাও
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ১২টি রাস্তার পাকাকরণ কাজ বন্ধ : ঠিকাদার উদাও
রবিবার ● ২২ জুলাই ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ১২টি রাস্তার পাকাকরণ কাজ বন্ধ : ঠিকাদার উদাও

--- বিশ্বনাথ প্রতিনিধি :: (৭ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১০মি.) ঠিকাদারী প্রতিষ্ঠানের গাফিলতির কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে বিশ্বনাথ উপজেলার জনগুরুত্বপূর্ণ ১২টি গ্রামীণ রাস্তার পাকাকরণ কাজ। এর মধ্যে ৮টি রাস্তার টেন্ডার বাতিল করা হয়েছে। ফলে দূর্ভোগ পোহাতে হচ্ছে এলাকার জনসাধারণকে। আর উন্নয়ন কাজ ব্যাহত হওয়ার কাংখিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলাবাসী।

উপজেলা এলজিইডি কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৬-২০১৭ অর্থ বছরে উপজেলার জগদিশপুর-দশপাইকা রাস্তার ৫০০মিটার, কালিগঞ্জ বাজার-মিরেরচর-ছালিয়া রাস্তার ৫০০মিটার ও দূর্যাকাপন-হাবড়া রোড ভায়া আটপাড়া রাস্তার ৫০০মিটার পাকাকরণ কাজের টেন্ডার হয়। টেন্ডারের মাধ্যমে উক্ত ৩টি রাস্তা পাকাকরণ কাজের দায়িত্ব পায় ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেমার্স ইউসুফ কন্ট্রাকশন’। এর মধ্যে কালিগঞ্জ বাজার-মিরেরচর-ছালিয়া রাস্তার কাজ শুরু করতে অনুমোদনের দীর্ঘদিন পরও কাপাকরণ কাজ শুরু না হওয়ায় সম্প্রতি টেন্ডার বাতিল করা হয়েছে। অপর দুটি রাস্তার মধ্যে দূর্যাকাপন-হাবড়া রোড ভায়া আটপাড়া রাস্তায় মাটি খনন করে বক্স ও বালু ফিলিং করে এবং কালিগঞ্জ বাজার-মিরেরচর-ছালিয়া রাস্তার কিছু অংশ মাটি খনন করার পর দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রয়েছে।
অন্যদিকে ২০১৭-২০১৮ অর্থ বছরে টেন্ডার হওয়া রাস্তাগুলো মধ্যে উপজেলা মোট ৭টি রাস্তা পাকাকরণের দায়িত্ব পায় ‘মেঘনা এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। ইতিমধ্যে ওই ৭টি রাস্তা পাকাকরণ কাজের টেন্ডার বাতিল করা হয়েছে। বাতিল হওয়া রাস্তাগুলো হলো- উপজেলার বাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় রাস্তার ৫০০মিটার, নোয়াগাঁও-রাজাগঞ্জ বাজার রাস্তার ৫০০ মিটার, পাড়–য়া-মীরেরচর রাস্তার ৫০০মিটার, বিশ্বনাথ কলেজ-সরুয়ালা রাস্তার ৫০০মিটার, শ্বাসরাম-নাজির বাজার রাস্তার ৫০০মিটার ও পীরেরবাজার-বরনি জামে মসজিদ রাস্তার ৫০০মিটার। উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের হাজী আব্দুল করিম, জুনাব আলী’সহ স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করেন, নোয়াগাঁও-রাজাগঞ্জ বাজার রাস্তার ৫০০ মিটার কাজের টেন্ডার ও ওয়ার্কঅডার হওয়ার পর ‘মেঘনা এন্টারপ্রাইজ’ এর প্রোপাইটার সোনা মিয়া তার সাইট পরিচালক (সহকারী) আজমান মিয়ার মাধ্যমে নোয়াগাঁও গ্রামবাসীর কাছ থেকে প্রায় ২লাখ টাকা নিয়েছেন এবং রাস্তায় মাটি খনন করে বক্স ও কিছু অংশে বালু ফেলে রাখার পর থেকে ওই ঠিকারদার ও তার সহকারী উদাও রয়েছেন। সম্প্রতি রাস্তার পাকাকরণ কাজের টেন্ডার বাতিল করা হয়েছে। দীর্ঘদিন ধরে রাস্তাটির মাটি খনন করে ফেলে রাখায় এলাকার লোকজন যাতায়াত করতে চরম দূর্ভোগ পোহাচ্ছেন। একই ভাবে বিশ্বনাথ কলেজ-সরুয়ালা রাস্তার ৫০০মিটার কাজ সম্পন্ন করতে এলাকাবাসীর কাছ থেকে লক্ষাধিক টাকা নিয়ে ‘মেঘনা এন্টারপ্রাইজ’ এর প্রোপাইটার সোনা মিয়া উদাও রয়েছেন বলে অভিযোগ করেছেন বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান ছয়ফুল হক।
এছাড়া ২০১৭-২০১৮ অর্থবছরে উপজেলার মুন্সিবাজার-লালটেক রাস্তার ৫০০মিটার ও লামাকাজী বাজার-পাকুয়াখালী ভায়া মির্জাগাঁও রাস্তার ৫০০মিটার পাকাকরণ কাজের টেন্ডার হয়। মুন্সিবাজার-লালটেক রাস্তা পাকাকরণ কাজের দায়িত্ব পায় ‘এ.আর.বি এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকারদারী প্রতিষ্ঠান। স্থানীয়রা জানিয়েছেন প্রায় ৩০% কাজ করার পর এই রাস্তায় কাজ বন্ধ রয়েছে। অপর দিকে, লামাকাজী বাজার-পাকুয়াখালী ভায়া মির্জাগাঁও রাস্তা পাকাকরণের দায়িত্ব পায় ‘বাবুল লস্কর’ নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। উক্ত রাস্তায়ও ৩০% কাজ করার পর কাজ বন্ধ রয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী।
এলজিইডি’র নামপ্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্বাধিকারী জানান, কাজের সিডিউল-এ যে মূল্য নির্ধারণ করা হয় তা থেকে জিনিসপত্রের দাম অনেক বেশী হওয়ায় এবং এলজিইডি’র দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অসহযোগীতায় রাস্তার নির্মাণ কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। তিনি বলেন, অনেক ঠিকাদার পুঁজি কম থাকায় ব্যাংক থেকে লোন উত্তোলন করে কাজ সম্পন্ন করেন। কিন্ত কাজের বিল উঠাতে তাদেরকে সমস্যার সম্মুখিন হতে হয়। তাই অনেক ঠিকাদার কাজের দায়িত্ব নিয়ে কাজ সম্পন্ন করতে পারেন না।
এব্যাপারে মেঘনা এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী সোনা মিয়া ও মেমার্স ইউসুফ কন্ট্রাকশন’র সত্ত্বাধিকারী ইউসুফ মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদেরকে পাওয়া যায়নি।
এব্যাপারে বিশ্বনাথ উপজেলা প্রকৌশলী এম আনোয়ার হোসেন বলেন, ওয়ার্কঅডার হওয়ার দীর্ঘদিনেও নির্মাণ কাজ সম্পন্ন না করায় উপজেলা ৮টি রাস্তার টেন্ডার বাতিল করা হয়েছে। সঠিকভাবে কাজ সম্পন্ন করতে আমাদের সহযোগীতার কমতি ছিলো না। বাতিল হওয়া রাস্তাগুলো যাতে পুনঃরায় টেন্ডার হয় এজন্য আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছি।
রাস্তার কাজ বন্ধ ও টেন্ডার বাতিল এর জন্য কাজের সংশ্লিষ্ট ঠিকাদার ও এলজিইডির কর্মকর্তাদের দায়ী করেছেন স্থানীয় সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। তিনি বলেন, ঠিকাদারদের গাফিলতি ও কর্মকর্তাদের অসহযোগীতার কারণে এসব রাস্তা পাকাকরণ কাজ ব্যাহত হচ্ছে। ধারাবাহিকভাবে কাজ সম্পন্ন করা হলে বিশ্বনাথ-বালাগঞ্জে-ওসমানীনগরে আরো ব্যাপক উন্নয়ন করা সম্ভব হতো। এলাকার উন্নয়নে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত
রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা রাঙামটির হরিণায় বিজিবি’র মেডিক্যাল ক্যাম্পেইন : বিনামূল্যে চিকিৎসা সেবা
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙামাটির দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সরকারের প্রতি দ্রুত উদ্যোগের আহ্বান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির
কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন
কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)