রবিবার ● ২৯ জুলাই ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট: ৫মোটর সাইকেল আটক
বিশ্বনাথে বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট: ৫মোটর সাইকেল আটক
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৪ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩১মি.) বিশ্বনাথ উপজেলার বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে ৫টি মোটর সাইকেল আটক ও ৮টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আজ রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের পুরান বাজার, বিশ্বনাথ-রশিদপুর সড়কের বাইপাশসহ বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে মোটর সাইকেলের কাগজপত্র ও আনুষঙ্গিক বিষয় পরীক্ষা-নীরিক্ষা করা হয়।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম এর নেতৃত্বে এসআই মিজানুর রহমান ও স্বাধীন চন্দ্র তালুকদারসহ পুলিশ ফোর্স নিয়ে চেক পোষ্ট পরিচালনা করেন। এসময় নাম্বারবিহীন ৫টি মোটর সাইকেল আটক করা হয়। বৈধ কাগজপত্র কিংবা ড্রাইভিং লাইসেন্স, ইন্সিউরেন্স, হেলমেট ব্যবহার না করার অপরাধে ৮টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা নেয়া হয়।
থানার এসআই মিজানুর রহমান বলেন, উপজেলার বিভিন্ন পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে ৫টি মোটর সাইকেল আটক ও ৮টি মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।





ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার