শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় নৌকা ডুবে ম্রো সম্প্রদায়ের ৩ জন নিখোঁজ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » লামায় নৌকা ডুবে ম্রো সম্প্রদায়ের ৩ জন নিখোঁজ
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লামায় নৌকা ডুবে ম্রো সম্প্রদায়ের ৩ জন নিখোঁজ

---লামা প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪২ মি.) বান্দরবানের লামায় ইঞ্জিন চালিত বোট নৌকা ডুবে ম্রো সম্প্রদায়ের ৩ জন নিখোঁজ হয়েছে। শনিবার (৪ আগষ্ট) বিকেল ৪টায় লামা পৌরসভার লামামুখ এলাকার মাতামুহুরী নদী ও লামা খালের মোহনায় এই ঘটনা ঘটে। সাপ্তাহিক হাটবারে লামা বাজার হতে পরিবারের নিত্য প্রয়োজনীয় সামগ্রী ক্রয় শেষে বাড়ি ফিরছিল তারা।

নিখোঁজ ব্যক্তিরা হল, লামা সদর ইউনিয়নের নতুন লাইল্লা পাড়ার পয়াং ম্রো এর ছেলে মেনপ্রে ম্রো (৩৫), একই ইউনিয়নের তাউ পাড়ার চিংক্রাত ম্রো এর ছেলে রেনসাং ম্রো (৪০) ও ফাইতং চিংকক পাড়ার লোলেক ম্রো (৫৫)।

নৌকার মাঝি মো. শফিকুল ইসলাম বলেন, লামামুখ মাতামুহুরী নদীর নৌকা ঘাট হতে ১৭ জন যাত্রী নিয়ে পোপা খাল দিয়ে তাউ পাড়া যাচ্ছিলাম। লামামুখ ঘাট হতে ৫শত গজ দূরে মাতামুহুরী নদী ও লামা খালের মোহনায় নৌকা পৌঁছালে উজানের খরস্রোত পানির ধাক্কায় নৌকা উল্টে যায়। এসময় ১৪ জন যাত্রী সাঁতার কেটে উঠে আসলেও বাকী ৩জন যাত্রী পানিতে ডুবে যায়। তাদের খোঁজে পাওয়া যাচ্ছে না।

নৌকা যাত্রী থং পং ম্রো (১৩) বলেন, আমার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নৌকা ডুবি ঘটনায় বেঁচে ফেরা যাত্রী মেনতাই ম্রো (৩৫), মংপুং ম্রো (৪০) ও সাংরাউ ম্রো (৪৫) বলেন, আমরা ১৬ জন মুরুং সম্প্রদায়ের লোক নৌকায় ছিলাম। ১৩ জন কিনারে আসতে পেরেছি। বাকী ৩ জনকে পাওয়া যাচ্ছেনা।

নৌকা ডুবি ঘটনায় দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় লামা সদর ইউপি চেয়ারম্যান মিন্টু কুমার সেন। তিনি বলেন, নৌকায় মাঝি সহ মোট ১৮ জন যাত্রী ছিল। ১৬ মুরুং সম্প্রদায়ের আর ২ জন বাঙ্গালী। মাঝি শফিকুল ইসলাম ও অপর বাঙ্গালী যাত্রী শহীদুল ইসলাম নয়ন সহ ১৩ মুরুং যাত্রী কিনারে উঠে এসেছে। ৩ জন নিখোঁজ রয়েছে। এই ইঞ্জিন চালিত বোট নৌকায় যাত্রী ধারণ ক্ষমতা ৮ জন কিন্তু নিয়েছে ১৮ জন। অতিরিক্ত যাত্রী বহনের কারণে এই দূর্ঘটনাটি ঘটেছে।

দূর্ঘটনায় বেঁচে ফিরে আসা যাত্রীরা হল, মেনতাই ম্রো (৩৫), মংপুং ম্রো (৪০), ল্যাং রাউ ম্রো ((৩৫), পাদন ম্রো (৪২), হানুয়াই ম্রো (৩২), কেম প্রে (৪৮), সাংরাউ ম্রো (৪৫), রাং লা ম্রো (৫২), মেনরাং ম্রো (৫৫), গইয়ে রা ম্রো (৫০), রেনাই ম্রো (৪৯), থং পং ম্রো (১৩), খিং ওয়াং ম্রো (৩০) ও শহীদুল ইসলাম নয়ন (২০)।

কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায় লামা ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা। ফায়ার সার্ভিস উদ্ধার দলের লিডার বিশান্তর বড়ুয়া বলেন, আমরা নিশ্চিত হয়েছি ৩ জন নিখোঁজ হয়েছে। তাদের উদ্ধারে চট্টগ্রাম হতে ডুবুরী আনার ব্যবস্থা করা হয়েছে। উদ্ধার কাজে লামা থানা পুলিশের সদস্যরাও যুক্ত হয়েছে।

এই ঘটনায় লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার নূর-এ জান্নাত রুমি ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা দুঃখ প্রকাশ করেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ
কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন
রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত
চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ
বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ
মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান
মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)