শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের মানববন্ধন
শনিবার ● ৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের মানববন্ধন

---চট্টগ্রাম প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৬ মি.) সরকার সারাদেশে নানামুখী উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিলেও স্বাধীনতাবিরোধী কুচক্রী মহল সরকারের উন্নয়নের অগ্রযাত্রাকে নস্যাৎ করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাদেরই প্রেতাত্মা হানিফ পরিবহন শ্রমিকরা চট্টগ্রামের মেধাবী শিক্ষার্থী পায়েলকে নৃশংসভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দিয়ে সরকারের সুনাম নষ্ট করতে অপচেষ্টা করেছে। তাদের এই হীন ঘৃণ্যতম কর্মকাণ্ড জাতি কখনো মেনে নিতে পারে না। অবিলম্বে হানিফ পরিবহন শ্রমিকদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি মোড়ে চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদ আয়োজিত পায়েল হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধনে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

চট্টগ্রামের নাগরিক অধিকার আদায়ের স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম নাগরিক অধিকার সংগ্রাম পরিষদের উদ্যোগে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী চট্টগ্রামের কৃতী সন্তান সাইদুর রহমান পায়েল হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নিহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণের দাবিতে আয়োজিত মানববন্ধন আজ ৪ আগস্ট বিকাল ৪ টায় নগরীর কাজীর দেউড়ি মোড়ে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রামের মানুষ আন্দোলন-সংগ্রামে সব সময় এগিয়ে থাকলেও অতীতের নানা সরকার চট্টগ্রামবাসীর সাথে বিমাতাসুলভ আচরণ করেছে। তাই চট্টগ্রামের দায়িত্ব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নিজেই নিয়েছেন। দুঃখজনক হলেও পরিতাপের বিষয় যে, সড়ক দুর্ঘটনায় নিহত ঢাকার দুই শিক্ষার্থী পরিবারের পাশে প্রধানমন্ত্রী সহানুভূতির হাত বাড়িয়ে দিলে ও চট্টগ্রামের সন্তান হানিফ পরিবহন শ্রমিকদের নির্মম নির্যাতনে নিহত পায়েলের পরিবারের পাশে এখনো দাঁড়াননি প্রধানমন্ত্রী। বক্তারা আরো বলেন, অবিলম্বে পায়েল হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে অন্যথায় কঠোর কর্মসূচি আসতে পারে। মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন এম এ হোসেন বাদল ও যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমানের সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সাবেক পুলিশ কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন এর মহাসচিব মাওলানা আবেদ আলী, চট্টগ্রাম মহানগর কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক, অ্যাডভোকেট মোস্তফা আনোয়ারুল ইসলাম, লায়ন এম এ জলিল, মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন, নাজিম উদ্দিন চৌধুরী এ্যানেল, মহানগর ছাত্রলীগ নেতা মোহাম্মদ দেলোয়ার হোসেন, এস এম মামুন হোসেন, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল অ্যাসোসিয়েশনের সভাপতি ডাক্তার মোঃ জামাল উদ্দিন, মোঃ জানে আলম, এমদাদুল করিম সৈকত, মহানগর স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ নেওয়াজ, রাজীব চক্রবর্তী, কুতুব উদ্দিন রাজু, হারুনুর রশীদ, সেলিম উদ্দিন, সেলিনা আক্তার, আয়েশা আক্তার, মেহেদী হাসান ও সোনিয়া আক্তার প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)