শনিবার ● ৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » ঝালকাঠি » যে সরকার ছেলে মেয়েদের শিক্ষিত করার সুযোগ করে দিয়েছে সেই সরকারের প্রতি সবার সমর্থন থাকতে হবে : আমু
যে সরকার ছেলে মেয়েদের শিক্ষিত করার সুযোগ করে দিয়েছে সেই সরকারের প্রতি সবার সমর্থন থাকতে হবে : আমু
ঝালকাঠি প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৫ মি.) যে সরকার দেশের মানুষ এবং সবার পরিবারকে বাঁচিয়ে রেখেছে, ছেলে মেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার সুযোগ করে দিয়েছে। সেই সরকারের প্রতি সবার সমর্থন থাকতে হবে। আর তা আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার মাধ্যমে দেশবাসীকে প্রমান করতে হবে।
মন্ত্রী আরও বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনা এবং স্বপরিবারে জীবন দিয়ে বঙ্গবন্ধুর কাছে দেশের মানুষের যে ঋণ, তা শোধ করার সময় এসেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জাতিকে সে ঋণ শোধ করতে হবে বলেও মন্তব্য করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
আজ শনিবার দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক ভাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্য শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাহার আলীর সভাপতিত্বে জেলা প্রশাসক হামিদুল হক, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনিরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ভাতাভোগীরা উপস্থিত ছিলেন।





ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান
ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি
বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র্যালি
তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী