রবিবার ● ৫ আগস্ট ২০১৮
প্রথম পাতা » খেলা » বাস্কেটবল টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন
বাস্কেটবল টুর্নামেন্টে বিকেএসপি চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক :: (২১ শ্রাবণ ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৩৫মি.) আজ ৩য় বিকেএসপি কাপ অনূর্ধ্ব-১৮ বাস্কেটবল টুর্নামেন্ট-২০১৮ এ বিকেএসপি চ্যাম্পিয়ন। বিকেএসপি জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় স্বাগতিক দল তুমুল প্রতিদ্বন্দ্বীতায় ৫৩-৪৩ পয়েন্টে ভারতের ওয়েস্ট বেঙ্গল দলকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের পুরস্কার পান বিকেএসপি দলের সজিব কুমার দাস এবং টুর্নামেন্ট সেরা প্লেয়ার নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের সাবিত হাসান।
ফাইনাল খেলায় বিকেএসপির মহাপরিচালক ব্রিগডিয়ার জেনারেল মো. সামছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি, ক্রেস্ট, মেডেল ও সনদ তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ক্রীড়া কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ।
প্রতিযোগিতায় মোট দশটি দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। দলগুলো হলো : নেপালের লুম্বিয়ান একাডেমি, ভারতের ওয়েস্ট বেঙ্গল, খুলনা জেলা ক্রীড়া সংস্থা, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা, রংপুর জেলা ক্রীড়া সংস্থা, গেগোরিয়ান এসিইএস, বিটিএস, বিকেএসপি ও বিকেএসপি জুনিয়র।
বিকেএসপি কাপ মূলত বিকেএসপির খেলোয়াড়দের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব জাগ্রত করার লক্ষ্যে আয়োজন করা হয়ে থাকে। এছাড়া প্রতিযোগিতা থেকে ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড় সন্ধান করে বিকেএসপির দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে নতুনদের ভর্তির সুযোগ করে দেয়।।





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল