শিরোনাম:
●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা
রাঙামাটি, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ আগস্ট ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট বিএনপিতে সাধারন সম্পাদক নিয়ে ধূম্রজাল অব্যাহত
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেট বিএনপিতে সাধারন সম্পাদক নিয়ে ধূম্রজাল অব্যাহত
শুক্রবার ● ২৪ আগস্ট ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সিলেট বিএনপিতে সাধারন সম্পাদক নিয়ে ধূম্রজাল অব্যাহত

---হাফিজুল ইসলাম লস্কর :: (৯ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৭মি.)সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক কে? তা নিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, সেলিম বর্তমানে দলীয় পদে বহাল রয়েছেন। তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করায় তার অবর্তমানে আজমল বখত সাদেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে সিলেট বিএনপির অনেক নেতাকর্মী মনে করেন, পদ বহালের লিখিত কোন পত্র না পাওয়ায় সেলিম এখনো দলের পদ ফিরে পাননি। অন্যদিকে সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করায় এ ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

কিন্তু পবিত্র ঈদুল আযহা উপলক্ষে উপলক্ষে সাধারণ সম্পাদক পদ ব্যবহার করে যুক্তরাজ্য থেকে সিলেটবাসীকে শুভেচ্ছা জানিয়ে পোস্টারিং করেছেন বদরুজ্জামান সেলিম। অন্য দিকে আজমল বখত সাদেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সিলেটবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। বিষয়টি নিয়ে সিলেট বিএনপির নেতাকর্মীদের মাঝে ধূম্রজাল ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ সম্পর্কে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন জানান, সেলিম এবং সাদেক দুজনেরই পদ ব্যবহারের বিষয়টি সঠিক। সেলিমই সাধারন সম্পাদক। তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করায় তার অবর্তমানে আজমল বখত সাদেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তবে সিলেট বিএনপির একাধিক নেতাকর্মী বল্রন, পদ বহালের লিখিত কোন পত্র না পাওয়ায় সেলিম এখন আর সিলেট বিএনপির সাধারন সম্পাদক নন। তাছাড়া সিলেট মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক লিখিতভাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে। যা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছে।

এ ধূম্রজাল সৃষ্টি হয় সিসিক নির্বাচনে প্রার্থীতাকে কেন্দ্র করে। সিসিক নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী হয়েছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। বিদ্রোহী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা, বাস প্রতীক নিয়ে প্রচারণা আর বিভিন্ন অলোচিত বক্তব্যের কারনে তিনি নির্বাচনের অন্যতম আলোচিত প্রার্থী ছিলেন।

তার প্রার্থীতা নিয়ে বিএনপির রাজনীতিতে অনেক জল ঘোলা হয়েছিল। ১০ জুলাই ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী কর্মকান্ড লিপ্ত থাকার’ অভিযোগে সেলিমকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের পদ ও বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। তারপরও তিনি নির্বাচনে অনড় ছিলেন। কিন্তু নির্বাচনী প্রচারনার শেষ পর্যায়ে কেন্দ্রীয় নেতাদের অনুরুধ ও মায়ের আদেশে দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীকে সমর্থন জানান। ১৯ জুলাই কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে আরিফের বাসায় সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন সেলিম।

এ সংবাদ সম্মেলনের পর বিএনপির কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান জানান, দলের নিষেধাজ্ঞা অমান্য করে প্রার্থী হওয়ায় বদরুজ্জামান সেলিমকে বহিষ্কার করা হয়েছিল। নির্বাচন থেকে সরে দাঁড়ানোয় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। তিনি সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক পদেই থাকছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)