শিরোনাম:
●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
রাঙামাটি, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রয়াত অজিতানন্দ মহাস্থবিরকে রাঙ্গুনিয়াতে পেটিকাবদ্ধ করা হয়েছে
প্রথম পাতা » চট্টগ্রাম » প্রয়াত অজিতানন্দ মহাস্থবিরকে রাঙ্গুনিয়াতে পেটিকাবদ্ধ করা হয়েছে
শনিবার ● ১৫ সেপ্টেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রয়াত অজিতানন্দ মহাস্থবিরকে রাঙ্গুনিয়াতে পেটিকাবদ্ধ করা হয়েছে

---রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (৩১ ভাদ্র ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.০১মি) বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতি ও রাঙ্গুনিয়া কেন্দ্রীয় ইছাখালী অশোকারাম বিহারের বিহারধ্যক্ষ অজিতানন্দ মহাস্থ’বিরের পরলোক গমনে সংঘদান, পেটিকাবদ্ধ (কফিন) অনুষ্ঠান ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ১৪ সেপ্টেম্বর অশোকারাম বিহারে সকাল ৭ টা থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে আসা বৌদ্ধ ভিক্ষু ও ভক্তদের ঢল নামে। বিকেলে উপজেলা সদরের ইছাখালী গনমিলনায়তন প্রাঙ্গনে শোক সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ জ্ঞানশ্রী মহাস্থবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভিক্ষু মহাসভার উপ সংঘরাজ শীলানন্দ মহাস্থবির।

আশির্বাদক ছিলেন ভিক্ষু মহাসভার সংঘরাজ ধর্মসেন মহাস্থবির।

প্রধান অলোচক ছিলেন ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ধর্মপ্রিয় মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন ভিক্ষু মহাসভার উপসংঘরাজ সত্যপ্রিয় মহাস্থবির।

সম্মানিত বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান ও বৌদ্ধ ধর্মীয় কল্যান ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার।

উদ্বোধক ছিলেন রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সাধারণ সম্পাদক সুমঙ্গল মহাস্থবির এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের প্রভাষক সুনন্দ থের’র সঞ্চালনায় ধর্মদেশনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জিনবোধি মহাথের, রাঙ্গুনিয়া সংঘরাজ ভিক্ষু সমিতির সভাপতি বিমল জ্যোতি মহাস্থবির, সহসভাপতি ধর্মদশী মহাস্থবির।

ধর্মদেশক ছিলেন ধর্মসেন মহাস্থবির, প্রিয়দর্শী মহাস্থবির, দীপংকর থের, কে. শাসনপ্রিয় থের, শাসনানন্দ মহাস্থবির, জিনানন্দ মহাস্থবির ও সুগত শ্রী মহাস্থবির।

দায়ক-দায়িকাদের মধ্যে বক্তব্য রাখেন তরুন বড়ুয়া, সুজন বড়ুয়া, তরনী সেন বড়ুয়া প্রমুখ।

উল্লেখ্য ৩০ আগস্ট সকাল ৮ টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ৮৩ বছর বয়সে পরলোক গমন করেন অজিতানন্দ মহাস্থবির।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)