সোমবার ● ১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » অপরাধীরা যত শক্তিশালী হউক, কাউকে ছাড় দেয়া হবে না : এসপি শামসুন্নাহার
অপরাধীরা যত শক্তিশালী হউক, কাউকে ছাড় দেয়া হবে না : এসপি শামসুন্নাহার
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৪মি.) গাজীপুরের এসপি শামসুন্নাহার পিপিএম বলেছেন, অপরাধীরা যত শক্তিশালী এবং তাদের হাত যত লম্বা হউক না কেন, কাউকেই ছাড় দেয়া হবে না। সমাজ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করতে জনপ্রতিনিধিদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানো হবে। তৃণমূল জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সহযোগিতা পেলে নিশ্চয়ই তা সম্ভব। এলাকার যে কোন সমস্যা আপনাদেরই সমাধান করতে হবে, তবে এ ব্যাপারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোহিতা করা হবে।
তিনি গতকাল ৩০ সেপ্টেম্বর রবিবার বিকালে কাপাসিয়া থানার ‘ওপেন হাউজ-ডে’ তে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিকের পরিচালনায় ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ¦ খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকছুদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্ল¬াহ, অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ দত্ত, উপজেলা পুলিশিং সভাপতি আব্দুল কবির মাষ্টারসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, কমিউনিটি পুলিশ, বিভিন্ন স্কুল, কলেজ মাদরাসার শিক্ষক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, আলেম-ওলামা, মসজিদের ইমাম, ব্যবসায়ী প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসপি শামসুন্নাহার আরো বলেন, যুব সমাজকে কাজে লাগিয়ে মাদক নির্মূল করতে হবে। চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানী, মাদক, নারী নির্যাতন, ইভটিজিংসহ সকল অপ-কর্ম দূর করতে সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ দরকার। বিশেষ করে সামনে নির্বাচন, কেউ যদি রাজনীতির নামে অপ-তৎপরতা না চালায় সেই দিকে নজর রাখতে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহবান জানান।





গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা