শিরোনাম:
●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা ●   রাঙামাটি আসনের ভোটকেন্দ্র গুলিতে অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি করেছেন জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ দোকান পুড়ে ছাই ●   নানিয়ারচর উপজেলাকে আধুনিকায়ন করে মাঝারি শিল্প গড়ে তোলার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেব : জুঁই চাকমা ●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা
রাঙামাটি, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নেই রোগী দেখছেন নার্স
প্রথম পাতা » করোনা আপডেট » বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নেই রোগী দেখছেন নার্স
বুধবার ● ৩ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার নেই রোগী দেখছেন নার্স

---বিশ্বনাথ প্রতিনিধি :: (১৮ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মি.) সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সময় মতো কর্তব্যরত চিকিৎসক উপস্থিত না থাকায় রোগীদের চরম দূর্ভোগের শিকার হওয়ার অভিযোগ রয়েছে। তাই প্রায় সময় বাধ্য হয়ে জরুরী বিভাগে ডাক্তারের পরিবর্তে রোগীদেরকে চিকিৎসা সেবা দিতে হয় নার্সকে।
রোগীদের অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন বুধবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, সকাল ৮টা থেকে ২জন চিকিৎসক রুগীকে সেবা দেওয়ার কথা থাকলেও রয়েছে একজন মহিলা ডাক্তার। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের চিকিৎসা সেবা দিলেও কর্তব্যরত পুরুষ চিকিৎসকের রুম রয়েছে তালাবদ্ধ। তাই বাধ্য হয়ে জরুরী বিভাগে ডাক্তার সেঁজে চেয়ারে বসে রোগীদের চিকিৎসা সেবা দিচ্ছেন সিনিয়র নার্স সাকুর মিয়া।
হাসপাতালে প্রায় সময়ই রুগীদেরকে এই অবস্থার শিকার হতে হয় বলে অভিযোগ করেন ভূক্তভোগী রহিম মিয়া, সমুজ আলী’সহ চিকিৎসা নিতে আসা রোগীরা।
স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে বহিঃবিভাগে প্রতিদিন সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত দুই জন ডাক্তার (পুরুষ ও মহিলা)। জরুরী বিভাগে আলাদা কোন ডাক্তার না থাকায় উক্ত চিকিৎসকরাই হাসপাতালে আগত রোগীদেরকে সেবা করেন। বেলা ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ১জন ডাক্তার ও রাত ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত একজন চিকিৎসক স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রোগীদের সেবা দেওয়ার কথা। সেই অনুযায়ী মঙ্গলবার রাত ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত দায়িত্ব পালন করেন মেডিকেল অফিসার ডাঃ তারেক নূরুল। বুধবার সকাল ৮টা থেকে মেডিকেল অফিসার ডাঃ ইয়াসিন আরাফাত ও ডাঃ উম্মে কুলসুমা দায়িত্বে থাকার কথা। কিন্ত ডাঃ উম্মে কুলসুমা মহিলা রুগীদের সেবা প্রদান করলেও কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইয়াসিন আরাফাত স্বাস্থ্য কমপ্লেক্সে না থাকায় তার পরিবর্তে পুরুষ রোগীদের সেবা দিচ্ছেন সিনিয়র নার্স সাকুর মিয়া। এসময় সাংবাদিকরা তার পরিচয় জানতে চাইলে তিনি নিজে সিনিয়র স্টাফ নার্স বলে পরিচয় দেন। তবে চিকিৎসকের চেয়ারে বসে রোগীদের কনে চিকিৎসা দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি কোন সদোত্তর দিতে পারেননি।
আজ বুধবার বেলা ১টা ৪০ মিনিটে মেডিকেল অফিসার ডাঃ ইয়াসিন আরাফাতের সঙ্গে মোবাইল ফোনে কথা হলে তিনি বলেন- আমি একটি জরুরী কাজে সিভিল সার্জনের অফিসে অবস্থান করছি।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডাঃ আব্দুর রহমান বলেন- হাসপাতালের জরুরী কাজে সির্ভিল সার্জন অফিসে গিয়েছেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ ইয়াসিন আরাফাত। হাসপাতালে চিকিৎসক সংকট থাকায় অনেক সময় রোগীদের ভীড় হলে আমি নিজে রুগী দেখি। নার্স কর্তৃক রোগী দেখার বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
সিলেটের সিভিল সার্জন ডাঃ হিমাংশু লাল রায় সাংবাদিকদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট রয়েছে। সেজন্য অনেক সময় ডাক্তার না থাকলে রোগীর নাম ঠিকানা লিখে রাখতে নার্সরা সহযোগীতা করে। তাই বলে একজন নার্স কিছুতেই ডাক্তারের চেয়ারে বসে রোগীদের চিকিৎসা সেবা দিতে পারে না। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।





করোনা আপডেট এর আরও খবর

বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ বাড়ির কাছেই মিলছে উচ্চ রক্তচাপের ওষুধ
কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা জরুরি
সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক সিগারেট ফিল্টার ও ভেপিং প্লাস্টিক দূষণ রোধে পরিবেশ মন্ত্রীর সাথে প্রজ্ঞা-আত্মার বৈঠক
আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ আত্রাইয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হাজার-হাজার মানুষ
গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম গাইনি চিকিৎসকের অবহেলায় আবারো বন্ধ হতে যাচ্ছে অপারেশন কার্যক্রম
ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা ঝালকাঠি সদর হাসপতালে ১ মাস থেকে কার্যক্রম বন্ধ প্যাথলজির সেবা থেকে বঞ্চিত রোগীরা
রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি রাঙামাটি আরপিটিআইতে কোভিড-১৯ মহামারি প্রতিরোধ বিষয়ে ৫দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনি
নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ সার্জনের অভাবে স্থানীয়রা স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত
চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে চোখে ভাইরাস লাগা রোগের প্রকোপ চরমে
সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ সিলেটে স্থায়ীভাবে বন্ধ হচ্ছে ভ্যাকসিনের প্রথম ডোজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)