শিরোনাম:
●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ
রাঙামাটি, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » দেশের সকল দলের সাথে বসে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন : ড. জাফরুল্লাহ চৌধুরী
প্রথম পাতা » ঢাকা » দেশের সকল দলের সাথে বসে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন : ড. জাফরুল্লাহ চৌধুরী
শুক্রবার ● ৫ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশের সকল দলের সাথে বসে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন : ড. জাফরুল্লাহ চৌধুরী

---ঢাকা প্রতিনিধি :: (২০ আশ্বিন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১০মি.) আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতা হারালেও আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর ভয় নেই বলে আশ্বাস দিয়ে বিশিষ্ট বুদ্ধিজীবী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশের সকল দলের সাথে বসে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিন। আওয়ামী লীগ বা বিএনপি যারাই ক্ষমতায় আসুক দেশের জনগণ তা মেনে নিবে। এই নির্বাচনে আওয়ামী লীগ যদি ক্ষমতাচুত্যও হয় তাতে আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রীর ভয় নেই। আমি কথা দিচ্ছি বিএনপি যদি ক্ষমতায়ও আসে আপনাদের কোন ক্ষতি হতে দিবো না। প্রয়োজনে আপনাদের জান-মালের নিরাপত্তায় এবং অধিকার রক্ষায় আমরা রাজপথে নামবো। বিএনপির বিরুদ্ধে আন্দোলন করবো।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলনের উদ্যোগে “নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন এবং জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে” এক নাগরিক সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুক্তরাষ্ট্র সফরত অবস্থান প্রধানমন্ত্রী আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য হবে বলে বক্তব্য দেওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে ড. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আপনি খোলা মনে যে বক্তব্য রেখেছেন সেই জন্য ধন্যবাদ। আপনি বলেছেন কোন প্রশ্নবিদ্ধ নির্বাচন চান না, আপনি সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচন চান। প্রাণবন্ত সংসদ চান। অবৈধ পথে এবং বিদেশীদের দ্বারা আর ক্ষমতায় আসতে চান না। দুর্ভাগ্যবশত ভারতীয় গোয়েন্দা বাহিনী আপনাকে ভুল পথে চলতে পরামর্শ দিচ্ছে।

আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য করতে সরকারের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, দেশের বড় রাজনৈতিক দল বিএনপি ৭ দফা এবং জাতীয় ঐক্য প্রক্রিয়া ৫ দফা দাবী জানিয়েছে। তবে বিএনপি এবং জাতীয় ঐক্য প্রক্রিয়ার দাবী প্রায় এক। এই দাবীগুলি সম্পূর্ণ যৌক্তিক দাবী। দেশের ও জাতির স্বার্থে এই দাবীগুলি মেনে নিয়ে আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য করুণ।

জাতীয় নেতৃবৃন্দের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পূর্বে অবশ্যই সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে। প্রয়োজনে খালেদা জিয়াকে জামিনে মুক্তি দিন। মামলা আইনী ভাবে চলতে থাকুক বলেও মন্তব্য করেন তিনি।

দেশে অব্যাহত ধর-পাকর সম্পর্কে তিনি বলেন, দেশে অব্যাহত ধর-পাকর করে অন্যায় করা হচ্ছে। এটা সম্পূর্ণ অন্যায় ও অযুক্তিক। এই আটক বন্ধ করতে হবে। নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে হবে। জনগণকে কথা বলার অধিকার দিতে হবে।

আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এরং সাধারণ সম্পাদক এডভোকেট মো. আল-আমিন-এর সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন জাগপার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুর রহমান খান, নাগরিক ফোরামের চেয়ারম্যান আব্দুল্লাহিল মাসুদ, আদর্শ নাগরিক আন্দোলনের সহ-সভাপতি মো. লিয়াকত আলী, পাঠান আজহার উদ্দীন প্রিন্স, দেলোয়ার হোসেন, ফাতেমাতুজ জোকরা মিতু, খলিলুর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম কামালউদ্দিন ইসমাইল, এম. সাইফুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক খন্দকার মহিউদ্দিন মাহি, প্রচার সম্পাদক মোহাম্দ আবু হাসান মাসুদ, সহ দপ্তর সম্পাদক শামীম আহমেদ, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক জিয়াউল হক ও রাকিব হাসান প্রমুখ।





ঢাকা এর আরও খবর

উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

আর্কাইভ