শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কালীগঞ্জে বিপুল আনন্দ-উত্‍সাহে বড়দিন উদযাপিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কালীগঞ্জে বিপুল আনন্দ-উত্‍সাহে বড়দিন উদযাপিত
শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরের কালীগঞ্জে বিপুল আনন্দ-উত্‍সাহে বড়দিন উদযাপিত

---
গাজীপুর জেলা প্রতিনিধি:: গাজীপুরের কালীগঞ্জে পাপমুক্তি আর মঙ্গল কামনার মধ্য দিয়ে বিপুল আনন্দ-উত্‍সাহ-উদ্দীপনায় ও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহত্‍ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন৷ ‘খ্রিষ্ট প্রভু মুক্তিদাতা ইহলোকে এসেছেন শান্তি দিতে’ এ কামনায় কালীগঞ্জের গির্জাগুলোতে দুই দফায় খ্রিষ্টযাগ করা হয়েছে৷ মোমবাতি জ্বালিয়ে আবৃত্তির ভঙ্গিমায় উপজেলার গির্জাগুলো মুখরিত হয়ে উঠেছে যিশুভক্তদের শান্তি কামনায়৷
২৫ ডিসেম্বর শুক্রবার সকালে শীতের হিমেল হাওয়া উপেক্ষা করে হাজার হাজার যিশুভক্ত ভিড় করেছেন গির্জাগুলোতে৷ সকাল ৭টায় খ্রিষ্টযাগের (প্রার্থনার) মধ্য দিয়ে শুরু হয়েছে বড়দিনের আনুষ্ঠানিকতা৷ প্রার্থনার শুরুতেই মঙ্গলবাণী পাঠের মাধ্যমে নিজেদের পরিশুদ্ধি এবং জগতের সব মানুষের মঙ্গল কামনা করা হয়৷ পরে সকাল ১০টায় বড়দিনের কেক কেটে পরস্পর শুভেচ্ছা বিনিময়ের পর শুরু হয় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের আকর্ষণীয় আয়োজন কীর্ত্তন অনুষ্ঠান৷
উপজেলার ৫টি মিশনের তুমলিয়া গির্জায় ফাদার টেনিস লাস গমেজ, নাগরী গির্জায় ফাদার আলবিন গমেজ, মঠবাড়ি গির্জায় ফাদার সুব্রত টলেন টুনু, রাঙ্গামাটিয়া গির্জায় ফাদার শ্যামল লরেন রেগো ও দড়িপাড়া গির্জায় ফাদার আলফ্রেড গমেজ প্রার্থনা করেন৷ প্রভু যিশু ইহলোকে এসেছেন শান্তির বাণী নিয়ে৷ তারা প্রার্থনা করেন দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবাই আলাদা না থেকে একসঙ্গে বসে সুষ্ঠু সমাধান করে সামনে এগিয়ে যাওয়ার জন্য৷ তাহলে মুক্তি ও শান্তি ফিরে আসবে দেশে৷ মুক্তিদাতা যিশুকে বরণ করার জন্য নিজেদের মধ্যকার স্বার্থপরতা বিভেদ এবং যা অন্যায় তা পরিহার করে অন্তরে অন্তরে নতুন হয়ে ওঠার আহ্বান জানান৷ নতুন ভ্রাতৃত্ব সমাজ গড়ে তোলার জন্য প্রভু যিশুকে বিশ্বাস করে আরো উদ্যোমী হয়ে ওঠার কথাও বলেন৷
প্রার্থনা শেষে সবাই আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবের বাড়িতে দল বেঁধে ঘুরে বেড়ায়৷ বড়দিনের উত্‍সবের আনন্দে উপজেলার পাঁচটি মিশনের তুমলিয়া, নাগরী, মঠবাড়ি, রাঙ্গামাটি ও দড়িপাড়া গির্জাকে গির্জাগুলো বর্ণিল আলোক সজ্জায় সজ্জিত হয়েছে ৷ বাড়িতে এবং গির্জাগুলোতে সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি৷ এখানকার খ্রিষ্টান ধর্মাবলম্বীদের ঘরে ঘরে তৈরি হয়েছে বাহারি রকমারি পিঠা ও কেক৷ তবে শিশুদের জন্য বিশেষ আকর্ষণ ছিল লাল রঙের পোশাক পরিহিত বুড়ো সান্তা ক্লজের কাছ থেকে উপহার গ্রহণ৷
বড়দিনের অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন গির্জাগুলোতে তাদের সঙ্গে উত্‍সবে যোগ দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, সাবেক সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আজম খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ৷

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, বড়দিনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার থেকেই উপজেলার সব গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ এ জন্য অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কালীগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তায় টহল ও অনুষ্ঠানস্থলে র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে৷

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তাফিজুর রহমান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, উপজেলার সব গির্জায় নিরাপত্তা জোরদার করা হয়েছে৷ অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত কালীগঞ্জের গুরুত্বপূর্ণ রাস্তায় টহল ও অনুষ্ঠানস্থলে র্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার দায়িত্বে থাকবে৷

প্রসঙ্গত, ২৫ ডিসেম্বরকে যিশু খ্রিস্টের জন্মদিন বড়দিন বা ক্রিস্টমাস ডে হিসাবে পালন করেন সারা বিশ্বের খ্রিস্টান সমপ্রদায়৷ তিনি ইসলামে ধর্মে হযরত ঈসা (আ.) নামে পরিচিত৷ দুই হাজার চৌদ্দ বছর আগে মানুষকে পাপের আবর্ত থেকে মুক্তি দিতে পৃথিবীর বুকে আবির্ভাব হয় তাঁর৷ বর্তমান ফিলিস্তিনের বেথেলহেম নগরীতে কুমারী মাতা মেরির গর্ভে জন্ম নেন তিনি৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)