শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা শুরু
বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক:: বাংলাদেশ কারাতে ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ শুক্রবার থেকে শুরু হয়েছে দুই দিন ব্যাপি বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫৷ জাতীয় ক্রীড়া পরিষদের জিমন্যাশিয়ামে সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এমপি৷ এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি ও র্যাবের সাবেক মহাপরিচালক মো: মোখলেছুর রহমান,বিপিএম, সাধারণ সম্পাদক শেখ আলী আহসান বাদল ও ভেনাস লেকভিউ ল্যান্ডমার্ক লি: এর ম্যানেজিং ডিরেক্টর মো: আব্দুল জব্বারসহ অন্যান্যরা৷
প্রতিযোগিতার প্রথম দিনে মেয়ে ৮-১০ বছর বয়সি একক কাতায় প্রথম হয়েছে জয়ন্তি বিশ্বাস, নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা৷ দ্বিতীয় হয়েছে রেজোয়ান আইন নোভাহ, ঢাকা ক্যান্টনমেন্ট সোতকান৷ তৃতীয় হয়েছে বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়ন এর শাওদা বিনতে ইমু৷
এবং মেয়েদের মাইনাস ৩৫ কেজি কুমিতে ইভেন্টে প্রথম হয়েছে জয়ন্তি বিশ্বাস, নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা৷ দ্বিতীয় হয়েছে মার্টিনা মুর্মু,বাংলাদেশ ইয়াং কিং কারাতে৷ তৃতীয় হয়েছে সাউদা বিনতে ইমু, বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়ন৷
১০-১২ বছর বয়সি ছেলেদের একক কাতায় প্রথম হয়েছে নাইমুল ইসলাম মিয়াজী, বাংলাদেশ সিতোরিউ কারাতে দো ইউনিয়ন৷ দ্বিতীয় হয়েছে কার্তিক জি জি, গোজোকাই বাংলাদেশ৷ তৃতীয় হয়েছে সায়েম আল সিয়াম, ঢাকা ক্যান্টনমেন্ট সোতকান৷
এছাড়া, ছেলেদের ১০-১২ বছর বয়সি (মাইনাস ৩৫ কেজি) ওজন শ্রেণী কুমিতে ইভেন্টে প্রথম হয়েছে আসিফ আলি, নারায়নগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা৷ দ্বিতীয় হয়েছে প্রনব, বাংলাদেশ ইয়াং কিং কারাতে৷ তৃতীয় হয়েছে মো: দেলওয়ার, ফেনী ড্রাগন কারাতে৷
বিকেলে জুনিয়র বিভাগে পদক প্রাপ্তদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শ্রী অশোক কুমার বিশ্বাস (যুগ্ম সচিব)৷ এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থান থেকে মেয়ে ১৪০ জন এবং ছেলে ১৩০জন মোট ২৭০জন কারাতেকা অংশ গ্রহন করছে৷
আগামীকাল শনিবার বিজয় দিবস কারাতে প্রতিযোগিতা-২০১৫এর শেষ দিন ৷ সিনিয়র বিভাগের খেলা শুরু হবে সকাল ৯টা থেকে৷ আর বিকেল সাড়ে ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের উপমহাসচিব আশিকুর রহমান মিকু৷





দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল