শিরোনাম:
●   ১৫ কিলোমিটার রেলপথে ৭ হাজার ক্লিপ ফিসবোল্ট ফিসপ্লেট চুরি ●   আত্রাইয়ে শয়ন কক্ষে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ●   বাল্যবিয়ে বন্ধ করতে গিয়ে তোপের মুখে উপজেলা প্রশাসন : আটক-৩ ●   দিনাজপুরে কৃষক কর্মী প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়তে ঈশ্বরগঞ্জে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে লরির সাথে ধাক্কা : প্রাণ গেলো দুই বন্ধু’র ●   বিয়ের পিঁড়িতে বসা হলো না অপুর ●   মায়ের সাথে অ’ভিমান করে কিশোরের আত্নহত্যা ●   তুহিনকে আহবায়ক ও রণিকে সদস্য সচিব করে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের কমিটি গঠন ●   জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে ভূক্তোভোগী নারীর সংবাদ সম্মেলন ●   সৌদি আরব থেকে ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ●   পার্বতীপুরে চোরাই বৈদ্যুতিক তার উদ্ধার : গ্রেপ্তার-১ ●   গাবখান নদীর তীব্র ভাঙ্গন রোধের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ●   রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে দুর্বৃত্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করুন ●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫
রাঙামাটি, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » জাতীয় » সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ
প্রথম পাতা » জাতীয় » সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ
শুক্রবার ● ২৫ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ

---
ডেক্স :: সমরে আমরা শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে’ স্লোগান নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে দেশের জন্য কাজ করছে। সম্প্রতি এই বাহিনীতে দেশের সব জেলা থেকে ২০১৭ ব্যাচের জন্য সৈনিক পদে লোক নেওয়া হবে বলে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে নারী ও পুরুষ উভয়েই আবেদনের সুযোগ পাবেন। আগামী ১৭ জানুয়ারি থেকে ৩০ জুন ২০১৬ তারিখ পর্যন্ত নির্ধারিত সেনানিবাসে ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে। এরই মধ্যে অনলাইনে আবেদন শুরু গেছে। আবেদন করতে হবে আগামী ১১ জানুয়ারি ২০১৬ তারিখের মধ্যে। বিজ্ঞপ্তি অনুযায়ী, সেনা সন্তান ও কারিগরি ট্রেডের প্রার্থীদের আবেদন নির্ধারিত ঠিকানায় জমা দিতে হবে আগামী ১২ ও ১৩ এপ্রিলের মধ্যে।
আবেদনের যোগ্যতা: সৈনিক পদে আবেদন করতে পারবেন সাধারণ ট্রেডে নারী ও পুরুষ উভয় প্রার্থীরা। আর কারিগরি ট্রেডে পারবেন শুধু পুরুষ প্রার্থীরা। বিজ্ঞপ্তি অনুযায়ী এ পদে আবেদনের জন্য সাধারণ ট্রেডের পুরুষ প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ-৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর নারীদের ক্ষেত্রে শুধু বিজ্ঞান বিভাগে এসএসসি বা সমমান পরীক্ষায় পাস হলেই আবেদন করা যাবে। অন্যদিকে কারিগরি ট্রেডে শুধু পুরুষ প্রার্থীদের এসএসসি বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ (চালকের ক্ষেত্রে যেকোনো বিভাগ) থেকে জিপিএ-৩.৫ পেয়ে উত্তীর্ণ হতে হবে। আর বয়স হতে হবে ১৫ নভেম্বর ২০১৬ তারিখে সাধারণ ট্রেডের জন্য ১৭ থেকে ২০ বছর। কারিগরি ট্রেডের ক্ষেত্রে ১৭ থেকে ২১ বছর। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের ন্যূনতম উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি, ওজন ৪৯.৯০ কেজি হতে হবে। এ ছাড়া বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। আর নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি , ওজন ৪৭ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি ও প্রসারিত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। উভয় প্রার্থীকে অবশ্যই অবিবাহিত ও সাঁতার জানতে হবে।
আবেদনের পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের আবেদন করতে হবে এসএমএস ও অনলাইনের মাধ্যমে। আবেদনযোগ্য প্রার্থীদের প্রথম ৭৬ হাজার ২৪০ জন পুরুষ এবং ৫ হাজার ১২০ জন নারী প্রার্থীর এসএমএস গ্রহণ করা হবে। অতিরিক্ত প্রার্থীদের সব শর্ত পূরণ সাপেক্ষে পরবর্তী ব্যাচের জন্য সংরক্ষণ করা হবে। প্রার্থীদের টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএস করে আবেদন ফি জমা দেওয়ার পর প্রার্থী একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড পাবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে অথবা www.joinbangladesharmy.mil.bd -এ লগইন করে সংশ্লিষ্ট নির্দেশ অনুযায়ী আবেদনপত্র পূরণ করলে সঙ্গে সঙ্গে প্রার্থী তাঁর পরীক্ষার জন্য প্রবেশপত্র প্রিন্ট করে নিতে পারবেন। পরীক্ষার স্থান ও তারিখ প্রার্থীকে ভর্তি পরীক্ষার ৭২ ঘণ্টা আগে এসএমএসের মাধ্যমে জানানো হবে। আর বিএনসিসি, সেনা সন্তান ও কারিগরি ট্রেডে আগ্রহী প্রার্থীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখা থেকে ‘সেনা সদর, এজি শাখা, পিএ পরিদপ্তরের নামে সোনালী ব্যাংক, ঢাকা সেনানিবাস করপোরেট শাখা’-এর অনুকূলে ১৫০ টাকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফটের মাধ্যমে পরীক্ষার ফরম সংগ্রহ ও পূরণ করতে হবে। এরপর ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র: ভর্তির সময় প্রত্যেক প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতার মূল সনদ বা মার্কশিট, সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেওয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ-সংবলিত মূল প্রশংসাপত্র, অভিভাবকের সম্মতিপত্র, নাগরিকত্ব ও চারিত্রিক সনদ, সদ্য তোলা পাসপোর্ট সাইজের (৫ সেমি *৪ সেমি) ছয় কপি এবং স্ট্যাম্প সাইজের (২.৫ সেমি*২ সেমি,) দুই কপিসহ সাঁতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক সঙ্গে আনতে হবে। শুধু কারিগরি পেশায় আগ্রহী প্রার্থীদের সরকার অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানের কারিগরি দক্ষতার মূল সনদ আনতে হবে। এ ছাড়া লিখিত পরীক্ষার জন্য কলম, পেনসিল স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি সঙ্গে আনতে হবে।
নির্বাচন-প্রক্রিয়া: সেনাবাহিনীর সৈনিক নির্বাচনপদ্ধতি কয়েকটি ধাপে হয়। প্রার্থীদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশ নিেত হবে। লিখিত পরীক্ষা হবে বাংলা, গণিত, ইংরেজি, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা—এসব বিষয়ে। লিখিত ও মৌখিক পরীক্ষায় ভালো করতে হলে প্রার্থীদের ষষ্ঠ থেকে দশম শ্রেণির বইগুলো পড়তে হবে পাশাপাশি সাম্প্রতিক বিষয়াবলি সম্পর্কে ধারণা থাকলে সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে ভালো করা যাবে। এসব পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
প্রশিক্ষণ: সেনা সদরের চূড়ান্ত মনোনয়ন পর্ষদ থেকে নির্বাচিত প্রার্থীদের ১ বছরের মৌলিক সামরিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। পাশাপাশি চাকরিকালীন প্রার্থীরা এইচএসসি ও উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ পাবে।
সুযোগ-সুবিধা ও পদোন্নতি: চূড়ান্তভাবে সৈনিক পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীরা নির্ধারিত স্কেলে বেতন, বিনা মূল্যে উচ্চশিক্ষা, পেনশন, আহার, বাসস্থান, চিকিৎসা খরচ, সন্তানদের লেখাপড়ার খরচ ইত্যাদি সুযোগ-সুবিধা পাবেন। এ ছাড়া নীতিমালা অনুযায়ী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করার সুযোগ পাওয়া যাবে। দক্ষতা আর যোগ্যতার মাধ্যমে একজন সৈনিক পদোন্নতি পেয়ে সার্জেন্ট বা অফিসার লেভেলেও সুযোগ পেতে পারেন।
যোগাযোগ: অনলাইন আবেদন বা ভর্তি-সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন-
০১৫৫৫৫৫৫১৪৩ এই নম্বরে। আর ভিজিট করতে পারেন এই ওয়েবসাইটে- www.joinbangladesharmy.mil.bd





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)