শিরোনাম:
●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার
রাঙামাটি, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২০ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » মিথ্যা চর্চা দিয়ে জীবন গঠন করা যায়না : ড. হরিশংকর জলদাশ
প্রথম পাতা » চট্টগ্রাম » মিথ্যা চর্চা দিয়ে জীবন গঠন করা যায়না : ড. হরিশংকর জলদাশ
শনিবার ● ২০ অক্টোবর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিথ্যা চর্চা দিয়ে জীবন গঠন করা যায়না : ড. হরিশংকর জলদাশ

---রাঙ্গুনিয়া প্রতিনিধি ::  (৫ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৩৪মি) রাঙ্গুনিয়ার ঐতিহ্যবাহী সরফভাটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “ আস্থা অবিচল’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ শনিবার ২০ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শেষ হয়েছে। সকাল ১০ টার দিকে’ এসো খুঁজে ফিরি সেই স্কুল বেলা ‘ শিরোনামে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সরফভাটা সড়কের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে স্কুল মাঠে এসে শেষ হয়। এরপর অনুষ্ঠানস্থলে আসেন শিক্ষার্থীরা। অন্ষ্ঠুানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও বিদ্যালয়ের শিক্ষক আবদুর রউফ। পুনর্মিলনী উদ্যাপন কমিটির আহবায়ক প্রাক্তন ছাত্র ডাক্তার আবুল ফজলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কথা সাহিত্যিক ও চট্টগ্রাম সিটি সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ড. হরিশংকর জলদাশ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম টিচার্স ট্রেনিং কলেজের অধ্যাপক শামসুদ্দীন শিশির,রাজনীতিক খালেদ মাহমুদ, রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ মো. আহসানুল কাদের ভুঞা। বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আহমদ সৈয়দ, পরিচালনা কমিটির সভাপতি নিজাম উদ্দীন বাদশা, সাবেক ইউপি চেয়ারম্যান মুজিবুল ইসলাম সরফী, উপজেলা আ.লীগ সহ সভাপতি আকতার কামাল চৌধুরী, সংগঠনের সাধারন সম্পাদক মো. জাহাঙ্গীর সেলিম, প্রাক্তন ছাত্রী ফরিদা বেগম, হাসিনা বেগম, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রাক্তন ছাত্র জমির হোসেন প্রমুখ।
প্রধান অতিথি’র বক্তব্যে ড. হরিশংকর জলদাশ বলেন, “মিথ্যা চর্চা দিয়ে জীবন গঠন করা যায়না। জীবনকে পরিনত করতে হলে সত্যের পথে এগুতে হবে। বই ও শিক্ষাকে সম্মান জানাতে না পারলে কখনো সফলকাম হওয়া যায়না। আগের দিনে কাঁচা ঘরে পাকা পড়ালেখা হতো আর এখন পাকা ঘরে কাঁচা লেখাপড়া হয়। সমৃদ্ধ একটি প্রতিষ্ঠান আস্থা অবিচল এলাকার সুশিক্ষার পথ দেখাবে ।
সংবর্ধনা ও আলোচনা সভা শেষে র‌্যাফেল ড্র ও সাংষ্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে হাজারো প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমাগম হয়।





আর্কাইভ