সোমবার ● ২৯ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে গলাকেটে যুবককে খুন
গাজীপুরে গলাকেটে যুবককে খুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৪ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫০মি) গাজীপুরে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে ও গলা কেটে এক যুবককে খুন করেছে প্রতিপক্ষরা। নিহত ওই যুবকের নাম মোতালেব খান (২৭)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ২৯ নং ওয়ার্ডের ছোট দেওড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে। এ ঘটনায় মোতালেবের বাবা মোফাজ্জল হোসেন ওরফে মোফাও (৫৫) আহত হয়েছেন।
আজ ২৯ অক্টোবর সোমবার সকালে গাজীপুর সিটি কর্পোরেশনের ছোট দেওড়া এলাকায় নিহতের নিজ বাড়ির অদূরে এ ঘটনা ঘটে। মোতালেব স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয়রা জানায়, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মোতালেব বাড়ির পাশে হাঁটতে গেলে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে মোতালেকে এলোপাতাড়ি কোপাতে থাকে। এক পর্যায়ে তাকে গলা কেটে হত্যা করে হামলাকারীরা। খবর পেয়ে তার বাবা মোফাজ্জল হোসেন ও মা মমতাজ বেগম এগিয়ে যায়। এ সময় প্রতিপক্ষের হামলায় মোফাজ্জল হোসেনও আহত হয়। হামলাকারীরা নিহতের মা মমতাজ বেগমকে হুমকি দিয়ে চলে যায়। পরে তিনি আহত স্বামী মোফাজ্জলকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার এস আই জহিরুল ইসলাম জানান, নিহত মোতালেব এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, মারামারি, মাদকসহ ১০/১২টি মামলা রয়েছে।
গাজীপুর মেট্রাপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সমীর চন্দ্র সূত্রধর জানান, লাশ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কি কারণে এবং কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
শহীদ তাজউদ্দন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস বলেন, মোতালেবকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য মোফাজ্জলকে ঢাকায় পাঠানো হয়েছে।





গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
ঢাকায় পানাম গ্রুপের আনন্দ উৎসব