বুধবার ● ৩১ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » ভালুকায় কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত : তিন পুলিশ আহত
ভালুকায় কথিত বন্দুকযুদ্ধে ডাকাত নিহত : তিন পুলিশ আহত
ময়মনসিংহ প্রতিনিধি :: (১৬ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৭মি) ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আনোয়ার হোসেন (৩৫) নামের এক ডাকাত নিহত হয়েছেন। বন্দুকযুদ্ধের সময় ৩ পুলিশ সদস্য আহত হলে তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৬ টি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
আজ বুধবার ৩০ অক্টোবর দিনগত মধ্যরাত পৌনে ২টার দিকে ভালুকা উপজেলার কাচিনা ইউনিয়নের ইকোপার্ক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ডাকাত উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের ফালু মিয়া ছেলে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার সিএইচটি মিডিয়া প্রতিনিধকে জানান, ডাকাতির প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে পুলিশের দু’টি দল ইকোপার্ক এলাকায় অভিযানে যায়। পুলিশ ইকোপার্ক এলাকায় পৌছালে ৮/১০ জন ডাকাত পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপসহ এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোঁড়ে। একপর্যায়ে ডাকাতরা পালিয়ে গেলে পুলিশ আনোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় ভালুকা মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন, নবী হোসেন ও পুলিশ কনস্টেবল রাসেলসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে তাদের উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, আনোয়ার পুলিশের ওয়ারেন্ট ভুক্ত আসামি ছিলেন। তার বিরুদ্ধে ডাকাতি ও ছিনতাইসহ ১৬ টিরও বেশি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ৬ টি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এঘটনায় ভালুকা মডেল থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত