বৃহস্পতিবার ● ১ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » ঢাকা » বাম গণতান্ত্রিক জোটেকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ
বাম গণতান্ত্রিক জোটেকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ
অনলাইন ডেস্ক :: (১৭ কার্তিক ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৪২মি) ৮টি বাম রাজনৈতিক দল নিয়ে গঠিত বাম গণতান্ত্রিক জোটকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। গতকাল বুধবার রাত ৮টার দিকে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হককে ফোন করে আওয়ামী লীগের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়। একই সঙ্গে জোট থেকে কারা সংলাপে অংশ নিতে পারেন, সেই তালিকাও চেয়েছে আওয়ামী লীগ।
প্রথম আলোকে এই খবর নিশ্চিত করেছেন বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি জানান, বুধবার রাত ৮টার দিকে আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা তাঁকে ফোন করেন। ওই সময়ই সংলাপে বসার আহ্বান জানানো হয়। এ ছাড়া জোট থেকে কারা সংলাপে অংশ নিতে পারেন, তার একটি তালিকা পাঠানোরও অনুরোধ করেছেন আওয়ামী লীগের ওই নেতা।
সাইফুল হক প্রথম আলোকে বলেন, চলমান রাজনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই সংলাপের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগ। সংলাপে অংশ নেওয়া হবে কি না—সে ব্যাপারে আগামীকাল জোটের সব দলের সঙ্গে বসে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য বর্তমান সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনের দাবি জানিয়ে আসছিল বাম গণতান্ত্রিক জোট। জোটের অন্যান্য দাবিগুলো হলো তফসিল ঘোষণার আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়া, বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ গোটা নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার। সূত্র : প্রথম আলো





চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী
গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা
গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান
মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের
পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব
আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান
বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের ভালো কাজের যেমন প্রশংসা করবে,তেমনি দেশ ও জনস্বার্থবিরোধী পদক্ষেপের বিরোধিতা করবে