শিরোনাম:
●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ
রাঙামাটি, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ আ’লীগের পদবঞ্চিতরা ফুরফুরে মেজাজে !
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথ আ’লীগের পদবঞ্চিতরা ফুরফুরে মেজাজে !
রবিবার ● ২৭ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথ আ’লীগের পদবঞ্চিতরা ফুরফুরে মেজাজে !

---

মোঃ আবুল কাশেম,বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী ও আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমানকে পেয়ে বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের পদবঞ্চিতরা ফুরফুরে মেজাজে রয়েছেন বলে জানাগেছে ৷ গত ১৩ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে এক সঙ্গে দেশে আসেন আনোয়ারুজ্জামান ও মুহিবুর রহমান ৷ ওইদিন রশিদপুর পয়েন্ট বিশ্বনাথ আ.লীগের পদবঞ্চিত নেতারা তাদের সংবর্ধনা প্রদান করেন ৷ ইতিমধ্যে তাদের সঙ্গে বিভিন্ন সময় পদবঞ্চিত নেতারা মতবিনিময় করেছেন বলে সূত্রে জানাগেছে৷
এদিকে, বিশ্বনাথ উপজেলা সদরে আনোয়ারুজ্জামান চৌধুরীকে গণ সংবর্ধনা দিতে আ’লীগের পদবঞ্চিত নেতারা ব্যাপক প্রস্তুতি গ্রহন করছেন বলে অনেক নেতা জানান ৷ সংবর্ধনা অনুষ্ঠান সফলের লক্ষে শনিবার বিকেলে মুহিবুর রহমানের বাসভবনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়৷
সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুহিবুর রহমান বলেছেন, পাকিসত্মান সৃষ্টির পর থেকে বাংলাদেশের রাজনীতিতে সিলেটের ভূমিকা ছিল খুব বেশী ৷ কিন্তু কালের স্রোতে নীতি আদর্শহীন রাজনীতিতে জড়িয়ে পড়ায় সিলেটবাসী এখন জাতীয় রাজনীতির শূন্যতা যখন অনভব করছেন, ঠিক তখনই আমাদের সিলেটবাসীর তরুণ নেতা আনোয়ারুজ্জামান চৌধুরী জাতীয় রাজনীতিতে সিলেটের শূন্যতা পূরন করছেন বলে আমি মনে করি ৷
তিনি বলেন, দলমত নির্বিশেষে সকলে মিলে আনোয়ারুজ্জামানের হাতকে শক্তিশালী করতে হবে ৷ যারা অর্থ দিয়ে রাজনীতির করে দলের আদর্শ ত্যাগী নেতাকর্মীদের দূরে রাখে তাদের বিদায়ের পালা এখন সময়ের ব্যাপার মাত্র ৷ মুহিবুর রহমান বিশ্বনাথে আনোয়ারুজ্জামান চৌধুরীর গণসংবর্ধনা সভায় যোগদানের জন্য সকলের প্রতি আহবান জানান ৷
তিনি শনিবার বিকেলে বিশ্বনাথ নতুন বাজারস্থ নিজ বাসবভনে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত গণসংবর্ধনার প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ৷
বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আছলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভপতি আলহাজ্ব মজম্মিল আলী, আওয়ামী লীগ নেতা ছয়ফুল হক, ফখরুল আহমদ মতছিন, জবেদুর রহমান, এইচ এম ফিরুজ আলী, ফারুক আহমদ, মুক্তিযুদ্ধা আব্দুল কাদির, আ’লীগ নেতা বসারত আলী, বশির আহমদ, শেখ নূর মিয়া, সমর কুমার দাস, তাজ উদ্দিন খান শিশু, শেখ শহিদুল ইসলাম, শাহ আপ্তাব আলী, আব্দুর রব, নোয়াব আলী, যুবলীগ নেতা সিতার মিয়া ৷
এসময় উপস্থিত ছিলেন- যুক্তরাজ্য প্রবাসী সবজুল আলী, মাস্টার ফখর উদ্দিন, ফয়জুল ইসলাম, ওয়াব আলী, ইউনুছ আলী, রফিকুল ইসলাম, রুস্তুম আলী, মাসুক মিয়া, মাস্টার হানিফ আলী, আব্দুর রব, সুহেল আহমদ, শাহ আলম খোকন, লিয়াকত আলী, আখতার হোসেন, আফরোজ আলী, পার্থ সারতী দাস পাপ্পু প্রমূখ ৷ সভায় গণসংবর্ধনা সফলের লক্ষ্যে ছয়ফুল হককে আহবায়ক ও ফখরুল আহমদ মতছিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় ৷
জানাগেছে, চলিত বছরের ৮জুন উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয় ৷ সম্মেলনে কন্ঠভোটে পংকি খান সভাপতি ও পূণরায় বাবুল আখতার সাধারণ সম্পাদক নির্বাচিত হন ৷ কিন্তু ওই কমিটি মেনে নিতে নাজার পদবঞ্চিত নেতারা ৷ তারা ওই কমিটি প্রত্যাখান করেন ৷ কিন্তু কমিটি গঠনের পর পদবঞ্চিত নেতারা বিভিন্ন সময়ে ঘরোয়াভাবে বৈকঠ করে আসছেন ৷ কিন্তু এখনও পর্যন্ত রাজপথে তাদের কোনো অবস্থান দেখা যায়নি৷ বর্তমান আওয়ামী লীগের কমিটির বিরুদ্ধে পদবঞ্চিত নেতারা জেলা ও কেন্দ্রীয় বিভিন্ন অভিযোগও প্রেরণ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ পায় ৷ পদবঞ্চিত নেতাদের অভিযোগের ওপর নিভর্রশীল ছিল সকল কর্মসূচি ৷ জেলা ও কেন্দ্রীয় নেতাদের কাছে অভিযোগের ফলে উপজেলা আ’লীগের পূর্নাঙ্গ কমিটি গঠন হচ্ছেনা বলে তারা দাবি করে আসছেন পদবঞ্চিত নেতারা ৷ কিন্তু সমপ্রতি আ’লীগ নেতা আনোয়ারম্নজ্জামান ও মুহিবুর রহমান দেশে অবস্থানের ফলে আ’লীগের পদবঞ্চিত নেতারা রাজপথে অবস্থান নেয়ার পরিকল্পনা করছেন বলে অনেক নেতা জানান ৷ এতে উপজেলা আ’লীগের পদবঞ্চিত নেতারা অনেক ফুরফুরে মেজাজে রয়েছেন ৷
এব্যাপারে উপজেলা আ’লীগ নেতা ছয়ফুল হক বলেন, উপজেলা আ.লীগের যে কমিটি ঘোষনা করা হয়েছে,এটা দলের গঠনতন্ত্র মোতাবেক হয়নি ৷ যার ফলে পূর্নাঙ্গ কমিটির তারা অনুমোধন আনতে পারেনি৷ আমরা পূবে কমিটিই এখনও পর্যন্ত বহাল রয়েছে বলে মনে করি৷ সেই কমিটির সভাপতি (মজম্মিল আলী) আমাদের সাথে রয়েছেন৷
উপজেলা সাবেক যুগ্ম-সম্পাদক এইচ এম ফিরোজ আলী বলেন, উপজেলা আ.লীগের সম্মেলনের ২য় অধিবেশনে জেলা আ.লীগে যে দায়িত্ব ছিল, জেলা আ.লীগ ওই দুই জনের নাম ঘোষনা করেনি৷ দুইজন দিয়ে আ.লীগের কমিটি হয়না ৷ এরা দলের কেউ নয়,অন্য দলের মানুষ ৷
তিনি বলেন, উপজেলা আ’লীগ কে আরও শক্তিশালী করতে আমরা কাজ করে যাচ্ছি ৷ আ.লীগ নেতা আনোয়ারুজ্জামান কে গণ সংবর্ধনা প্রদানের ব্যাপারে আলাপ-আলোচনা চলছে৷ তিনি দলের যুগ্ম-সম্পাদক রয়েছেন বলেও দাবি করেন ৷
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেন, উপজেলা আ’লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা কমিটির ১৯জন নেতা উপস্থিত ছিলেন৷ কন্ঠভোটে সমর্থন দেয়ার পর এই ভোট নিয়ে অযোগ্য,দূর্বলরাই সমালোচনা করে কথা বলে, সাহস থাকলে সেইদিন কন্ঠ ভোটের বিরোধীতা করল না কেন ? এরা সব সময়ই দলের কোন্দল সৃষ্টি করে বিএনপি ও জামায়াত কে শক্তিশালী করার অপচেষ্টায় লিপ্ত থাকে, অতীতেও ছিল আজও আছে ৷
তিনি বলেন, আমাকে সাধারণ সম্পাদক ও পংকি খানকে সভাপতি হিসেবে দায়িত্ব দিয়ে সম্মেলন উপস্থিত জেলার ১৯ জন নেতা সাক্ষর করেছিলেন ৷
তিনি বলেন, যথা সময়ে উপজেলা কমিটির অনুমোধন হবে ৷ বিশ্বনাথ উপজেলা আ’লীগের সম্মেলনের পূর্বে সিলেট জেলার আরও চারটি উপজেলা আ’লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল৷ কিন্তু কোনো উপজেলার কমিটি এখনও অনুমোধন পায়নি বিদায় আমাদের কমিটির জন্য উত্তাপন করা হয় নাই ৷ যখন উত্তাপন করা হবে তখনই কমিটি অনুমোধন লাভ করবে ৷
যারা অভিযোগ করে তারা বিএনপি-জামাত কে শক্তিশালী করতে চেষ্টা করে, কারণ তারা কোনোদিন জাতির পিতার জন্মদিন,বিজয় দিবস,স্বাধীনতা দিবস, শহীদ মিনারে ফুল দেয় না বলে তিনি জানান ৷





প্রধান সংবাদ এর আরও খবর

ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা

আর্কাইভ