শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » কৃষি » শিশির ভেজা বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
প্রথম পাতা » কৃষি » শিশির ভেজা বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন
শুক্রবার ● ২৩ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশির ভেজা বাতাসে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

---গাইবান্ধা প্রতিনিধি :: (৯ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৮মি.) শস্য শ্যামলা, সবুজ বাংলার কৃষি প্রধান দেশের গাইবান্ধার জেলার দিগন্ত জুড়ে খোলা মাঠে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন। ধুধু চোখে নজর কাড়ছে আমন ধানের ক্ষেত। কৃষকের কাঙ্খিত স্বপ্নের এ ক্ষেতে আশাতীত ফলন পাওয়ার সম্ভাবনা রয়েছে। অগ্রাহয়ণের মৃদু হাওয়ায় ধানের গাছ এখন শিশির ভেজা বাতাসে দুলছে। সম্প্রতি মাঠের চারিদিকে এখন সোনালী রংয়ের সমারোহ। গত বছরের চেয়ে এ বছর আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে মাঠজুড়ে।
গাইবান্ধা জেলার কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) সুত্র জানা যায়, সাত উপজেলায় চলতি মৌসুমে ৮৪ হাজার ৪৭১ হেক্টর জমিতে রোপা আমন চাষের মাধ্যমে ২ লাখ ২২ হাজার ৭৬৭ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে ৭৬ হাজার ৫৬০ হেক্টর জমিতে উফসী (উন্নত ফলনশীল জাত) আবাদ করে ২০ হাজার ৮০৯ টন, ৮৯৯ হেক্টর জমিতে হাইব্রীড জাত চাষ করে ২ হাজার ৯৬৭ টন এবং ৭ হাজার ১২ হেক্টর জমিতে স্থানীয় জাতের (এলভি) ধান চাষের মাধ্যমে ২ হাজার ৯৬৭ টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সদর উপজেলার কৃষক মিঠু মিয়া বলেন, এবারে চারা রোপনের সময় প্রকৃতির পানি সংকট থাকলেও পরবর্তীতে বৃষ্টির পানিতে ধানের শীষ এখন ভাল রয়েছে। এমনকি গত বছরের তুলনায় এবারে ধান ক্ষেতে পোকা-মাকড়েরর উপদ্রপ কম ছিল। আশানুরূপ ফলন ঘরে তোলা সম্ভব বলে জানান তিনি।
সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোশারফ হেসেন জানান, ইতোমধ্যে কৃষকদের ক্ষেতে কঞ্চি পুতে দেয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যাতে ওই সমস্ত কঞ্চিতে পাখি বসে জমির ক্ষতিকর পোকা নিধন করতে পারে। সেই সাথে পরিচর্যা করে কম মাত্রায় কীটনাশক প্রয়োগ করে অধিক ফলনের কলা-কৌশলও কৃষকদের শেখানো হয়েছে।
গাইবান্ধা জেলার কৃষি কর্মকর্তা এ, কে, এম সাদিকুল ইসলাম জানান, চলতি আমন মৌসুমে কৃষকদের কাঙ্খিত ফসল অর্জনে প্রতিটি ব্লক পর্যায়ে গিয়ে ক্যাম্পেইনসহ নানা ধরণের পরামর্শ প্রদান করা হয়েছে। এর ফলে কৃষকরা তাদের কাঙ্খিত ফসল অর্জন করতে পারে।





আর্কাইভ