শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
রাঙামাটি, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ২৪ নভেম্বর ২০১৮
প্রথম পাতা » গাইবান্ধা » পুলিশ পরিচয়ে গাইবান্ধায় বাড়িতে ডাকাতি
প্রথম পাতা » গাইবান্ধা » পুলিশ পরিচয়ে গাইবান্ধায় বাড়িতে ডাকাতি
শনিবার ● ২৪ নভেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পুলিশ পরিচয়ে গাইবান্ধায় বাড়িতে ডাকাতি

---গাইবান্ধা প্রতিনিধি :: (১০ অগ্রহায়ন ১৪২৫ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৮মি.) গাইবান্ধার সুন্দরগঞ্জে পুলিশের পরিচয় দিয়ে প্রতিবন্ধী রফিকুল ইসলামের (৪০) বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার মাঝরাতে এ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিবন্ধী রফিকুল ইসলামকে গাঁজা ও জাল টাকার ব্যবসায়ি বলে ভয়ভিতি দেখিয়ে বাক্সে থাকা ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাতরা। রফিকুল ইসলাম উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা গ্রামের মৃত আ. লতিফ বসুনিয়ার ছেলে।
প্রতিবন্ধী রফিকুল ইসলাম জানান, রাত ১১টার দিকে একই গ্রামের মৃত. তছির উদ্দিনের ছেলে মাহাবুবর রহমানের স্ত্রী ফোন করেন আমার মোবাইলে। ফোনটি ধরেন আমার স্ত্রী। মাহাবুবর রহমানের স্ত্রী মোবাইল ফোনে জানান- আমার প্রতিবেশী নিকাহ রেজিস্টার (কাজী) আতাউর রহমান মাহাবুবর রহমানের অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দিতে আমার বাড়িতে রব-কনে নিয়ে আসতে বলেছেন। পরে মাহাবুবর রহমান তার বড় দুলাভাই মন্জু মিয়া ও কনেসহ কয়েকজনকে আমার বাড়িতে রেখে চলে যান। এরপর রাত ১টার দিকে অপরিচিত দুইজন লোকসহ মঞ্জু মিয়া আমার শয়ন ঘরে প্রবেশ করেন। এসময় অপরিচিত দুই লোক পুলিশ প্রশাসনের লোক পরিচয় দিয়ে ঘর তছনছ করতে শুরু করেন এবং বলেন আমি নাকি গাঁজা ও জাল টাকার ব্যাবসা করি।
প্রতিবন্ধী রফিকুল ইসলাম আরোও জানান, আমি গাঁজা ও জাল টাকার ব্যবসা করি না বলতেই তারা আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠেন এবং এরই একপর্যায় বিছানা থেকে পাউডার জাতীয় একটি প্যাকেট বের করেন তারা। আমি প্যাকেটি চাইলে তারা নিজ পকেটে সেটা রেখে দেন। এরপর জাল টাকা দেখতে চেয়ে আমাকে চাপ দিলে আমার স্ত্রী বাক্স্র খুলে দেন। পরে তারা বাক্সে রাখা ১ লাখ ৫০ হাজার টাকা নিয়ে চলে যায়।
এদিকে নিকাহ রেজিস্টার (কাজী) আতাউর রহমান এ বিষয়ে কিছুই জানেন না বলে এ প্রতিবেদরকে জানান। মাহাবুবর রহমান ও তার বড় দুলাভাই মঞ্জু মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তবে যে দু’জন লোক পুলিশ পরিচয়ে টাকা নিয়ে গেছে তাদের আমরা চিনি না।
থানা অফিসার ইনচার্জ (ওসি) এস.এম আব্দুস সোবহান বিষয়টি নিশ্চিত করে জানান, আমি অবগত হয়ে দ্রুত পদক্ষেপ গ্রহন করি ্এবং দোষীদের অটক করে প্রতিবন্ধী রফিকুল ইসলামকে টাকা ফেরত দিতে সক্ষম হই। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।





আর্কাইভ