শিরোনাম:
●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ইটভাটা মালিকদের রাম রাজত্ব : চলছে বৃক্ষ নিধনের মহোৎসব
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে ইটভাটা মালিকদের রাম রাজত্ব : চলছে বৃক্ষ নিধনের মহোৎসব
মঙ্গলবার ● ১১ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আলীকদমে ইটভাটা মালিকদের রাম রাজত্ব : চলছে বৃক্ষ নিধনের মহোৎসব

---আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ইটভাটা মালিকরা প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে বন ধ্বংসের মহোৎসব চালিয়ে যাচ্ছে। রাস্তার পাশে দাঁড়িয়ে কর্তাব্যক্তিরা ভাটা মালিকদের আদিম্য খেলা উপভোগ করছেন। উপজেলায় তিনটি ভাটা রয়েছে। ভাটাগুলো হচ্ছে এবিএম, ইউবিএম ও এফবিএম। তার মধ্যে একটিরও অনুমোদন নেই বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। ইট ভাটাগুলোতে কয়লার পরিবর্তে গাছপালা পোড়ানো হচ্ছে। পরিবেশ অধিদপ্তরের অনুমতি না নিয়েই গড়ে উঠেছে এস ইটভাটা। ভাটা স্থাপনের বিধিমালা অমান্য করে ইটভাটা মালিকরা বসতিপূর্ণ এলাকায় ইটভাটা গড়ে তুলেছে। ইট ভাটায় বেশিরভাগ লাকড়ি সংগ্রহ করা হচ্ছে আলীকদম-থানচি সড়কের আশেপাশের বনাঞ্চল থেকে। বন হয়ে পড়ছে বৃক্ষশূণ্য। এর ফলে প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য হয়ে দাড়িয়েছে। এসব অনিয়মের বিষয়ে কথা বলতে নারাজ ভাটা মালিকরা। এপ্রতিনিধি ফোন কথা বলতে চেয়েছেন ইউবিএম এর মালিক শওকত কোম্পানি ও এফবিএম এর মালিক আলীকদমের প্রভাবশালী নেতা জামাল উদ্দিনের সাথে তারা কৌশলে পাশকাটিয়ে যান।
জানা গেছে, পরিবেশ ও বন আইনকে তোয়াক্কা না করে আলীকদম উপজেলায় গড়ে উঠেছে ৩টি ইটের ভাটা। ইটভাটাগুলো শিক্ষাপ্রতিষ্ঠান ও লোকালয়ের তিন চারশ’ গজের মধ্যে। আশেপাশের এলাকা থেকে পাহাড় কেটে এসব ভাটায় মাটির যোগান দেওয়া হচ্ছে। ভাটাগুলোতে কোন প্রকার কয়লার ব্যবহার ছাড়াই নির্বিচারে বন এলাকার কাঠ পোড়ানোর কারণে এলাকার পরিবেশ হুমকির মুখে পড়ার আশংকা রয়েছে। অধিকাংশ বনগুলো ইতিমধ্যে বন্যপ্রাণীশূণ্য হয়ে পড়েছে। অপরদিকে জনসাধারণের চলাচলের রাস্তায় ভারী যানবাহন চালিয়ে রাস্তার ক্ষতিসাধন করছে ভাটা মালিকরা। পরিবেশ অধিদফতরের ছাড়পত্রে ১২০ ফুট উঁচু কংক্রিটের তৈরি চিমনি স্থাপনের প্রত্যয়নপত্র ও ভ্যাট সার্টিফিকেট দাখিল করতে হয়। ইট পোড়ানো নিয়ন্ত্রণ (সংশোধন) আইন- ২০০১ এর ১৭ নম্বর ধারায় ইট ভাটার লাইসেন্স প্রদানের ক্ষমতা জেলা প্রশাসকের। তিনি ইটভাটা পরিদর্শন করবেন বা তার সম মর্যাদার যে কোন কর্মকর্তা পরিদর্শন করবেন। ইট পোড়ানো আইনের ধারা ৪৬৫-এর উপধারায় বলা আছে আবাসিক এলাকা, উপজেলা সদর, ফলের বাগান, বনাঞ্চল, লোকালয় ও জনবসিত এলাকার তিন কিলোমিটারের মধ্যে ইট ভাটা স্থাপন করা যাবেনা। সর্বোচ্চ দেড় একর জমিতে নদী খালের ধারে ইট ভাটা স্থাপন করার নিয়ম থাকলেও তা না মেনেই এসব ভাটা গড়ে তুলেছে ভাটা মালিকরা। আলীকদম উপজেলায় এসব আইনের কোন বালাই নেই।
এবিষয়ে দায়সারা বক্তব্য দিলেন সংশ্লিষ্ঠ রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা শামসুল হক। তিনি বলেন, কাঠ কেটে ভাটায় নিয়ে এলো আমাদের কিছু করার নেই। আমরা পরিবহনকালে রাস্তায় ধরতে পারলে ব্যবস্থা নেব। অপরদিকে লামা বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কামাল আহমেদ বলেন, যেহেতু ইটভাটাগুলো জেলা প্রশাসনের হাতে ন্যস্ত সেহেতু আমরা এককভাবে কিছু করতে পারিনা। তবে এবিষয়ে ইউএনও’র সাথে কথা বলে অভিযান পরিচালনা করা যেতে পারে।
সাম্প্রতিক সময়ে আশে পাশের পাহাড়গুলো থেকে বেপরোয়া হারে কাঠ কাটা হচ্ছে। সম্প্রতি একটি পর্যটক দল থানচি রোড এলাকা হতে অবাদে এসব কাঠ পরিবহনের দৃশ্য দেখে বিশ্বয় প্রকাশ করেন। তারা বলেন, আমরা মর্মাহত হয়েছি এসব দৃশ্য দেখে। এভাবে কাঠ কাটা হলে প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য।
এবিষয়ে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, লোকালয়ের মধ্যে গড়ে উঠা এসব ইট ভাটার নির্গত ধোঁয়া ও ধুলাবালির কারণে শ্বাসকষ্ট, চোখ জ্বালাপোড়া, সর্দিকাশি ও নানা রকম চর্মরোগ হতে পারে। কৃষি ক্ষেত্রেও বিপর্যয় সৃষ্টি হয় এবং জমির উর্বরা শক্তি কমে যায়।
জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার নাজিমুল হায়দার বলেন, আলীকদমে কোন ইট ভাটার অনুমোদন বা লাইসেন্স নেই। অবৈধভাবে এসব ভাটা তৈরী করা হয়েছে। শীগ্রই ভাটা মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন
মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা
কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)