শিরোনাম:
●   রাঙামাটিতে ০৭ মামলার পলাতক আসামী ও মাদক সম্রাট হোসেন গাঁজাসহ গ্রেফতার ●   বেতবুনিয়া ভু- উপগ্রহ কেন্দ্রের ভিতর থেকে সরকারি সেগুন গাছ কেটে নেওয়ার চেষ্টা দুর্বৃত্তদের ●   গাড়ির জন্য অতিরিক্ত জ্বালানি ব্যবহারের অভিযোগ নাকচ করেছেন প্রকল্প পরিচালক ●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী
রাঙামাটি, শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে উলফা ও ইউপিডিএফ এর গোপন বৈঠক
প্রথম পাতা » কৃষি » খাগড়াছড়িতে উলফা ও ইউপিডিএফ এর গোপন বৈঠক
বৃহস্পতিবার ● ৩১ ডিসেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে উলফা ও ইউপিডিএফ এর গোপন বৈঠক

---
অনলাইন ডেস্ক :: দশ ট্রাক অস্ত্র মামলার ফাঁসির দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিচ্ছন্নতাবাদী সংগঠন উলফা (স্বাধীন) সামরিক প্রধান পরেশ বড়ুয়া খাগড়াছড়ির কচুছড়ায় গোপন বৈঠক করেছেন- এমন খবর দিয়েছে অসামের প্রভাবশালী বাংলা দৈনিক যুগশঙ্খ।

মঙ্গলবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির প্রতি অনেক বিজিবি কর্তার কিঞ্চিৎ নরম মনোভাবও রয়েছে। ফলে বাংলাদেশ থেকে সীমান্ত টপকে খুব সহজেই ভারতে ঢুকে পড়ছে তারা। নাশকতার ছক করছে পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে।

প্রতিবেদনে উলফা নেতার সাথে বাংলাদেশে বাংলাদেশের ‘ইউডিএফবি (ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বাংলাদেশ)’ ক্যাডারদের সাথে বৈঠকের কথা বলা হয়েছে। কিন্তু পার্বত্য চট্টগ্রাম বা বাংলাদেশে এই নামে কোনো সংগঠন আছে বলে জানা যায়নি। বরং পার্বত্য চট্টগ্রামে ইউনাইটেড পিপলস ডেমোক্রাটিক ফ্রন্ট(ইউপিডিএফ) নামে একটি পাহাড়ী সংগঠন রয়েছে যাদের শক্তিশালী সামরিক শাখা রয়েছে। তবে যুগশঙ্খ পত্রিকায় উল্লেখ করা ইউডিএফবি ও ইউপিডিএফ একই সংগঠন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

নিচে যুগশঙ্খের প্রতিবেদনটি হুবহু তুলে ধরা হলো:

“আসামে নাশকতা চালাতে এবার বাংলাদেশের খাগরাছড়ি জেলার কচুছড়া এলাকায় ইউডিএফবি (ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফ্রন্ট অব বাংলাদেশ) জঙ্গিদের সাথে বৈঠক করলেন উলফার স্বঘোষিত সেনা প্রধান পরেশ বরুয়া! এমন চাঞ্চল্যকর তথ্যই পেয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গোয়েন্দারা !

ডেট লাইন ১৯ ডিসেম্বর। ওই দিনই চট্টগ্রাম ডিভিশনের খাগরাছড়ি জেলার মানিকছড়ি থানার কচুছড়ার এক গোপন ডেড়ায় ইডিএফবি ক্যাডার বীরকেতন চাকমা, অরুণ বড়ুয়া, বাবুল বড়ুয়া, বিশু বড়ুয়াসহ মোট ২৫ জন ক্যাডারের সঙ্গে বৈঠক করেন ইন্ডিয়ার মোস্ট ওয়ান্টেড তালিকার অর্ন্তভুক্ত পরেশ বড়ুয়া। এমন তথ্যই হাতে পরেছে কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর। কেন এই বৈঠক?

মূলত আসামের নির্বাচনকে টার্গেট করেছেন উলফার স্বঘোষিত সেনা প্রধান পরেশ বরুয়া। কিন্তু‘ মায়ানমার থেকে আসামে ঢোকা এখন কঠিন হয়ে পড়েছে তাঁর জন্য। বিশেষ করে মনিপুর সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারতীয় সেনাবাহিনী। নাগাল্যান্ডের ভেতরেও আলফার অস্বস্তি বেড়েছে এনএসসিএন (আইএম) দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি করায়। ফলে এখন সেফ প্যাসেজ হতে পারে বাংলাদেশ। তাই বাংলাদেশের ইউডিএফবি ক্যাডারদের সঙ্গে বৈঠকে মিলিত হতে আগ্রহী হয়ে পড়েন পরেশ। শেষ পর্যন্ত গত ১৯ ডিসেম্বর তিনি বৈঠকেও মিলিত হন ক্যাডারদের সঙ্গে। তৈরি হয় পরিকল্পনা আসামে নতুন করে নাশকতা চালানোর।

পরিকল্পনা কিসের?

২০১৬‘তে আসামের নির্বাচনের প্রাক্ মুহূর্তে বড়সড় নাশকতা চালানোর পরিকল্পনা রয়েছে উলফার স্বঘোষিত সেনাপ্রধানের। এজন্য তিনি কাজে লাগাতে চাইছেন ইউডিএফবি ক্যাডারদের। পরিকল্পপনা করা হয়েছে আগামী ৩ জানুয়ারির মধ্যে উলফার স্বঘোষিত সেনাপ্রধানের ইউডিএফবি ক্যাডার বাহিনীকে ঢোকানো হবে আসামের বিলাসী পাড়া এবং বড়পেটা এলাকায়। এরপরই সুযোগ বুঝে চালানো হবে নাশকতা। তবে এই গোপন বৈঠক সেরেই বাংলাদেশ ছেড়ে চলে যান পরেশ।

বাংলাদেশে থাকার ঝুঁকি নেননি তিনি। কারণ- ইন্দো-বাংলাদেশ সুসম্পর্ক। বাংলাদেশের পুলিশ বা সামরিক বাহিনীর হাতে ধরা পড়ার আগেই তিনি চলে যান মিয়ানমারের গোপন ডেরায়। খুব সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে বাংলাদেমের সীমান্ত রক্ষার দায়িত্বে থাকা বিজিবি’র ভুমিকা নিয়ে। বিজিবি’র সঙ্গে নানাভাবে যোগাযোগ রয়েছে বিভিন্ন জঙ্গি সংগঠনের, এমন কথাও এসেছে গোপন রিপোর্টে।

বিশেষ করে জেএমবি জঙ্গিগোষ্ঠীর প্রতি অনেক বিজিবি কর্তার কিঞ্চিৎ নরম মনোভাবও রয়েছে। ফলে বাংলাদেশ থেকে সীমান্ত টপকে খুব সহজেই ভারতে ঢুকে পড়ছে তারা। নাশকতার ছক করছে পশ্চিমবঙ্গসহ গোটা ভারতে। জেএমবি জঙ্গিদের ভারতে গোপন ডেরা, অর্থনৈতিক সাহায্যসহ বিভিন্ন বিষয়ে মদত জোগাচ্ছে ১৯৭১ সালের পাক মদতপুষ্ট রাজাকার বাহিনীর আত্মগোপনকারী ১৫৭ জন কর্মী। এরা ভারতের বিভিন্ন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বর্তমানে।

আসামের করিমগঞ্জ, কলকাতার মেদিনীপুর,২৪ পরগনা (উত্তর-দক্ষিণ), দিনাজপুর,অন্ধ্রপ্রদেশের পাচামপল্লী এলাকা,মহারাষ্ট্রের মূলবালা এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এই সব রাজাকাররা। ভারতে এরাই আল কায়দা এবং আইএসআইর ‘লিঙ্ক ম্যান’ হিসেবে কাজ করছে। গোটা বিষয়টি নিয়ে বাংলাদেশের সচিবালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা মিজানুর রহমান খান গত ২১ ডিসেম্বর একটি গোপন রিপোর্টও পেশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে।

এদিকে খবর রয়েছে, বাংলাদেশের কিছু পুলিশ কর্তা এবং শাসক দল আওয়ামী লীগের প্রথম সারির ক্যাডার পেয়েছেন আল কায়দার তরফে সরাসরি হুমকি। মুলত জামায়াতে ইসলামের লোকদের ওপর আক্রমনের প্রেক্ষিতেই এমন হুমকি।

বাংলাদেশে এখন আইএসআই এবং আলকায়দার মদদপুষ্ট যে সব জঙ্গি সংগঠন কাজ করছে সেগুলো হল আনসার-আল জিহাদ, জামাত এ ইসলাম, জামাত উল আরকান, হিজবুত তাওহিদ, হরকাতুল জিহাদ, হেফাজতে ইসলাম, জামায়াত এ তাহেরির, খেলাফত এ আসলাম এবং জামাতুল মুজাহিদিনি বাংলাদেশ। এই নয় সংগঠনের সঙ্গেই সরাসরি যোগাযোগ রয়েছে আল কায়দা,আইএসআইএস এবং আইএস’র মত জঙ্গি সংগঠন ও সরকারি সংস্থার। যদিও বাংলাদেশের সরকার বরাবরই জোর গলায় বলছে তাদের দেশে কোনও জঙ্গি সংগঠন নেই। কিন্তু‘ বাস্তবে এই মৌলবাদী জঙ্গি সংগঠনই বাংলাদেশ সরকারের কাছে চরম অস্বস্তিকর বিষয়।” সুত্র: পার্বত্য নিউজ





আর্কাইভ