শিরোনাম:
●   গণভোটের রায়ের পক্ষে অবস্থান সরকারের জন্য গৌরবজনক হবে ●   বাঘাইছড়িতে বিপ্লবী ওয়ার্কর্স পার্টির কমিটি গঠন ●   ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন ●   রাঙামাটিতে কোতয়ালী থানার অভিযানে ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার-১ ●   কাউখালীতে ৩ বছরে আত্মহত্যার মামলা ১১টি ●   ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ●   আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ ●   ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতিকে প্রাতিষ্ঠানিকভাবে বন্ধ করতে হবে : ভূমি প্রতিমন্ত্রী ●   ৩৪ বছর শিক্ষকতা জীবনের ইতি টানলেন প্রধান শিক্ষক ইউসুফ মিয়া ●   বিক্রয়স্থলে তামাকপণ্য প্রদর্শন নিষিদ্ধের ধারা বহাল রাখার আহ্বান ●   নান্দাইলে ১৫ বছরের কিশোর ২২দিন ধরে নিখোঁজ : প্রশাসনের ভূমিকা রহস্যজনক ●   রাঙামাটি জেলা খাদ্য কর্মকর্তা সেলিমের বিরুদ্ধে ওএমএস খাদ্য বিক্রয়ে অনিয়মের অভিযোগ : সংবাদের প্রতিবাদ ●   ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
রাঙামাটি, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » ৩০ ডিসেম্বর গণজাগরণ হবে : গাজীপুরে রব
প্রথম পাতা » গাজিপুর » ৩০ ডিসেম্বর গণজাগরণ হবে : গাজীপুরে রব
শনিবার ● ১৫ ডিসেম্বর ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৩০ ডিসেম্বর গণজাগরণ হবে : গাজীপুরে রব

---গাজীপুর জেলা প্রতিনিধি :: জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম শীর্ষ নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি আ স ম আব্দুর রব বলেছেন, ৩০ ডিসেম্বর গণজাগরণ হবে। ৭০’এর নির্বাচনে যেমন ভোটের বিপ্লব হয়েছিল এবার ২০১৮ সালের নির্বাচনে ভোটের বিপ্লবে ধানের শীষের বিজয় হবে।

আজ ১৫ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় গাজীপুর-২ আসনের টঙ্গীতে ধানের শীষের প্রার্থী সালাহ উদ্দিন সরকারের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে আ স ম আব্দুর রব বলেন, শক্তিশালী কেন্দ্র কমিটি গঠন করে ভোটের আগের দিন রাত থেকে কেন্দ্র পাহারা দিতে হবে। ভোটের আগের রাতে যেন সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখতে না পারে সে ব্যাপারে কড়া পাহারা দিতে হবে।

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ হেরে গিয়ে বিরোধী দলে গেলে আমরা তাদের কোনো ক্ষতি করবো না। তাদের নিয়ে রাষ্ট্র পরিচালনা করবো। বাংলাদেশের জনগণের প্রতিটি ভোট খালেদা জিয়ার মুক্তিকে তরান্বিত করবে।

আ স ম আব্দুর রব বলেন, ১৯ মার্চ রাত থেকে ২৮ মার্চ পর্যন্ত হিন্দু-মুসলমান মা-বোনদের ওপর যে কমান্ডো বাহিনী অত্যাচার করেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে নিয়েছে সেই বাহিনীর কমান্ডারের হাতে শেখ হাসিনা নৌকা তুলে দিয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে ঐক্যফ্রন্টের এই নেতা বলেন, সবকিছুর শেষ আছে, মরাকে মেরে লাভ নেই। আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, নজরুল ইসলাম খান, ডাঃ জাফর উল্লাহ, হাসান উদ্দিন সরকার আমরা যারা এখানে বসে আছি সবাই মুক্তিযুদ্ধ করেছি। আমরা মৃত্যুকে ভয় পাই না। আমরা কয়েকবার মারা গিয়েছি। আপনিতো মুক্তিযুদ্ধ দেখেন নাই।

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হাসান উদ্দিন সরকারের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাঃ জাফরউল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, ডাঃ এজেডএম জাহিদ হোসেন, গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন প্রমুখ।

জনসভায় মাহমুদুর রহমান মান্না বলেন, এবার আমরা যুদ্ধে নেমেছি। এ যুদ্ধে তাদের কাছে অস্ত্র আছে আমাদের কাছে নেই। মানুষ আমাদের পক্ষে আছে। তাদের পক্ষে নেই। এখন ভোটের লড়াই শুরু হয়ে গেছে। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড দিলে তারা লেভেল হয়ে যাবে।

নজরুল ইসলাম খান বলেন, ৩০ ডিসেম্বর বাংলাদেশের অস্তিত্ব রক্ষার নির্বাচন, দুঃশাসনের অবসান, ব্যাংক লুট, দুর্নীতি ও অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে এবং খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। মানুষের অধিকার রক্ষার নির্বাচন। ক্ষমতাসীনরা হারতে চায় না, তারা ক্ষমতা ছাড়তে ভয় পায়। যারা অত্যাচারী হয় আল্লাহ তাদের পছন্দ করে না। তারা পরাজিত হবে।

ডাঃ জাফরউল্লাহ চৌধুরী জনসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, আপনাদের জয় হয়ে গেছে, ২ জানুয়ারি ন্যায় বিচারের মধ্যেমে খালেদা জিয়া কারাগার থেকে মুক্তি পাবেন।

গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সোহরাব উদ্দিন জানান, এই জনসভাটি দুপুরে টঙ্গী কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। প্রশাসন মাঠটি ব্যবহারের অনুমতিও প্রদান করে কিন্তু সকাল থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই মাঠটি অন্যায়ভাবে দখল করে রাখে। পরে প্রার্থী সালাহ উদ্দিন সরকারের বাস ভবন প্রাঙ্গণে জনসভাটি অনুষ্ঠিত হয়।

টঙ্গীর জনসভা শেষে জাতীয় ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ আ স ম আব্দুর রবের নেতৃত্বে ময়মনসিংহহের উদ্দেশ্যে সড়ক পথে যাত্রা করেন। বিকেলে তারা শ্রীপুরের মাওনায় গাজীপুর-৩ আসনের জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীর পথ সভায় যোগ দেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)