শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৭ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » জাতীয় » শপথ গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন যেন একাকী, নিঃসঙ্গ মনে হয়েছে
প্রথম পাতা » জাতীয় » শপথ গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন যেন একাকী, নিঃসঙ্গ মনে হয়েছে
সোমবার ● ৭ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শপথ গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন যেন একাকী, নিঃসঙ্গ মনে হয়েছে

---ঢাকা প্রতিনিধি :: চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন শেখ হাসিনা। এবার শপথ গ্রহণের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন যেন একাকী, নি:সঙ্গ মনে হয়েছে। হয়তো তিনি সবাইকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় চলে গেছেন। তাঁর সমকক্ষ কেউ নেই। ৯৬ এ প্রথমবার যখন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন, তখন তিনি ছিলেন আবেগ প্রবণ। বঙ্গভবনের দরবার হলে ছিলেন তাঁর প্রয়াত স্বামী পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়া। ছিলেন তাঁর বোন এবং দুই সন্তান। ছিলেন তাঁর রাজনৈতিক সহযোদ্ধারা। ২০০৮ এর নির্বাচনে বিপুল বিজয়ের পর তিনি যখন দ্বিতীয় বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তখনও তাঁর পাশে ছিলেন তাঁর বোন, দুই সন্তান। রাজনৈতিক সংকটে যারা তাঁর অস্তীত্ব রক্ষার আদর্শিক লড়াইয়ে সহযোদ্ধা ছিলেন প্রয়াত জিল্লুর রহমান, বেগম মতিয়া চৌধুরী, প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। সে সময়ে শেখ হাসিনাকে মনে হচ্ছিল বিজয়ী বীর। যিনি সব প্রতিকূলতা জয় করে, বিজয়ের নোঙ্গরে নৌকা ভিড়িয়েছিলেন। সেদিন তাঁর দৃঢ় সংকল্প মুখায়ব এখনও চোখের সামনে ভেসে ওঠে। তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, দীর্ঘ অমানিশা কাটিয়ে এক স্নিগ্ধ সকালের মতো পরিবেশে। সেদিন তিনি যেন বুকে চেপে থাকা এক কঠিন পাথর সরিয়ে দাঁড়ানো ক্লান্ত যোদ্ধা। কিন্তু তাকে যেতে হবে দীর্ঘপথ। সেসময় যখন তাঁর নাম উচ্চারন করা হলো তখন তিনি পাশে বসে থাকা ছোট বোন শেখ রেহানার হাত স্পর্শ করেছিলেন। এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে মুক্ত হওয়ার আবেগ তাঁর চেহারায় দৃশ্যমান ছিল। কিন্তু এবার শপথ অনুষ্ঠান দেখলাম এক আবেগহীন প্রধানমন্ত্রী। যেন কোনো অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছেন। একটু পরেই হয়তো বক্তব্য রাখবেন। চারবার শপথ গ্রহণের অভ্যস্ততার জন্যই কি এরকম? নাকি কঠিন দায়িত্বের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সব আবেগ অনুভূতিকে সেলফে তুলে রেখেছেন। প্রধানমন্ত্রীত্ব তাঁর কাছে এখন কোনো প্রাপ্তি বা অর্জন নয় হয়তো, এটা হয়তো তাঁর কাছে স্রেফ দায়িত্ব। কিন্তু এবার প্রধানমন্ত্রীর চারপাশের কাছের মানুষগুলো নেই। একমাত্র বোন শেখ রেহানা ছিলেন পাশে। তার দুই সন্তান ছিলো না। ছিলো না দীর্ঘদিনের রাজনৈতিক অনেক সহযোদ্ধারাও। শেখ হাসিনা কি ইচ্ছে করেই নিকটজন, রাজনৈতিক ঘনিষ্ঠদের থেকে দূরে চলে গেলেন। এবার কি তিনি একজন ‘রাষ্ট্রনায়ক’ হিসেবেই দেশ পরিচালনা করবেন? যেখানে তার কাছে নিকটজন তুচ্ছ, দল তুচ্ছ, রাজনৈতিক অনুগতরা তুচ্ছ। তার কাছে বড় শুধু ‘জনগন’। জনগনের জন্য সব কিছু ত্যাগ স্বীকার করতে প্রস্তুত তিনি। এমনকি নিজেকেও। তেমন এক মানসিকতা নিয়েই যেন শপথের জন্য হেটে গেলেন তিনি। তবে কি আমরা এক আবেগহীন, নির্মোহ, কঠিন হৃদয়ের শেখ হাসিনাকে পাবো আগামী পাঁচ বছর? যিনি শুধু ন্যায়-অন্যায় বিচার করবেন তুলা দণ্ডে। যিনি নীতির প্রশ্নে থাকবেন ক্ষমাহীন। লক্ষ্য অর্জনের পথে কোন বাঁধাই যিনি মানবেন না। রাজনীতিবিদদের কাছে সব সময় মানুষ প্রত্যাশা করেন তারা যেন দল থেকে বেরিয়ে সাধারণ মানুষের নেতা হন। দলের প্রধানমন্ত্রী আমরা চাই না কখনও, চাই দেশের প্রধানমন্ত্রী। যেমনটা শপথ বাক্যে উচ্চারন করা হয়। অনুরাগ, বিরাগের বশবর্তী না হয়ে—কিন্তু তেমনটা হওয়া খুবই কঠিন এবং দুরহ কাজ। এমন কাজ করতে গেলে নি:সঙ্গ হতে হয়; কাছের মানুষ ভুল বোঝে, দলের কর্মীরা দু:খ পায়। দলের প্রবীনরা ব্যাথা নিয়ে আড়াল হন। না পাওয়ার আর্তনাদ গুমরে বেড়ায় চারপাশে। তিনি এখন সমুদ্র কিংবা আকাশের মতো বিশাল অথচ একা হয়ে যান। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করে, তিনি কি সেই স্বেচ্ছা একাকীত্বকেই আলিঙ্গন করলেন? জনগন এবং দেশের জন্য সবকিছু উৎসর্গ করলেন?





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ