শিরোনাম:
●   রাঙ্গুনিয়াতে গরু বাজারে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ : আহত-৩ ●   পার্বত্য বিষয়ক মন্ত্রীর সাথে ইউএনএফপিএ ও আইএলও প্রতিনিধিদের সাক্ষাৎ ●   নবীগঞ্জে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল ●   ঈদযাত্রা স্বস্তির ও নিরাপদ রাখুন : সাইফুল হক ●   পার্বতীপুরে বাড়ছে সুস্বাদু ও রসালো তালশাঁসের চাহিদা ●   ঈশ্বরগঞ্জে শিশু ও নারী ধর্ষণ-হত্যার প্রতিবাদে মানববন্ধন ●   তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভূমিকা প্রশংসনীয় ●   খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন ●   বেতবুনিয়ায় জমে উঠেছে কোরবানির পশুর হাট ●   বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকরা কোল ফেইস বোনাসের দাবিতে বিক্ষোভ ●   শতভাগ জন্ম ও মৃত্যু নিবন্ধন এসডিজি অর্জনে সহায়ক ●   রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃত্যু ●   পার্বতীপুর প্রেসক্লাবের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রতিবাদে মানববন্ধন ●   আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   শিশু ও নারীর নিরাপত্তার দাবিতে ঈশ্বরগঞ্জে মানববন্ধন ●   সরকারকে দৃঢতার সাথে জনপ্রত্যাশা পূরণে পদক্ষেপ নিতে হবে ●   রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচন : সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা ●   কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কার্বারী ও অনলাইন জুয়ারীসহ গ্রেফতার-৩ ●   রাঙ্গামাটিতে বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে যৌথ অভিযানে ১ হাজার কেজি সরকারি গম উদ্ধার ●   রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা ●   ঝালকাঠিতে ভূমিমেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত ●   রাউজানে দেশীয় অস্ত্র উদ্ধার ●   মিরসরাইয়ে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম : আটক-৪ ●   দুর্গম পাহাড়ের এক নির্ভীক কণ্ঠস্বর : সাংবাদিক আবদুর রহিম ●   জনস্বার্থে রিট : বরিশালে পরেশ সাগর স্কুল মাঠের বাণিজ্য মেলা বন্ধে হাইকোর্টের নির্দেশ ●   একজন আরেকজনকে দোষারোপ করে উন্নয়ন হয় না : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ●   খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা ●   আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি ●   ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
রাঙামাটি, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১০ জানুয়ারী ২০১৯
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট ও বাম জোটের মনোনয়ন প্রত্যাহার
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট ও বাম জোটের মনোনয়ন প্রত্যাহার
বৃহস্পতিবার ● ১০ জানুয়ারী ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা-৩ আসনে ঐক্যফ্রন্ট ও বাম জোটের মনোনয়ন প্রত্যাহার

---সাইফুল মিলন, গাইবান্ধা প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ভোট কারচুপি ও অনিয়মের আশংকা করে আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠেয় গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের সংসদ নির্বাচন থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ঐক্যফ্রন্ট সমর্থিত ও বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা শহরের সার্কুলার রোডে জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন তিনি।
লিখিত বক্তব্যে জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক বলেন, ভোটের আগে ও পরে ৩ দিন ইন্টারনেট বন্ধ করা হয়েছে, যাতে করে ভোট কারচুপির এসব সংবাদ প্রকাশ না পায়। তিনি আরও বলেন, যে নির্বাচনে ফলাফল পূর্ব নির্ধারিত থাকে। সে কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রেক্ষিতে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে সংসদ নির্বাচন প্রত্যাখ্যান করছি।---
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাইফুল আলম সাজা, শহর বিএনপির সভাপতি শহীদুজ্জামান শহীদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান নাদিম, বিএনপি নেতা খন্দকার ওমর ফারুক সেল্যুসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
অপরদিকে, বামগণতান্ত্রিক জোটের ”মই” প্রতিকের প্রার্থী কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ বৃহস্পতিবার তার মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মনোনয়ন পত্র প্রত্যাহারের পর কৃষিবিদ সাদেকুল ইসলাম গোলাপ সাংবাদিকদের জানান, গত ৩০ ডিসেম্বর যে প্রহসনের নির্বাচন হয়েছে তাতে করে এই সরকারের অধীনে আর কোন সুষ্ঠু নির্বাচন হওয়ার কোন রকম সম্ভাবনা নেই। সে কারণে তার দল বাসদ ও বাম গণতান্ত্রিক জোটের সিদ্ধান্ত অনুযায়ি আসন্ন সংসদ নির্বাচন থেকে তিনি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন।
গত ৩০ ডিসেম্বর সারাদেশে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হলেও গাইবান্ধা ৩ আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী ড.টি আই এম ফজলে রাব্বী চৌধুরীর মৃত্যুতে ওইদিন নির্বাচন স্থগিত হয়। পরে আগামি ২৭ জানুয়ারি ভোটের দিন ঠিক করে নির্বাচন কমিশন পুন:তফসিল ঘোষণা করে। আজ বৃহস্পতিবার পুন:তফসিল অনুযায়ি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ছিল।





আর্কাইভ